যদি রাজাকারের ছেলে হওয়ার কারণে ওয়ামীরে ব্যান করা হইয়া থাকে, এবং সামহোয়ারের এইটা নতুন নীতি হইয়া থাকে তাইলে সকল রাজাকার ও তদীয় সন্তান ও তাদের অধিকারের পক্ষে কথা বলা `রাজাকার'দের ব্যান করা উচিত। আমি এই রকম প্রাতিষ্ঠানিক ব্যান-এর বিপক্ষে না। যদি তা না হয় তাইলে ঠিক কী কারণে ওনারে ব্যান করা হইল কেউ জানাইবেন কি? যেই কারণেই করা হউক সেই ব্যান-এর যুক্তি সবার জন্য এক হওয়া উচিত।
এর বাইরে সামহোয়ার যদি মনে করে ধর্ম, মুক্তিযুদ্ধ, দেশমাতৃকা বা সামহোয়ারের বিরুদ্ধে কথা বললে বা গাইল দিলে ব্যান করা হবে তা সাফ সাফ জানাইয়া দেওয়া উচিত। গাইল দেওয়াটাই নিষিদ্ধ করা উচিত, কারে দেওয়া হইল সেই-ই যদি বিষয় হয় তাইলে এই ফোরাম পক্ষপাতদুষ্টতায় আক্রান্ত, বলতে হবে।
আমার প্রস্তাব: মুক্তিযুদ্ধ বিরোধী কোনো বক্তব্যই যাতে এইখানে পোস্ট করতে না দেওয়া হয় সেই ব্যবস্থা করা হউক। মুক্তিযুদ্ধের বিরোধী সকলকেই ব্যান করা হউক।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


