স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

অমি রহমান পিয়ালের প্রতি নিন্দা ও ফরহাদ মজহারের দুইটা ইন্টারভিউ

১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

শেয়ারঃ
0 1 0

সুধী-র ব্লগে অমি রহমান পিয়াল ফরহাদ মজহারকে নিয়ে দুটি কথা বলেছেন। এর একটি প্রশ্ন অন্যটি বিবৃতি। সুধীর পোস্টটি ছিলে এরকম:

"বিশিষ্ট বাম বুদ্ধিজীবী, কবি ও লেখক ফরহাদ মজহার বলেছেন--
'বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদীরা প্রধানত খেয়ে না খেয়ে ইসলামবিরোধী , অতএব আপাদমস্তক সাম্প্রদায়িক এবং একই সঙ্গে ফ্যাসিবাদী ।'
একমত?"

মন্তব্যে অমি রহমান পিয়াল বলেছেন,

১. "এখনও এই >>দির ভাই কি বাম বুদ্ধিজীবি আছে?" এটি প্রশ্ন।

২. "ধন্যবাদ মাহমুদ রহমান নিশ্চিত করার জন্য। এই বখাটে বামটা অবশ্য আগেও >>দির ভাই ছিলো"। এটি বিবৃতি।

টা টো মূলক সম্বোধন কইরা পিয়াল যা করলেন এই প্রবণতারে এবং সঙ্গে পিয়ালরেও নিন্দা জানাই। পিয়ালের জ্ঞান অর্জনের জন্য ফরহাদ মজহারের দুইটা ইন্টারভিউর লিংকও দিলাম।

২.
সাক্ষাৎকার দুইটার প্রথমটা সাজ্জাদ শরিফের নেওয়া। ছাপা হইছিল বাংলাবাজার পত্রিকায় ১৯৯৫ সালে। দ্বিতীয়টা ২০০৩ সালে নেওয়া, নিছিলেন সালাম সালেহ উদদীন। ছাপা হইছিল অরুন্ধতী ছোট পত্রিকায়। এগুলি সুতন্বী ফন্টে না পাওয়ায় নিচে পিডিএফ-এর লিংক দিলাম।

ইন্টারভিউর লিংক
[লিংক বদলাইছি]

৩.
সাক্ষাৎকার দুইটা কবিসভা থিকা ফেব্রুয়ারি ২০০৪-এ সঞ্চালিত হয়। তখন সুব্রত অগাস্টিন গোমেজ এই সাক্ষাৎকার দুইটার উপরে মন্তব্য করছিলেন কবিসভায়। এই মন্তব্য থিকা পিয়াল শিখতে পারবে কীভাবে গালি না দিয়া কথা বলা যায়। তবে গালি দেওয়াটাই সহজ হবে পিয়ালের জন্য।

সাক্ষাৎকারের উপরে সুব্রত অগাস্টিন গোমেজের প্রতিক্রিয়া
[লিংক বদলাইছি]

 

প্রকাশ করা হয়েছে: শিক্ষামূলক!সাক্ষাৎকার  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
আরিফ জেবতিক বলেছেন: অমি রহমান পিয়ালকে জ্ঞানার্জনে সাহায্য করায় আপনেরে ধন্যবাদ ।
১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আর নিন্দা বিষয়ে চুপ থাকার জন্য আপনেরে ধন্যবাদ।

২. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
আরিফ জেবতিক বলেছেন: সুব্রত অগাস্টিন গোমেজের লিংকটা তো কাজ করছে না ।
৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: নাহ জ্ঞানার্জনের কিছু নাই, >>দির ভাইরে >>দির ভাই বলতে বিশেষ জ্ঞানার্জন করতে হয় না।
নিন্দাপ্রস্তাব সাদরে গৃহীত হইলো, তাতে মনোভাবে বদল আসলো না কোনো
১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ও পিয়াল তোমার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা। এই পোস্টে তোমারে সাময়িক অফ রাখা হইল।

৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
স্ট্যানলি কুবরিক বলেছেন: আপনারেও আমরা সাময়িক অফ রাখলাম
১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: রাখেন, আপনের ব্লগে আমি যাইতাম না।

৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭
সারওয়ারচৌধুরী বলেছেন:


