আমি তোমার জন্য অস্থির হয়ে থাকি,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
আমার মন খারাপ হলে তোমার কাছে
ছুটে যেতে ইচ্ছা করে,তার মানে
আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে আমার খুব আদর করতে ইচ্ছে করে,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
তোমার সাথে ঝুম বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
ব্যালকনিতে বসে সারারাত চায়ের কাপ
হাতে নিয়ে তোমার সাথে গল্প করতে ইচ্ছে করে
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে চুন্ডী শাড়ী কিনে দিতে ইচ্ছে করে,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
কোনো এক সুন্দর বিকেলে তোমাকে নিয়ে
রিকশা করে সাড়া ঢাকা শহর
ঘুরে-বেড়াতে ইচ্ছে করে,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
শহরের সমস্ত বেলী ফুল দিয়ে তোমাকে
মুড়ে দিতে ইচ্ছে করে,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।
কাঁচের চুঁড়ি দেখলেই মুঠো মুঠো চুঁড়ি কিনতে
ইচ্ছে করে-তার মানে আমি তোমাকে ভালোবাসি।
মন খারাপ হলেই তোমার কোলে মাথা রেখে
খুব কাঁদতে ইচ্ছে করে,তার মানে
আমি তোমাকে ভালোবাসি।
তোমার সাথে দেখা না হলে ইচ্ছে করে
পুরো ঢাকা শহরটা ডিনামাইট দিয়ে লন্ড ভন্ড করে দেই,
তার মানে আমি তোমাকে ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


