somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ - ১

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
"ছবি আঁকি না" একটা গুণের নাম। তেমনই একটা গুণ "ছবি বুঝি না"। এই গুণ যার থাকবে তার জন্য ছবি না-বোঝাটাই দস্তুর। আমারও অল্প অল্প আছে এই গুণ। অনেক ছবিই বুঝি না। তখন বুঝতে পারি যে আমার জন্য না ওই জিনিস। যখন বুঝি ছবিটা ফালতু হইছে বা ভালো লাগতেছে তখন বুঝি যে ছবিটা বুঝছি। না বোঝা ছবির জন্য নানান জিনিস অধ্যয়ন করতে হয়। আমার এত সময় নাই, তাই যেইগুলা বুঝি হেইগুলা নিয়াই আছি।

২.
ধরেন কৃষক শ্রমিক বুঝবে বইলা কি আমরা বুদ্ধিজীবীরা সহজ কইরা কিছু লিখমু? কৃষকের কাজ চাষবাস। শ্রমিকের কাজ বড়লোকরে হেল্প করা। "ছবি বুঝি না"-দের কাজ ছবি আরো না-বোঝা। আরো না-বুঝতে চেষ্টা করা। এখন কৃষক-শ্রমিক যখন বুদ্ধিমান হইয়া যায় তখন? তখন হেরা কম্যুনিস্ট পার্টিতে জয়েন করে। বুদ্ধিজীবী হইয়া যায়। তখন হেগোরে কওন যায় ছদ্মবেশী কৃষক-শ্রমিক। গড় কৃষক-শ্রমিকরা হেগোরে তহন ডরায়। এহন যেমন গড় ব্লগাররা আমগোরে ডরায়! কৃষক দাবি করতেই পারে যে দেশের মানুষের ভাত জোগায় তারা সুতরাং তাদের বোঝার উপযোগী কইরা সব লিখতে হবে। সাম্যবাদী লেখকরা তা চেষ্টাও করছে অতীতে। ভেরেণ্ডা ভাজি হইছে তাতে। লেখা বা ছবি আঁকারে জগতের আহামরি না মানলেই এমন করতে হয় না। আমি কি বুঝি নাকি কেমনে নিড়ানী দিতে হয়। কেমনে মরিচ তুলতে হয়।

৩.
ব্লগ করা মোটামুটি মেধার কাজ। কিন্তু যারা করেন তাদের ধারণা হইতে পারে গুরুত্বপূর্ণ কাজ করতেছেন তারা। অবশ্যই কেউ কেউ গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। বাকি সব স্রোতের শ্যাওলা। সে কারণে ব্লগ করার পাশাপাশি আমি ছবি আঁকা ও বোঝার কাজ করি। ছবি যেগুলা আঁকছি তা ব্লগে দেই ব্লগের বুদ্ধিমান প্রাণীদের জন্য। তারা চুপচাপ থাকে। না বুঝলেও, বুঝলেও। কিন্তু তথাপি তারাই আমার ভোক্তা। আর্টে গড় বইলা কিছু নাই। আর্টরে গড় করতে হয়। কম বোঝাদের জন্য আছে খাদ্য। ভাত, আলু, তারপরে পালং শাক। অল্প আঁচে সিদ্ধ কইরা নিলে ভালো। পাকস্থলী কারো প্রিহিস্টোরিক থাইকা গিয়া থাকলে স্রেফ চাবাইতে পারলেই হবে। তবে আমেরিকান-ইউরোপীয়ানরা নাকি ভাত মাখাইতেই শিখে নাই এখনো আঙুল দিয়া। কত রকম সহজই না আছে ভূ-মণ্ডলে। না?

ঢাকা ৭/১/৯[/s]

Click This Link

ছবির ক্যাপশন: জার্নালিস্ট, ১৯৯৬, পেনসিল, ২বি, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
২৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×