আমি তার কাছে যেতে চাই
নিজেকে ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে।আমি জানি না শেষ গন্তব্য কোথায়?আমার কত স্বপ্ন মনের ভেতরে বড় হতে থাকে দিন কে দিন।সেদিন হিমি বলল- "যদি কেউ দেশলাই কাঠি জ্বালাবার আগেই ভাবে নিবে যাবে,তাহলে নিববেই।আর সেটা যদি একেবারেই ভুলে যায়,তাহলে কাঠি কখনোই নিববে না।সন্ন্যাসী হওয়ার জন্য কোথাও যাবার দরকার হয় না,অন্তরের কয়েকটা ময়লা জিনিস বাইরে ফেলে দিতে পারলেই সন্ন্যাসী হওয়া যায়।"
আমি কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবি না,তাই অনেকদিন থেকে আমি কুয়োর ব্যঙ হয়ে আছি।আর কত দিন?কত দিন??
"কাজ ফেলে মন,ঘরে ফিরতে চায়-
ইচ্ছে করে হিমিকে নিয়ে সবুজ ঘাসের উপর শুয়ে আকাশ দেখি।
ইচ্ছে করে আঙুল দিয়ে হিমির কপাল ছুঁয়ে দেই,"
ইদানিং আমার খুব মনে হচ্ছে- আমার জীবনের যত দুঃখ,বেদনা,ক্লান্তি,অসহায়ত্ব,হাহাকার,না পাওয়া ও অন্ধকারের যাতনা,এই সব কিছুর থেকে পরিত্রানের একমাত্র উপায় হচ্ছে,সেই আরাধ্য 'হিমি'র অমোঘ আশ্রয়।যার বুকে নিজেকে নিবেদন করে আমি সম্পূর্ন নিরাপদ হবো।(বুকের মধ্যে ধক করে উঠে।বুকের কোণ গহীনে গোপনে ব্যাথা ছলছলিয়ে উঠে।
কাল রাতে স্বপ্নে দেখি- হঠাৎ পৃথিবীটা নড়ে চড়ে উঠল।তারপর ঈশ্বর আমার হাতে স্বর্গের চাবিটা তুলে দিয়ে বললেন,যা ইচ্ছে তাহা করো।(হা হা হা)বন্ধুদের মধ্যে আমিই শুধু জীবনে কিছু বিশেষ কিছু করতে পারিনি।আমি রয়ে গেছি সাধারন।অনেক রাত হয়ে গেছে।জানালার বাইরে অন্ধকার আকাশ।
তোমার ভালোবাসাটুকু আমাকে ঘিরে আছে বলেই- আমার অনেক দিন বেঁচে থাকতে ইচ্ছা করে।অথচ তোমার উদ্বেগ দূর করার কোন কৌশল/কায়দা আমার জানা নেই।তুমি'ই বলো কিভাবে তোমাকে অভয় দেই?
(অল্প ক'টি কথার মাঝে জড়িয়ে দিলাম হাজার কথার সুর,দূর হয়ে যাক দ্বন্ধ সবার,হৃদয় জুড়ে আসুক নেমে আলোক সুমধুর।)
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।