
→ টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতে চাই যে কোন মূল্যে ←
কেন টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতে চাই??
কারন “ টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে মহাবিপর্যয়ে পড়বে বাংলাদেশের আটটি জেলা এবং পাঁচ কোটি মানুষের জীবন ও জীবিকাও হুমকির মুখে পড়বে ”
বিশ্বাস হচ্ছে না??
আসুন তাহলে “ইতিহাস” থেকে একটু শিক্ষা নেবার চেষ্টা করি।
এর আগেও ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশের অপূরনীয় ক্ষতি করে দিয়েছে।
ফারাক্কা বাঁধ হলো গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত।
১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
শেষ হয় ১৯৭৫ সালে।
সেই বছর ২১ এপ্রিল থেকে বাঁধ চালু হয়।
ইন্ডিয়া পরীক্ষামূলকভাবে ৪১ দিনের জন্য ফারাক্কা বাধ চালু করে,
কিন্তু তাদের ৪১ দিন আজও চলছে . . .
ফারাক্কা পরবর্তি সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙা নদীর (পদ্মা) প্রবাহে চরম বিপর্যয় ঘটে।
প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায়।
ফলে প্রায় বাংলাদেশর বর্তমানে প্রায়ই বড় বন্যা সম্মুক্ষিন হতে হচ্ছে। বাংলাদেশর গড়াই নদী এখন সম্পূর্ণ ভাবে বিলুপ্ত।
পদ্মা নদীও আজ মৃত !
উত্তাল পদ্মার গর্জন আর শুনা যায় না !
দেশের অভ্যন্তরের ৮০টি নদী শুকিয়ে গেছে এবং ১৭টি নদীর মৃত্যু ঘটেছে!!
ফারাক্কার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের প্রতি বছর ক্ষতির পরিমাণ ৪ বিলিয়ন ডলার।
মানে গড়ে ২৮ হাজার কোটি টাকা।
আর অন্য এক হিসাব মতে, ফারাক্কা বাঁধের কারণে ৩৬ বছরে বাংলাদেশের ১ লাখ ৫৫ হাজার ৪শ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়েছে!!
অর্থাৎ ফারাক্কার কারণে প্রত্যক্ষ যা ক্ষতি হয় পরোক্ষ ক্ষতি তার ছয়গুণ!!
ফারাক্কা নিয়ে এতকিছু বলার কারন আমরা আরেকটি ফারাক্কা চাই না। আমরা ফারাক্কার মতই ভয়াবহ টিপাইমুখ বাঁধ চাই না!!
পাগলেও নিজের ভাল বোঝে!! আমরা কেন নিজ দেশের ভাল বুঝব না??
••• একটু লক্ষ্য করুন •••
নিচের ছবিটির 1 নম্বর লেখা অংশটি দেখুন।
ছবিটি চট্টগ্রামের টিপাই মুখ বাধের প্রতিবাদে মানববন্ধনের সময় তোলা। দেখুন . . .
তিনি পেশায় একজন ভিক্ষুক। হতে পারে টাকার ভিক্ষুক কিন্তু মনের আর দেশপ্রেমের দিক দিয়ে সে আমাদের চেয়ে ধনী। টিপাইমুখ বাধের প্রতিবাদে মানববন্ধনে যোগ দিলেন ভিক্ষা ছেড়ে কিছু সময়ের জন্য। সাবাস !! বাংলার ভিক্ষুক!!
স্যালুট ভিক্ষুকের এই দেশপ্রেমে!!
নিচের ছবিটির 2 নম্বর লেখা অংশটি দেখুন।
তিনি পেশায় একজন কৃষক। তার থেকে বেশী “মাটি”কে কেউই ভালবাসতে পারবে না। আর সেই মাটির টানেই তিনি টিপাইমুখ বাঁধ প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ!!
এর পরেও কি দেশের প্রয়োজনে ঘরে বসে থাকবেন?
••• ১৯৫২ সালে যদি ভাষা সৈনিকেরা ঘরে বসে থাকত তাহলে এখনও “উর্দু”তেই কথা বলতে হত!!
১৯৭১ সালে যদি মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকত তাহলে আর “বাংলাদেশ” এর জন্ম হত না। •••
তাই দেশের স্বার্থে কী-বোর্ড ছেড়ে আজ আমরা রাজপথে।
প্রস্তুতি সম্পন্ন। প্লাকার্ড ব্যানার ফ্যাস্টুন সব রেডি। বাংলাদেশের ফেইসবুক থেকে যে এত বড় সফল আয়োজন হতে পারে তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আপনিও ইতিহাসের অংশ হন। চলে আসুন পরিবার ও বন্ধুদের নিয়ে। ফেইসবুকের এডমিনরা যে কেবল লেখা-লেখি মধ্যেই সীমাবদ্ধ না, তা আজ মানববন্ধনে আসলে উপলব্ধি করবেন।
আজ ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে মানববন্ধন হতে যাচ্ছে। হাত ধরে আমরা গড়বো এক অটুট বন্ধন। যে বন্ধন ভেঙ্গে পারবে না কেউ আমাদের এই দেশকে মরুভূমিতে পরিণত করতে। আসুন সবাই মিলে মানববন্ধন সফল করি। ঠিক বিকাল ৪ টায় এ মানববন্ধন হতে যাচ্ছে।
____স্থান____
ঢাকাঃ ঢাকা প্রেস ক্লাবের সামনে
আজ ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায়
যারা ঢাকা জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
সিলেটঃ সিলেট শহীদ মিনারের সামনে
আজ ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায়
যারা সিলেট জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
চট্রগ্রামঃ জিইসি মোড় (সেন্ট্রাল প্লাজার বিপরীতে রাস্তার পশ্চিম পাশে)
আজ ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায়
যারা চট্টগ্রাম জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
রাজশাহীঃ জিরো পয়েন্ট
আজ ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায়
যারা রাজশাহী জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
অনেকে তো অনেক দেশপ্রেমের বড় বড় কথা বলে ফেইসবুকে। আজকে দেখা যাবে তারা তাদের দেশকে কতো ভালবাসে।
আজ স্কুল কলেজ অফিস সব বন্ধ।
দেখব, আজ কতজন আসে।
আমরা যাচ্ছি, আপনি আসছেন তো ??
সুত্র- http://www.facebook.com/EidaKisuHoilo

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



