নিজেরাই নিজেদের ইতিহাস আমরা কবে কবে যেন নির্মান করেছি,
অনাদি অনন্তকালের শাখায় যে পাতা গুলি এক বসন্তে ধরেছিল-
তখন তারা বলে,বসন্তের পাতা গুলোর আমরা পূর্ব পুরুষ,
তাদের মধ্যে আমরা নিজেরদের দেখব।
আমাদের হাতে মাত্র একটি বসন্ত,একটু জীবন।
আমরাই আমাদের কাছে সকলের চেয়ে সৎ ,
কিন্তু মৃ্ত্যুর চেয়ে জরা ভীষন।
মৃ্ত্যুর পরেও যৌবন আছে আর-
জরার মধ্যে যৌবন নেই।
যৌবনঃ One Crowded hour of glorious life.
জরাঃ An age without a name.
কালো কালির ইতিহাসে লেখা আমাদের জীবন।
পরমানু থেকে পরমজ্ঞানী পর্যন্ত কেউ জানে না কত দূর তার সীমা
ভীড়ের মধ্যেই সকলেই সকলকে ঠেলে,ধাক্কা দেয়,ধাক্কা খায়।
(জীবনকে নির্নয় করা বড় কঠিন।কখন কোণ সৌভাগ্যে যে হৃদয় উন্মুক্ত হয় আমরা জানি না,কিন্তু যখন হয় তখন সকলেই আমরা প্রীতির বন্ধনে আবদ্ধ করি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



