somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারপোর্ট, তোমার নাম কী অথবা শিক্ষা ১, অধিক ক্ষমতাশালী অধিক ভদ্র হয়!

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আর দেখো উড্ডয়নশীল জালালী! মহাকাশে গোত্তা খাইতেছে। উহারা কি বিমান হয় না?"
-ব্রা. রা. (কবিতা, ২১/২/২০১০)


জিয়া বিমানবন্দরের নাম বদলাইছে জনপ্রিয় আওয়ামী লীগ সরকার। তাতে আমার বেজায় খুশি লাগছে। কিন্তু বদলাইয়া শাহজালালের নাম আনায় খুশিটি গিলে ফেলেছি। (এমনিতে ইসলামে কোনো জায়গার নামরে ব্যক্তির নাম দিয়া সাজানো যায় কিনা সন্দেহ। হয়রত মুহাম্মদ (সাঃ)-এর নামে কোনো বিমান বন্দর, মেডিক্যাল কলেজ কি রাস্তার নাম আছে কি? {প্রশ্ন}) তবে ইসলাম পারসনদের মাজার অ্যালাউ করে। কারণ যার মাজার তা তো তারই মাজার।

তো "ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর" কি খারাপ নাম আছিল নাকি? বিএনপি ওইটা বদলাইল কেন? বিবিধ জিনিসের নাম মানুষের নাম দিয়া দিতে হইব কেন? এইভাবে কৃতবিদ্য রাজনীতিক আর সমাজ সংস্কারকদের নামে সব স্থাপনা আর রাস্তাঘাটের নাম দিতে থাকলে দেশে নিজ নামে কোনো এলাকার নামই আর বাকি থাকবে না। শেখ হাসিনার তল্পিবাহক আর তোষণকারী বুদ্ধিজীবীরা ঢাকা শহরের নাম "শেখ হাসিনা" দেওনের আগেই অনুরোধ: অবিলম্বে সকল স্থাপনা ও রাস্তার পুরানা নিজ নিজ নাম ফিরায়া দেওয়া হউক। বঙ্গবন্ধু আর শহীদ জিয়া, আওয়ামী লীগ আর বিএনপি, আপনাগো কাছে আমরা দেশ বর্গা দিয়া দেই নাই।

তবে দেশ অচেতন ভাবে প্রতিশোধ নেয়। দেখেন বঙ্গদেশ শেখ মুজিবরে `বন্ধু' বইলা বইলা তার আসল নাম শেখ মুজিবরে আড়াল কইরা ফেলছে দেশ। এক সময় শেখ মুজিব নামে আর কেউ থাকবেন না এই দেশে - কেবল বঙ্গবন্ধু। নেতা হিসাবে শেখ মুজিব নিজ নামে প্রচারিত হইলে ভালো হইত মনে হয়। ভাগ্য ভালো শেখ হাসিনার উপরে সৈয়দ শামসুল হকের প্রস্তাবিত 'ভাষাকন্যা' ওইভাবে আছড় করতে পারে নাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কয়টা ডক্টরেট পাইছেন। কী কী আমি জানি না। কিন্তু একজন ডক্টরেট যখন শিক্ষা দিতে চাইবেন তা শিরোধার্য। তিনি বললেন বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য জিয়া বিমান বন্দরের নাম বদলাইছেন। দেশের প্রধানমন্ত্রীর মুখ থিকা এমন হুমকি-ধামকি মূলক কথাবার্তা অশোভন। তেমনই অশোভন যখন শিক্ষা দেওয়ার তরে বিরোধী দলীয় নেত্রীকে শহীদ মিনারে ফুল দেওনের কালে প্রটোকল দেওয়া না হয়।

ক্ষমতার সঙ্গে ভদ্র ব্যবহারের কোনো বিরোধ নাই। বরং অধিক ক্ষমতাশালী বেশি ভদ্র হয়।

শিক্ষা তখনই দেওয়া হয় যখন ছাত্রীর ভবিষ্যৎ থাকে। বা মনে করা হয় ছাত্রী এই শিক্ষা কাজে লাগাইতে পারবে। আমি বিএনপির কোনো আপাত ভবিষ্যৎ দেখি না, শেখ হাসিনা যে দেখতে পাইতেছেন তা বিএনপি তথা খালেদা জিয়ার জন্য আশা-সঞ্চারী।

আশা করি, ভবিষ্যতে তিনিও শিক্ষা দিতে আগ্রহী হইয়া উঠবেন না। স্বৈরাচারী সরকারের মতো সব প্রতিষ্ঠানের নাম নিজের আর আত্মীয়স্বজনের নামে দেওয়া শুরু করবেন না।

২.
আপনারা বলুন, আর কোন কোন স্থাপনার নাম কার কার নামে দিতে চাইতে পারে আওয়ামী সরকার? আর বিএনপি ক্ষমতায় আইলে কী কী নামে?

ক. কক্সবাজার একটা বিদেশী নাম, এইটারে বদলাইয়া কী নাম দেওয়া যাইতে পারে?

খ. সুন্দরবনের নাম বদলাইয়া কী নাম দেওয়া যায়? বা পাহাড়পুরের? বা বুড়িগঙ্গার? বা পদ্মার নাম বদলাইয়া কী কী নাম দেওন যায়?

গ. `বাংলাদেশ' নাম বদলাইতে চাইলে আওয়ামী লীগ কী নাম দিবে, বিএনপি কী দেবে? জামায়াতে ইসলামী কী দিবে?

ফর ফেসবুক কমেন্টস: ক্লিক
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×