দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল?

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬

শেয়ার করুন:                   Facebook

আমেরিকায় কালো ব্যক্তির প্রেসিডেন্ট হইয়া ওঠায় সব বদলাইয়া যাবে! মাশাল্লাহ। যাউক। কিন্তু কালো লোকের যখন প্রেসিডেন্ট হওনের অধিকার ঘটছিল বদলটা কি তখনই হয় নাই? এখন বদল ঘটানো যায় সাদা ও পুরুষদের আমেরিকার প্রেসিডেন্ট হওনের পথ বন্ধ কইরা দিয়া।

আর চাইলে এইবার কালো প্রেসিডেন্ট কালো মানুষদের টাইট দেওয়ার কাজটি সহজেই করতে পারবে। আমেরিকার বদলাইয়া যাওয়া মানে কী? পররাষ্ট্রনীতির বদল? যুদ্ধ বন্ধ কইরা দেওয়া? এখন কি ইরাকে মার্কিন স্থাপনা থাকবে না? আশা করি বহাল তবিয়তেই থাকবে। সেখানে আমেরিকান সৈন্যের বদলে শান্তিরক্ষা বাহিনীর নামে যুদ্ধ করবে আফ্রিকা এশিয়ার মুসলিম সৈন্যরা। বদল এমনিতেই ঘাড়ে আইসা হাজির হবে।

২.
আমেরিকার সবই এইখানকার পত্রিকা সম্পাদকরা পর্যন্ত কপি করতে পছন্দ করে। কাইলকা মতি ভাই বদলাইয়া যাইতে চাইছেন। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় দেখলাম সব ভামবৃন্দ পরিবর্তনের আশায়, বদলে দেওয়ার স্বপ্নে ছায়াকান্না জুড়ছেন! আমেরিকা বদলাইলে আপনাগো বদলানোর দরকারটা কী?

দেখা গেল আমেরিকা বদলাইয়া গিয়া কইল, "হে বাংলাদেশ, আপনাকে আমরা আর শোষণ করব না। কারণ আমরা বদলে যেতে চাই।" তখন বদল প্রত্যাশী বঙ্গবাসীরা কী বলবে? "না হুজুর আমেরিকা, আপনের দেখাদেখি আমরাও বদলাইয়া গেছি, আমরা বরং এখন শোষিত হওয়ারই পক্ষে। আমগো তেল গ্যাস সব নিয়া নেন!"

মাথানিচু সরকার, মাথাউল্টা রাজনীতিবিদ, মাথানিচু ব্যবসায়ী, মাথানিচু বুদ্ধিজীবীরা আমেরিকার দেখাদেখি যখন বদলাইয়া যাইতে চায় তার একটাই অর্থ: তারা নিজেরা বদলাবে। কিন্তু নতুন কাউরে ঢুকতে দিবে না ঐ জায়গায়। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় সেই আগের কপচানো ক্লান্ত মুখের ক্লান্ত বাণীর রিপিটেশনই দেখা গেল। কিছু নতুন মুখ আছে, দাদাদের মুখ রক্ষায় নাতিদের আগমন!

বদলানোর কিছু নাই। পুরানা সংকট সমাধান করেন। সব আপনেই বদলাবে। বদলানোর নামে আগের প্রবলেমগুলিরে পাশ কাটানোর উছিলা তৈরি হইছে। কোনো কারণ ছাড়াই, যুক্তি ছাড়াই এখন অনেক রূপ বদলে যাওয়া দেখতে হবে। জয় আমেরিকা! জয় বঙ্গবুদ্ধিজীবীদের লেজুরবৃত্তি নতুন ভড়ং!

(লেখাটি এখানে ছাড়াও প্রথম আলোব্লগ বাংলাব্লগ বিডিনউজে সমর্পিত হয়েছে।)

 

প্রকাশ করা হয়েছে: শিক্ষামূলক!  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

 

  • ১৫ টি মন্তব্য
  • ৬৩৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২২
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: আসলৈ শিক্ষামূলক হৈছে।
২. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: যাক, এই প্রথম আপনার কোন পোষ্টে পেলাচ দিলাম।++++

অফটপিক: আপনার একটা সাক্ষাৎকার নিছিলাম।সময় পাইলে ঢুঁ মাইরেন।দেইখেন কেমন দিলেন সাক্ষাৎকার :)

একমেবাদ্বীতম ব্রাত্য রাইসুর (কাল্পনিক) সাক্ষাৎকার
৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: মাহবুব সুমন বলেছেন: আপনেই বদলাইয়া যান রইচ ভাই :)
৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: নাজনীন খলিল বলেছেন:
ভাল লাগলো এই পোস্টটি। বক্তব্যের সাথে একমত।+

শুভেচ্ছা লেখকের জন্য।
৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
comment by: কৌশিক বলেছেন: প্রথম আলো ব্লগের লিংক ভুল আছে
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ঠিক করলাম। ধন্যবাদ।

৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১
comment by: প্রচেত্য বলেছেন: "না হুজুর আমেরিকা, আপনের দেখাদেখি আমরাও বদলাইয়া গেছি, আমরা বরং এখন শোষিত হওয়ারই পক্ষে। আমগো তেল গ্যাস সব নিয়া নেন!" - অতি উত্তম লিখিয়াছেন

তৃপ্ত পাঠককুল
৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: বাবুয়া বলেছেন: আপনার লেখার সাথে সহমত পোষন করছি।
৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: তপন বাগচী বলেছেন: ভালো লিখেছেন রাইসুভাই। শাহবাগে দেখা হইলে চা খাওয়াবো।
৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: সুমন রহমান বলেছেন: নাতি কারে কৈলেন? :(
১০. ১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বদলে যাচ্ছে সব। সবাই বদলাচ্ছি । কিন্তু কোনপথে কোথায় বদলাচ্ছি ? সেটা কি মঙ্গলের দিকে নাকি অশুভকে সঙ্গে নিয়ে বদলাচ্ছি। নিজেকেই বদলাতে হবে আগে সম্পূর্ণ শুদ্ধ ভঙ্গিতে তবেই বদলাবে পরিবেশ, পরিস্থিতি। শুধু বদলে যাও বদলে দেব এভাবে তো ম্যাজিক শোর মতো করে বদলানো সম্ভব নয় কিছু্ই। তবুও বদলানোর মানসিকতাটা ভালো। সবাই ভালো থাকুন। শুভকামনা ব্রাত্য আপনাকে।
১১. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালৈ পুস্টাইছেন বস্
১২. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২
comment by: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আম্রিকানরা শাদাকালা সব এক। দুইদিন পর নতুনজায়গায় বোমা ফালাইবো।
১৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২
comment by: জিগ স বলেছেন: উস্তাদে সবসময় জুষ পুষ্ট দেয়...
১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
comment by: ফজলে এলাহী বলেছেন: ব্রাত্য ভালো বলছেন.বদলাইতে হয় ভেতর থাইকা,বাইরে বাইরে বদলালে কি হয়?????????????
প্রথমে আমরিকা,তারপর প্রথম আলো এরপর আওয়ামী লীগ্্্্্্্্্্্
কার দেখাদেখি কে বদলাইতে চায়??? কে কার এজেন্ট???
আমি কিছু জানিনা,,,,,,,,,,,সত্যি বলতেছি, জানিনা।

 

 


http://www.facebook.com/bratya.raisu
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