রাস্তায় অন্য মুখ দেখে দেখে বার বার তোমাকেই মনে পড়ে।তাই সারা দিন রাস্তায়'ই পড়ে থাকি।এখন আকাশ আরো উঁচু মনে হয়।রাতে আমি বড়ো একাকী।একটি মানবীর জন্য মন কাঁদে।কোনো কিচ্ছুই ধরা যায় না।তবে তোমাকে আমি ধরে রাখবো আমার লেখায়।
কে যেন শুরু থেকেই উল্টো করে একেছিল আমার ভূগোল।সব কিছু লিখে বন্দি করে রাখবো।তুমি তা জানতে পারবে না কোনো দিনও।ভালোবাসা এমনি নষ্টালজিয়া হয়।বড় বেশি অধিকার বোধের জন্ম দেয় এই নষ্টালজিয়া ভালোবাসা।কোনো কিছুই মানতে চায় না।
পৃথিবীর বিভিন্ন ধর্ম বিষয়ক বই পড়ে সৃষ্টি কর্তার উপর আমার রাগ হয়।আমি চাই মানুষদের সপ্ন দেখাতে।আমি ভালো মানুষ কিনা তা কে বিচার করবে?আমি জানি আমি ভালো না।কিন্তু আমার বন্ধুরা অন্য কথা বলে।কিন্তু মানুষের চান্স আর প্রোবাবিলিটি ফ্যাক্টরের উপর নির্ভর করা উচিত?
যখন আমার মন খারাপ হয়।ভয় পাই,একা একা লাগে।সারা পৃথিবীতে একজন কেই মনে পড়ে সবার আগে।আসলে সবাইকে ছারিয়ে তুমি।এই পৃথিবী আর আমি,কিছুতেই যেন এই দুইয়ের যোগফলটা খুঁজে পাই না।
আমার চোখের গভীরে আকাশের তারা।
তারা টা তোমার মুখ।
চোখ থেকে খসে পড়ে জল।
চোখে হয় ভুমিকম্প,ঝড়,সুনামী।
আমি ভেসে বেড়াই।
সারা বিকাল জুড়ে থাকে আনন্দ।হাতে হাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



