নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে বেলজিয়ামের লুঁভা বিশ্ববিদ্যালয়।প্রায় ৬০০ বছর প্রাচীন এ বিশ্ববিদ্যালয়টির প্রতিবছরই সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।বুধবার এক জাঁকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে তসলিমা নাসরিনকে সম্মানিত করা হয়।এ সম্মাননা পেয়ে খুবই আনন্দিত বলে টেলিফোনে জানিয়েছেন প্রতিবাদী এ লেখক।তিনি বলেন, 'আমার আদর্শ,আমার ভাবনা,আর লেখালেখিকে পুরস্কৃত করতেই এ ডিগ্রি দিয়েছে লুঁভা।
তসলিমা নাসরিন বলেন, 'যে লেখালেখি ও ভাবনার প্রকাশের জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছি ঠিক একই লেখালেখির জন্য বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে এটাই বিস্ময়ের।' বিশ্বের নামকরা অধ্যাপক,গবেষক লেখকদের ডক্টরেট ডিগ্রি দেয় ১৪২৫ সালে প্রতিষ্ঠিত বেলজিয়ামের এই বিশ্ববিদ্যালয়।লুঁভা থেকে এ বছর তসলিমার সাথে এ ডিগ্রি পেয়েছেন আরও দুইজন।এরা হচ্ছেন; যুক্তরাজ্যের অধ্যাপক টিম জ্যাকসন ও যুক্তরাষ্টের অধ্যাপক যে বি শ্র্যাম।এ নিয়ে ইউরোপে ৩টি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট পেলেন বাংলাদেশের প্রতিবাদী নারীবাদী লেখক তসলিমা নাসরিন।এর আগে ১৯৯৫ সালে বেলজিয়ামের গেন্ট ইউনির্ভাসিটি থেকে ও ২০০৫ সালে ফ্রান্সের আমেরিকান ইউনির্ভাসিটি অব প্যারিস তসলিমা নাসরিনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়।
আমি অপেক্ষায় আছি তসলিমা নাসরিন কবে নোবেল পাবেন।আমার খুব প্রিয় একজন মানুষ তসলিমা নাসরিন।তসলিমা নাসরিনের জন্য এক আকাশ ভালোবাসা।
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।