somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১১

২৯ শে জুন, ২০১১ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিজে সাংবাদিকতা না করলেও আমার বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই প্রায়ই।এখন এটা আমার নেশা হয়ে গেছে।মোটামোটি বই পড়ে, বড় বড় তত্ত্ব মুখস্ত করে, শিখেছি বিজ্ঞান,অর্থনীতি, ভূগোল, রাষ্টবিজ্ঞান, সাহিত্য, পৌরনীতি, ইতিহাস। এখন এদেশের মানুষদের দেখে দেখে আমি অনুভব করতে পারি যে, পাশ্চাত্য পন্ডিদের তত্ত্বের উপর নির্ভর করে স্বদেশের মানুষকে চেনা যায়। গতকাল রাতে স্বপ্নে দেখি- আমি একটা ঘরে একা অন্ধকারে বসে আছি অনেকক্ষন ধরে।একটা বড় মোম হাতে নিয়ে আমার কাছে এলো হিমি।সদ্য গোছল করে যেন সে একটা আকাশি রঙের শাড়ি পরেছে, এক রাশ চুল পিঠের ওপর ফেলা।সে খুব ধীরে ধীরে হেঁটে আসছে, বাতাস নিয়ে আসছে তার শরীরের সুগন্ধ।হিমির চোখে এক আকাশ নিরবতা। আমি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম।অন্ধকারের মধ্যে মোমবাতি হাতে নিয়ে এই মেয়েটি যেনো কোন পরী।রক্ত মাংসের মানবী নয়, আকাশ থেকে নেমে এসেছে।যুদ্ধ, রাজনৈতিক দলাদলি, হিংসা, লোভ, স্বার্থ সব কিছু এই রুপের কাছে তুচ্ছ।আসলে নারীর এই রুপ যুগ যুগ ধরে পুরুষকে মহান শিল্প সৃষ্টিতে সাহায্য করেছে।হিমির শরীরের সুগন্ধে আমি ভুলে গেলাম আমার সব অশান্তির কথা।হিমি খুবই তীক্ষ্ম বুদ্ধিধারীণী মেয়ে। মানুষকে যুক্তি দিয়ে জব্দ করার শিল্প সে যত্ন করে আয়ত্ত করেছে।সন্ধ্যায় হিমিকে নিয়ে হাঁটতে বের হই নদীর তীর ধরে রিকশা নিয়ে।আকাশে মেঘ জমতে শুরু করেছে।বৃষ্টির ফোঁটার মতো ফিনফিনে বাতাস হিমির চুল নিয়ে খেলা করছে।রাস্তা একেবারে নিরব।হিমি বলল- তুমি কি চাও আমি রকশা থেকে পড়ে যাই?আমি কোনো কথা না বলে হিমির কোমরে ডান হাত রাখলাম।এই হাতটি যেনো বিশ্বের শ্রেষ্ঠ কাজ করছে।হিমি ধরে রাখলো আমার হাত আর বলল- তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? সত্য করে বলবা, তুমি আজ কাল প্রায়ই মিথ্যা কথা বলো, আমি জানি।এখন আমাকে সত্যি কথা বলো, প্লীজ, ফর এ চেইঞ্জ।আমি বললাম, আমি তোমার কাছে মিথ্যে কথা বলি না।তবে কোনো কোনো ব্যাপার গোপন করে যাই।তুমি এতো নরম, হিমি, অনেক সত্য কথা শুনলে তুমি আঘাত পাবে, সেইজন্য সেগুলো বলি না।কোনো কিছু গোপন করা আর মিথ্যে বলা কি এক? আমি আমার স্বপ্নে ফিরে যাই।আমার হাতে হাত রেখে হিমি চুপ করে রইল। আসলে হিমির সাথে আমার সম্পর্ক টা শুধু বন্ধুত্বের, তা অনেকেই বুঝে না।অবশ্য আমি বেশ কয়েকবার হিমিকে প্রেমের কথা বলার চেষ্টা করেছি, আবার ঠিক প্রেমের কথাও নয়।

"কত ছল করে যে বারে বারে দেখতে আসে আমায়।
অনামিকায় জড়িয়ে আঁচল গাল দুটিকে ঘামায়।"

