somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির বিবরণ >> থিচ কুয়াং দুক, দি বার্নিং মংক

০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি সেদিকে আবার তাকালাম, কিন্তু একবারই যথেষ্ট ছিল। শিখাগুলি বের হয়ে আসছিল একটা মানব অবয়ব থেকে। তার দেহ শুকিয়ে ছোট হয়ে আসছিল, মাথা পুড়ে কালো হয়ে গিয়েছিল। বাতাসে ভাসছিল মানুষের মাংস পোড়ার গন্ধ; মানুষ অবিশ্বাস্য দ্রুত পোড়ে। সামনে জড়ো হতে থাকা ভিয়েতনামিজদের আহাজারি শুনতে পাচ্ছিলাম। এত ধাক্কা খেয়েছিলাম যে কাঁদতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না নোট নেবো কিনা, কাউকে কিছু জিজ্ঞেস করবো কিনা, এত হতচকিত হয়ে গিয়েছিলাম যে কিছু ভাবতেও পারি নি...যখন তিনি পুড়ছিলেন মাংসপেশীর কোনো নড়াচড়া ছিল না তার, কোনো শব্দ করছিলেন না তিনি, তার অবিচলতা তার চারপাশের হাহাকারকারী জনতার সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান হয়ে উঠেছিল।"
--ডেভিড হালবারস্টাম, নিউ ইয়র্ক টাইমস, ১৯৬৩


আমেরিকান মদদপুষ্ট দক্ষিণ ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগো দিন্হ দিয়েম (১৯০১-১৯৬৩)-এর বৌদ্ধ সন্ন্যাসী নিধনের বিরুদ্ধে এটি ছিল সন্ন্যাসী থিচ কুয়াং দুক (১৮৯৭-১৯৬৩)-এর একটি জ্বলন্ত প্রতিবাদ। ৮ মে ১৯৬৩ তারিখে দিয়েম সরকারের সেনারা হু শহরে একটি বৌদ্ধ সমাবেশ ছত্রখান করতে গিয়ে ৯ সন্ন্যাসীকে হত্যা করে। সরকার দায় চাপায় কমিউনিস্টদের ওপর। এ ঘটনার পর জুনের ১১ তারিখে আর এক দল সন্ন্যাসী ও সন্ন্যাসীনি শান্তিপূর্ণ পদযাত্রায় একটি হালকা নীল অস্টিন গাড়ির পিছু পিছু সায়গনের জনাকীর্ণ রাস্তায় হাজির হয়। তারা যেন ইঞ্জিনে সমস্যা হয়েছে এমন ভান করে গাড়ি থামিয়ে দেয় রাস্তায়। সন্ন্যাসীরা দ্রুত গাড়িটিকে ঘিরে একটি বৃত্ত তৈরি করে। গাড়ি থেকে নেমে আসেন ৬৭ বছর বয়সী থিচ কুয়াং দুক। বৃত্তের মাঝখানে পদ্মাসনে ধ্যানের ভঙ্গিতে বসে পড়েন তিনি। অন্য একজন সন্ন্যাসী গাড়ি থেকে পাচ গ্যালনের কনটেইনারভর্তি গ্যাসোলিন বের করে তার গায়ে ঢেলে দেন। তিনি পদ্মাসনে অনড় থেকে ম্যাচের কাঠি দিয়ে আপন শরীরে অগ্নিসংযোগ করেন।

ভিয়েতনামের সে সময়ের ফার্স্ট লেডি মাদাম নু এ ঘটনার পর মন্তব্য করেছিলেন যে তিনি এ রকম আরেকটা মংক বারবিকিউ শো দেখতে পেলে হাত তালি দেবেন। আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি এ ঘটনায় এত মর্মাহত হয়েছিলেন যে ওভাল অফিসে কুয়াং দুকের ছবি টাঙিয়েছিলেন। আমেরিকা দিয়েম সরকারের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় সব রকম সহযোগিতা রদ করে। এবং বছর শেষে কেনেডি সরকারের গোপন সম্মতির ভিত্তিতে ভিয়েতনামিজ জেনারেলরা উৎখাত করে দিয়েম সরকারকে। তারা নভেম্বরের ২ তারিখে দিয়েম ও তার তরুণ ভাইকে হত্যা করে। কাকতালীয় ভাবে এর ২০ দিন পরে প্রেসিডেন্ট কেনেডি আততায়ির গুলিতে নিজ দেশে নিহত হন।

যায়যায়দিন ১২/১০/২০০৬
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×