"একজন নারী সুন্দরী হতে পারে অথবা বিশ্বস্ত হতে পারে, কিন্তু দু'টো এসাথে হতে পারে না ।" প্রেমের কবিতার ক্ষেত্রে ফরাসিরাই সেরা । বিশ্ব সাহি্ত্যের সব ভাষাতেই যেসব রচনা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে, সেগুলো মূলত প্রেমের কবিতা । কারন প্রেমের আবেদন চিরকালীন । এই প্রেম নারী-পুরুষের প্রেম । অনেক বছর আগে রুপসীরা অনেক সময় নিয়ে নানা রকম দ্রব্য সহকারে প্রসাধন করত, তারপর সব মুছে ফেলে দিত । নারী পুরুষের প্রেমের বিষয়ে কবি'রা যত কবিতা লিখেছেন, তার পরিমাণ অন্য যে কোনও বিষয়ে লেখা কবিতার থেকে অনেক বেশি । প্রতিটা কবি প্রথমে নিজের জন্য কবিতা লেখেন । আর যখন কোনও কবি নারীর প্রেমে পড়েন বা পুরনো প্রেমের স্মৃতি মনে পড়ে- তখন তারা দারুন সব কবিতা লিখেন । কবিতা লেখার সময় কবি'দের অনেক আনন্দ হয় । সব কবিদের সেরা কবিতা হয় প্রেমের কবিতা গুলো । প্রেমের কারনে স্বল্পখ্যাত কবি'রা অসাধারণ সব কবিতা লিখে ফেলেন ।
উপরের কথাগুলো ফালতু কথা । এখন আমার একটি কবিতা লিখতে ইচ্ছা করছে, লিখব । আমি যে কোনো বিষয়ই নিয়েই যখন তখন লিখতে পারি । তাছাড়া প্রতিমাসে একটা করে কবিতা না লিখলে আমার ভালো লাগে না । অনেক দিনের অভ্যাস । কথায় বলে না পুরনো অভ্যাস সহজে মরে না । এখন কবিতাটা পড়ুন-
ওগো চিরচেনা, কাগজের দলিল ছাড়া তোমার কাছে যেতে দিবে না ?
কেন বারবার এড়িয়ে যাও আমার ইচ্ছাগুলোকে, তুলে নিবো তোমাকে
তুমি জানালা খুলে দাও- আর এই আমি ছুঁয়ে ছুঁয়ে যাই তোমাকে আদরে
পৃথিবীর শেষপ্রান্তে যাবে পায়ে পায়ে আমার সাথে, মুছে ফেলো সমস্ত হতাশা
তোমার মনকে আমার মনের সঙ্গে শক্ত বাধনে রাখো বেঁধে প্রকৃতির মতোন ।
আমার ঘরে না আছে দরজা না আছে খিল-ইচ্ছা করলে অনেক দূর চলে যাওয়া যায়
তোমার বাস্তবতা দিয়ে আমি কি করবো- তুমিই তো আমার এক টুকরো জীবন
বিশাল আকাশের নীচে তোমার হাত দু'টি আমার বুকের উপর মেলে ধরো-
তোমার সমস্ত দুঃখ, কষ্ট- সমস্ত ভুল, না পাওয়াকে বাক্সবন্ধি করে রাখবো
কোনো সুন্দরীদের উপর তুমি রাগ করো না-আমার ঠোঁট খুঁজে নিবে তোমার ঠোঁট ।
আমি তোমার এত কাছে ছিলাম- যে অন্যদের আলিঙ্গন আর ভালো লাগে না ।
এই হু হু শীতে তোমার কি শীত করছে- তাহলে আমার কাছ থেকে উষ্ণতা নাও
চলো যাই হাত ধরে চিড়িয়াখানায়, বানরের খাচায় বাদাম ছুড়ে দেই এসাথে।
মধ্যরাত্রে তোমার কন্ঠস্বর ভেসে আসে আমার ঘরে- আনন্দের শিহরণ তোলে
সমুদ্র আর আকাশ আমাকে বলে- আমাদের মতো বিশাল তোমার ভালোবাসা
তোমার মনকে বুঝাও কোনো কিছুর জন্য আক্ষেপ না করতে-তাতে কষ্ট বাড়ে
এযুগে ভালোবাসা ঝড়ের মতন- সব তছনছ করে দেয়, দেহ এবং মোহ, হায় !
আমি ঠিক আমার মতন, আমি ঠিক তোমার মতন- তাতে কোনো ক্ষরি নেই
টেবিলের উপর বই, মেঝেতে বিড়াল কিন্তু তুমি থাকো আমার বিছানা্য় স্নিগ্ধতায়
তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না প্রিয়তমা ।
আমরা সুখী হবো- কেননা দুঃখ আমাদের সাথে লড়াই করে পারবে না
তোমাতে আমাতে রয়েছে সমস্ত বিশ্বব্রহ্মান্ড-আমাদের বিছিন্নি করা সম্ভব নয়
তোমার মসৃন বুকের উপর থাকুক আমার মাথা- বিশ্রাম করে নিই আমি,
আর তুমি যখন আমার বুকে তোমার ক্লান্ত মাথা রাখবে-বুঝবে মিথ্যুক নই আমি,
তুমি তো জানো, আমারা হৃদয় বারবার তোমাকে আঁকড়ে ধরতে চায়
শোনো, আমার হাত ধরো, আর যদি কাঁদতেই হয়- আমার কাঁধে মাথা রেখেই কাঁদো।
মনে রেখ কবি'রা হলো কুকুরের মতন স্বভাব কখনো বদলায় না ।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।