আমার স্বপ্নে সকাল আছে, সন্ধ্যা আছে, দিন আছে, রাত আছে,স্বদেশ আছে, বিদেশ আছে,এমনকি বৃষ্টিও আছে।সীমাবদ্ধ মানুষের কল্পনায় এরকম অনেক কিছু থাকলেও আমার স্বপ্নে যেন আরো অনেক-অনেক কিছু আছে।তিবে আমার স্বপ্নে হিংসা নেই, মারা-মারি নেই, লোভ নেই, ধর্ম নেই, কালো সাদা নেই।আমি জানি আমার স্বপ্ন দেখে ঈশ্বরেরও হিংসা হয়।আমার স্বনে আমি ঈশ্বরকেও গ্রাহ্য করি না।আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলি।ঈশ্বর নামের এই ভূতটাই মানূষের প্রধানতম শত্রু।সবচেয়ে দুঃখের বিষয় পৃথিবীর সব দেশেই ঈশ্বরের দালাল গুলি খুব শক্তিমান।কোনও ধর্মের বানী'ই মানুষে মানুষে রেশারেশি বন্ধ করতে পারবে না।শুধু বুড়ো-বুড়িরাই ধর্ম-কর্ম করে।অথবা যারা পাপ করে, যারা মানুষ ঠকায়, যারা ফটকাবাজ,যারা চট করে ভাগ্য ফেরাতে চায়, তারাই ভয়ে কিংবা অলৌকিক কিছু পাবার আশায় ধর্ম পালন করে। বিজ্ঞান জেনে আমি যুক্তি দিয়ে ঈশ্বরকে কোথাও খুঁজে পাই না, তবু প্রায়ই একটা প্রশ্ন মনের মধ্যে সারাক্ষন ঘুরপাক খায়- একটা কোনও শক্তি কি নেই, যা এই জগৎ -সংসার নিয়ন্ত্রন করছে?

আচ্ছা, প্রাপ্তবয়স্ক দুটি ছেলে মেয়ের শরীর যদি কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়াটা কি স্বাভাবিক ব্যাপার?বা যদি পরস্পরের প্রতি ভালোবাসা থাকে? একটা ফাঁকা ঘরে যদি দু'জন কাছাকাছি আসে, ধরা যাক, তাদের মধ্যে প্রেম নেই, কোনো রকম মানসিক যোগাযোগ নেই, তবু শরীর সাড়া দিতে পারে না?সিনেমায় সালমা হায়েক বা পামেলা কে দেখলে এক এক সময় আমি উত্তেজনা বোধ করি।অথচ তার সাথে কি আমার প্রেমের সম্পর্ক আছে? না কোনও মানসিক যোগাযোগ? কথার কথা বলছি, সালমা হায়েক যদি হঠাৎ রক্ত মাংসের শরীরে আমার খুব কাছাকাছি আসে। দু'জন নারী পুরুষ যদি পরস্পরকে সত্যিকারের ভালোবাসে, তখন তাদের শারীরিক মিলন একটা পবিত্র, সুন্দর ব্যাপার। অবশ্য কিছু সামাজিক রীতিনীতি মেনে নিতেও হয়, ফর দা বেনিফিট অপ ফিউচার জেনারেশন।এছাড়া শারীরিক মিলনের কথা যারা ভাবে, তারা বদলোক, ক্রিমিন্যাল অথবা মহাপুরুষ।শুনেছি, অনেক বড় বড় কবি শিল্পিরা....!নারী ছাড়া কি জীবন উপভোগ করা যায় না?

হিমিকে আমি ভালোবাসি অথচ অন্য একটা অচেনা মেয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালে আমি শারীরিক উত্তেজনা বোধ করি কেন?সেই অচেনা মেয়েটাকে তো সরিয়ে দিতে করে না, বরং নিজের উপর একটু একটু রাগ জমে।সত্য কথা বলতে কি আমি যদি বাঁচি তবে অন্য কারো আয়ুর জোরে।ভালোবাসার জোরেই বাঁচবো।হিমি হয়তো তুমিই আমাকে বাঁচাতে পারো।

হিমির সাথে যখনই দেখা হয়,আমি বলি- এখন, একবার এমনিই, অকারণে, আমার হাতটা একটু ধরবে?হিমি চুপ করে থাকে।আমি আবার অনুনয় করে বলি- আমি কি তোমার হাতটা একটু ছোঁবার অনুমতি পেতে পারি?
হিমি এক আকাশ হাসি নিয়ে বাড়িয়ে দেয় নিজের হাত।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×