ঘুরে বেড়াই মধ্য রাতে,
যেমন ইচ্ছা সোজা বাঁকা
আপন মনে একা একা
বুকের ভেতর আছে গোপন কিছু আনন্দ,
এই আনন্দে ফোঁটাই হাজর অচিন পদ্ম!
ফুলের ঘ্রানে মন নাঁচে।
কার যেন বকুল তলায় আসার কথা ছিল-
বাল্বাসুর এর বিল পেরিয়ে,আমি তার ছায়া দেখি।
এতো কোনো ছায়া নয়,মায়া মায়া...
কালো মেঘ আকাশে আকাশে,
বাতাসে বালু উড়ে...কবিতা হয়ে গেল।
আমি আর 'হিমি' (আমার নায়িকা)
বিকেলে ছাদে গিয়ে হতবাক হয়ে
তাকিয়ে রইলাম মেঘ ভরা আকাশে;
মেঘ কালো আকাশ কালো-
তোমার চোখ দু'টি আরো কালো
তার চেয়ে বেশী কালো তোমার কেশ-
আহা...! বেশ ...বেশ...বেশ...
'হিমি'র গলা সুর ও ছন্দে নেঁচে উঠে আকাশে।
আশ্চর্য ঐশ্বর্যে রাঙ্গা রোমাণ্টিক তার সেই লুকোচুর।
একদিন বৃষ্টিতে স্বেচ্ছাবন্দি তুমি-আমি/মানব মানবী।
ভালোবাসা বেঁচে থাকা,তবু কী যে বেদনা অদ্ভুত।
হাজার বছর তবু কেটে যায়,এই বর্ষামীতে,
মেঘেরা হারিয়ে যায়,তুমি থাকো আমার সৃস্তিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


