স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

গান ।। কে কে আসছে ঘরে

১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

শেয়ারঃ
0 0 0

কে কে আসছে ঘরে বলো কে কে আসছে ঘরে আর
কে কে আসছে ঘরে?

অজানা টজানা আসছে—
দুইজন দুইজন আসছে—
বুদ্ধিজীবী একজন আসছে —
স্ত্রীকে সঙ্গে করে—
কবি আসছে একজন; আর ছবি আঁকে
একজন একলা;
নারী-নই-আমিও-মানুষ আসছে একজন অতঃ পরে—
ঘরটি আলো করে।

আর কে কে আসছে ঘরে? আর
কে কে আসছে ঘরে?

কুকুর ও ঠাকুর আসছে একটি একটি করে
লেজটি বাঁকা করে হাতে গীতবিতান ধরে
ওরে আমার ভাঙা ঘরে।

আমার ছোট ছোট ঘরে
কত বড় বড় হাতিদের বড় বড় পারা
তাই আমি আত্মহারা... তাই আমি নাই আমি নাই
আমার ছোট্ট ঘরে। অন্যে বসত করে।
আর আমিই বেড়াতে আসছি আমার একলা ঘরে।
তাই ঘরটি কেমন করে। মন, মন যে কেমন করে
এই ছোট ছোট লোকেদের ছোট ছোট ঘরে
ছোট ছোট মন তারও মন যে কেমন করে!

মন, মন যে কেমন করে!!


ঢাকা ৬/১০/৯

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
প্রচেত্য বলেছেন: আসা যাওয়ার পথ বন্ধ করবার আগে কবি'র সাথে সভা করতে যায়, কবিকে সেই ঘরে প্রবেশাধিকার দিবো কিনা সেটাও আরেকবার ভাবতে চাই ....
২. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
ঘোর বলেছেন: মনে মনে একটা সুর লাগাইয়া পড়লাম, ভালোই লাগছে। আসল সুরটা কেমন হবে বুঝতে পারছি না। এটাই মনে হয় গান আর কবিতার ফারাক।

গানেও কবিতার মতোই ধারালো স্যাটায়ার! ভালো লাগলো।
৩. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
মেহবুব রেহমান খান বলেছেন: 'আর আমিই বেড়াতে আসছি আমার একলা ঘরে'- অতীব সত্য।

নচেৎ তার ভারী হৃদয় হালকা হবে ক্যামনে?!
৪. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
রথে চেপে এলাম বলেছেন: আমার ঘরে আমিই অতিথি... চমৎকার পর্যবেক্ষণ। খুব সুন্দর।
৬. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
রাজীব আহমেদ বলেছেন: "নারী-নই-আমিও-মানুষ আসছে একজন অতঃ পরে—
ঘরটি আলো করে।"

পুরুষতান্ত্রিক গান হয়া গেল রাইসু ভাই
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: কেন?

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
১৯৭১স্বাধীনতা বলেছেন: আর আমিই বেড়াতে আসছি আমার একলা ঘরে।
তাই ঘরটি কেমন করে। মন, মন যে কেমন করে
এই ছোট ছোট লোকেদের ছোট ছোট ঘরে
ছোট ছোট মন তারও মন যে কেমন করে!


৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৫
সালাউদ্দীন খালেদ বলেছেন: নারী-নই-আমিও-মানুষ আসছে একজন অতঃ পরে—
ঘরটি আলো করে।

 

মোট সময় লেগেছে ০.৮৭৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস