গত ১৮/০৯/২০১০ এ বড়পুল মোড়ে দাড়িয়ে থানা যুবদল সভাপতির সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় হটাৎ করে ৭-৮ জন সাদা পোশাকের পুলিশ আমাদের গিরে ধরে। পরে ভ্যানে তুলে নিয়ে যায় থানায়। পরের দিন মহাজোটের আমলে বিএনপির প্রথম হরতালের দিন কি পুলিশের কাজে বাধাদান মামলায় এরেস্ট দেখিয়ে সোজা হাজতে পাঠানো হলো। ভাগ্যিস যুবদলের বন্ধুটি ছিল। সে এবার নিয়ে ৩ বার জেলে গিয়েছে। বিশাল অভিজ্ঞতা, সারাক্ষন সাহস দিয়ে গিয়েছে। যাহোক জেলে রাখা হলো ছাগুদের ওয়ার্ড বলে পরিচিত একটা ওয়ার্ড এ। যুবদলের সভাপতি পুরাতন হওয়ায় মনে হচ্ছে শুশুর বাড়িতে বেড়াতে এসেছে। কারারক্ষীদের থেকে নিয়ে পান-সিগারেটও খায়। আমারতো লজ্জায় অবস্থা খারাপ। তবে জেলের খাবার অনেক ভাল লেগেছে। আরেকটা জিনিস ভাল লেগেছে জামাত-শিবিরের লোকজনের আথিতেয়তা। পুরো জেল যেন তাদের দখলে। সকালে তাদেরকে বিশাল জামাতে মনমুগ্ধকর কোরআন তেলওয়াতে ফজর নামাজ পড়তে দেখে আমিও এই ১০ দিন জামাতের নামাজী হয়ে গেলাম। যাহোক পরিবারের পক্ষ থেকে এলাকার এক আওয়ামীলীগ নেতাকে ধরে কোনমতে জামিন করে নেয়া হলো। বের হয়ে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। বিশাল অভিজ্ঞতা অর্জন করলাম। তবে আল্লাহর কাছে শুকরিয়া কোন নির্যাতন ছাড়া জেল থেকে বের হয়ে আসলাম।
১২ দিনের জেল জীবন শেষে আবারো আপনাদের মাঝে ফিরে এলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩০টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।