সাগর দূরে লাস্যময়। দেব-ওষ্ঠ,ফেনার দাঁত ।
'ও মেয়ে,অনাবৃত তোমার ও স্তনে তুমি কি বেচবে'?
আমি বিক্রি করি সমুদ্রজল।
হে শ্যামল যুবা,রক্তের মধ্যে তুমি কি বইছ?
সমুদ্রবারি আমি বহন করি।
চোখের এই নোনা পানি,মা গো কোথা থেকে এলো?
আমার কান্নাই সমুদ্রের জল।
হে হৃদয়, হে যন্তনা,
এই সব কোথা থেকে ফণা তোলে?
সমুদ্রসলিল কেবল যন্তনা !
সাগর দূরে হাস্যমান। স্বর্গের ঠোঁট,ফেনার দাঁত ।
-ফেদেরিকো গাথির্য়া লোর্কা
(হায়াৎ মামুদ অনূদিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


