somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনস্ট্যান্ট শাস্তি ও পাবলিকের আমোদ

১৯ শে মে, ২০১০ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেজাল দুধ তৈরির অপরাধে মাথায় দুধ ঢালা বা মেয়েদের উত্যক্ত করার অপরাধে কান ধইরা উঠবস করানো এইগুলা খুব মজাদার দৃষ্টান্তমূলক শাস্তি সন্দেহ নাই। এখানে জনসমক্ষে অপমানই হইল শাস্তি। জনগণও বুঝতে পারে, বাহ অন্যায়কারীর তো শাস্তি হইতেছে, খুব ভালো! পাবলিক নিজের হাতে শাস্তি দেওনের সুখভোগ করতে পারে এই প্রক্রিয়ায়। যেমন দোররা মারার কালে উপস্থিত সুধীসমাজ পুলক পাইয়া থাকে, নাইলে তাকায়া তাকায়া দেখে কেন?

আগে সামরিক শাসন আগমনীর কালে শাড়িপরা মেয়েদের নাভি দেখা গেলে সেখানে আলকাতরা লেপে দিতেন সেপাইরা। সেইটা ছিল আব্রুহীনতার শাস্তি। এই রকম আলগা আইনে জনমানস ফুলফিলড হইলে আরো আরো ফতোয়ার দেখা মিলবে। আজকে ভেজাল দুধ বানানোর অপরাধে মাথায় দুধ ঢালা হচ্ছে, কালকে চুরির অপরাধে হাত কাটা শুরু হবে, পরশু মিছিল করার অপরাধে কান ধইরা উঠবস করানো হবে। তখনও একই পাবলিক চিত্ত একই ভাবে আমোদিত হবে সন্দেহ কি!

২.
এই ধরনের ইনস্ট্যান্ট শাস্তি প্রদান দেশে আইন প্রয়োগের ফাঁকিবাজিরে দৃশ্যমান করে। আইনরক্ষাকারীদের দীর্ঘ দিনের অপারগতা তারা একদিনেই খতম কইরা দিতে চায়। এবং আমাদের সচেতন মধ্যবিত্ত চোররে থুতু দিয়া, নারী উত্যক্তকারীরে কান ধইরা উঠবস করাইয়া, ভেজালকারীর মাথায় দুধ ঢাইলা দিয়া অবৈধ উল্লাসে মত্ত হইতেছে।

গণতান্ত্রিক সমাজে অপরাধীর মর্যাদাও রক্ষা করতে হবে। যে কোনো অপরাধে নির্ধারিত শাস্তির বিধান আছে; অপরাধীরে ইনস্ট্যান্ট শাস্তিদানের মাধ্যমে পাবলিকরে অপরাধে সহজ ও অভ্যস্ত কইরা তুলবেন না।

যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বোঝায় যে আইনের লোকেরা তাদের কর্তব্য না কইরা বরং দৃষ্টান্ত স্থাপনেই বেশি আগ্রহী।

৩.
দৃষ্টান্তমূলক শাস্তি যে আইনের লোকদের করা নতুন কোনো অপরাধ না সে ব্যাপারে নিঃসংশয় হওয়া গেল না।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×