গতকাল রাতেই আমি বুঝতে পারলাম,কখনো কখনো-
আমার গলা দিয়ে শব্দ বের হয় না !
তবুও হিমি আমাকে স্বান্তনা দেয়,সেই নরম মিষ্টি গলায়।
স্পষ্ট গলার স্বর,নিঁখুত উচ্চারন !
তখন হিমির জন্য মনটা কেমন করে উঠে,
হিমিকে একান্তে পেলে মনের আনন্দে আদর করে দিতাম।
ইস্ হিমি কখনো নীলগিরি পাহাড় দেখেনি !
রাস্তার দু'ধারের সবুজ আর হিমির সবুজ শাড়ি-
আমার মন কে আরো সবুজ করে দেয় !আচ্ছা,
সব হারিয়ে কি আবার সব ফিরে পাওয়া যায় না?
গভীর গোপনে বুকের ভেতরে সব টের পায় হিমি !
কিন্তু আমি কান পেতে শুনি হিমির বুকের ভেতরে কি হাহাকার !
বুকের কোন গহীন গোপনে ব্যাথা ছলছলিয়ে উঠে আমার।
বেদনার অতৃপ্ত বহ্নিশিখায়,অন্তর আমার পুড়ে যায় সারাক্ষন।
আমি অপেক্ষা করি।সীমাহীন অপার্থিব অপেক্ষা।
(যেখানে লেখা থাকে "ধূমপান মুক্ত" এলাকা।বেছে বেছে সেই জায়গাতেই কেন যে সিগারেট ধরাতে ইচ্ছা করে!সিগারেটেরে ব্যাপারটা ভুলে থাকার কোন উপায় কি আছে?থাকলে খুব ভালো হতো।হিমির কাছ থেকে জেনে নিতে হবে।হিমির মতো করে আর কেউ জানে না।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