ফরহাদ মজহার পৃথিবীর মানচিত্রকে সামনে রেখে কথা বলেন। কিসের সাথে কিসের লিংক আছে, দলিলসমেত তুলে ধরেন। আর যারা তাঁর কথা না-বুঝে তাঁকে দোষারোপ করেন, তারা বাংলাদেশের পূর্ণ মানচিত্রের উপর নজর রেখে কথা বলেন কি না সন্দেহ হয়।
৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৫
স্ট্যানলি কুবরিক বলেছেন: ঠিক আছে ব্রাত্য রাইসু আপনেই বলেন দেখি। উপরের কথা মতে আপনি নিজেরে ফ্যাসিস্ট এবং আপাদমস্তক সাম্প্রদায়িক মানতে রাজি আছেন কিনা। আপনি নিশ্চিতভাবেই আস্তিক না কারণ আপনার জীবনযাত্রার সঙ্গে আমি পরিচিত। সেক্ষেত্রে আপনি হয় নাস্তিক, কিংবা ধর্মনিরপেক্ষ (এই ব্লগের ডিসকো হুজুররা দাবি করেন ধর্মনিরপেক্ষতাও নাস্তিকতা)। আপনার ক্ষেত্রে এই বক্তব্য তাহলে কতখানি খাটে?
৮. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৫
দ্বিতীয়নাম বলেছেন: চৈনিক প্রেমে ছ্যাক খাইয়া ভারত-আওয়ামী বিরোধীতা শোঅফ কইরা ইসলামী-জামাতীগোর হারবারে আশ্রয়ের লালায়িত ফরহাদ মজহারগং।

আসলেই এগুলান 'সর্ব হারা'।
৯. ২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০২
আরিফ জেবতিক বলেছেন: লিংকগুলো সদ্য পাইয়াছি । এখন পড়িবার পরে মন্তব্য করা যাইবে যে নিন্দাপ্রস্তাবে সমর্থন করিব কি না । তাহার আগ পর্যন্ত নিন্দা প্রস্তাবে চুপ থাকিতে চাই ।
১০. ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯
স্ট্যানলি কুবরিক বলেছেন: এই মন্তব্য থিকা পিয়াল শিখতে পারবে কীভাবে গালি না দিয়া কথা বলা যায়। এইটা ধারণা

তবে গালি দেওয়াটাই সহজ হবে পিয়ালের জন্য। এইটা বিবৃতি

আর একটা মন্তব্য মুছে দিছেন যেখানে সারওয়ার চৌধুরীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছি যে আরেকটা বলদ আসছে
১১. ০৫ ই মে, ২০০৮ রাত ১১:১৮
স্বাক্ষর শতাব্দ বলেছেন: আপনিও কি ফরহাদ মাজহারের মত মরমী লাইনের হইয়া গেলেন, আমি তো জানতাম আপনি কোন লেবেলই গায়ে লাগাতে চান না...নাকি ভুল জানতাম?
০৫ ই মে, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: ফরহাদ ভাই মরমী লাইনের বইলা কি উনি বলছেন কোথাও? লেবেল উনিও লাগান না। আপনেই লাগাইয়া দিলেন। আমারেও যে কোনো লেবেল-এ আটকাইয়া দিতে পারেন।

আপনারে আমি চিনি না। ফলে আপনার জানারেও আমি জানি না। আপনি কী জানতেন তা জানার ইচ্ছাও নাই।

০৫ ই মে, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: কেন মাইনাস?

১৩. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৩:০০
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আজ থেকে প্রায় ০৬ মাস আগে আমি কবি সভা' গ্রুপের সদস্য হওয়ার আবেদন করি। এতোদিন অতিবাহিত হলেও আমাকে সদস্য করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। আমাকে জানানো হয়েছে যে, আপনি এই গ্রুপের মডারেটর। সে প্রেক্ষিতে আপনার কাছে আমার বিনীত নিবেদন যদি আমাকে এই গ্রুপের সদস্য হওয়ার মতো যোগ্য বিবেচনা না করা হয় তা যেন আমাকে অবহিত করা হয়। আপনি নিশ্চয়ই একমত হবেন যে, আবেদনটি অগ্রাহ্য হয়েছে তা জানার অধিকার অন্তত আমার আছে।
১৪. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৩:০০
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আশা করি আবার আমাদের কথা হবে।

ধন্যবাদ।
১৫. ০৬ ই মে, ২০০৮ রাত ১০:৩৯
স্বাক্ষর শতাব্দ বলেছেন: ভাই আপনি সেলেব্রেটি, আমারে চিনুনের কাম নাই,
ফরহাদ মাজহারের কাজকাম দেইখ্যা অনুমান করি উনি মার্ক্সরে ছাইরা মরমী হইয়া ধর্মের পিছে গেছেন।
আর আপনার লেখা, কথাবার্তায় আগে মনে হইত আপনি নিজেরে লেবেল ছাড়া রাখতে চান, আমার ভুল হইতে পারে, কারণ আমি পাঠক।
১৬. ১৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
নিঃশব্দ শিশির! বলেছেন: লিংক না দিয়ে সরাসরি পোস্টে দিলে ভালো হয় । কারণ অনেক সময় লিংক ওপেন হয় না।
১৭. ০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
বিবিধ বলেছেন: লিংকে সাক্ষাৎকার খুজে পাচ্ছি না।
১৮. ০৬ ই মে, ২০১০ বিকাল ৪:২২
আল জাহান বলেছেন: ফরহাদ মজহার আমার প্রিয় লেখক । আপনাকে ধন্যবাদ এই পোষ্টের জন্য । আশা করি অনেক কিছু জানতে পারবো ।

 

মোট সময় লেগেছে ১.১৬৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস