আমাদের দেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি শারিরীকভাবে অসুস্থ, ঠিক ভাবে দাঁড়াতে পারেন না । তাহলে তিনি দেশের জন্য কাজ করবেন কেমন করে ? তিনি কেন পদত্যাগ করছেন্ না ? সাহসী-যোগ্য কাউকে তার জায়গায় বসাচ্ছেন না কেন ? তিনি কি দেশ কে ভালোবাসেন না ? দেশের মঙ্গল চান না ? শুধু রাষ্ট্রপতি না সরকারী দল-বিরোধী দল কাউকেই আমার দেশের জন্য যোগ্য বলে মনে হয় না । সত্য কথা বলতে কি তারা দেশকে ভা্লোবাসেন না, ক্ষমতা কে ভালোবাসেন । আবুল মাল আবুল নামের একজন সে কি বলে, সে নিজেই বুঝে না । আবার সাহারা খাতুন- কথা বললেই মনে হয় ঝগড়া করছে । শেখ হাসিনা'র গলা শুনলেই রাগ লাগে । ভ্যাস ভ্যাসে গলা । বেশীর ভাগ রাজনীতিবিদি'রাই চিবিয়ে চিবিয়ে কথা বলেন- যা অসহ্যকর । একটা দেশের প্রধান ব্যাক্তি'রা যদি সুন্দর ভাবে কথা না বলেন- তখন কেমন লাগে !
ক্ষমতায় আসার আগে- আওয়ামীলীগ সরকার কত নির্বাচনী ইশতিহার দিলো- তার তো কিছুই করলো না । সব বাদ দিয়ে যদি যুদ্ধাপরাধীর বিচারের কথা বলি- এত দেরী কেন ? ধর তক্তা মার পেরেক । ঝামেলা শেষ । এতো তাল বাহানা কেন ? নির্বাচনী ইশতিহার-র গলা ফাটিয়ে বলেছেন- ক্ষমতায় গেলেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো । আর কবে, তাদের তো যাওয়ার সময় হয়ে এলো । আর টিভি খুললেই কোনো না কোন রাজনীতিবিদদের দেখা যাবেই । কোন না কোন অনুষ্ঠানে তারা প্রধান অতিথি । কেন, তাদের কি কাজ নেই ? পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতিবিদদের টিভি'তে দেখা'ই যায় না সারা বছর । তারা দেশের কাজে ব্যস্ত থাকেন । তারা সত্যিকার ভাবে দেশের জন্য কাজ করেন । দেশকে ভালোবাসেন । ( একজন মানূষ মন্ত্রী না সচিব না, তারপরও সে প্রচুর টাকার মালিক । কিভাবে ? রাজনৈতিক ছত্রছায়ায় থেকে । এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু খুব কম নয় ।)
আমাদের দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর হলো । কিন্তু এই ৪০ বছরে দেশ খুব বেশী উন্নত হয়নি । পৃথিবীর অন্যান্য দেশ খুব অল্প সময়ে উন্নতি লাভ করেছে । দুবাই, কাতার, মালোয়েশিয়া ইত্যাদি । একটা দেশে ১০/২০ টা টিভি চ্যানেল বা ১৫/২০ পত্রিকা বা ৫/৭ টা রে্ডিও বের করলেই দেশের উন্নতি হয় না । বেশীর ভাগ টিভি চ্যানেল, পত্রিকা কোন না কোন রাজনৈতিক দলের । তারা শুধু তাদের কাগজে-চ্যানেলে নিজেদের জয়গান করেন । টক শো তো তারা বড় বড় কথা বলেন । আরে...বড় বড় কথা না বলে বড় বড় কাজ করেন, তাতে দেশের মানূষের ভালো হবে । দেশের জন্য কাজ করতে হলে কি আগে ক্ষমতায় যেতে হয় ? ক্ষমতায় না থেকে দেশের জন্য কাজ করা যায় না ? বুড়ো-বুড়িদের এখন বিশ্রাম নেওয়া দরকার । যুবশক্তিকে এখন কাজে লাগাতে হবে । বুড়ো-বুড়ি গুলোর- যদি তাদের ভালো পরামর্শ থাকে দিবে । দেশের উন্নতির জন্য যাদের কে কাঁটা মনে হবে তাদের সরিয়ে দিতে হবে । এমনকি যদি ধর্মের কারনে দেশের উন্নতি বাধাগ্রস্ত হয় তাহলে ধর্ম কেও সরিয়ে দিতে হবে । সবার আগে দেশ ।
আমাদের দেশের রাজনীতিবিদ'রা রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে পিছে দুনিয়ার গাড়ি হোন্ডা থাকে । আর অন্যদিকে সাধারণ মানূষেরা দীর্ঘ লাইনে অপেক্ষা করে । এম্বুল্যান্সে রোগী ব্যাথায় কোকায় । আমার মাঝে মাঝে মনে হয় প্রধানমন্ত্রী জানেন না- দেশের সমস্যা গুলো কি কি । কারণ প্রধানমন্ত্রীর আশে-পাশের মানূষ গুলো তাকে যা বলেন তিনি তাই-ই জানেন । মানে, চিলে কান নিয়ে গেছে- এখন চিলের পেছনে দৌড় দাও । আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে মন্ত্রীদের বাসে উঠিয়ে দাঁড় করিয়ে রাখি, তারা দেখুক বাসের সমস্যা- রাস্তার জ্যাম । ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ১ ঘন্টা । এখন দরকার যোগ্য নেতৃত্ব । সেই নেতৃত্ব দিতে পারবে দেশের যুব সমাজ । মনে রাখতে হবে, সব যুব সমাজ নেশায় আক্রান্ত নয় । চরম সত্য কথা হলো- দেশের কোনো মন্ত্রীর মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই । ডঃ হুমায়ূন আজাদ অনেক আগে তার একটা প্রবন্ধে লিখেছিলেন- আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রাইমারী স্কুলের শিক্ষিকা হওয়ার যোগ্যতা নেই কিন্তু সে প্রধানমন্ত্রী !
প্রতিটা সরকারী অফিসে কোনো কাজের জন্য গেলে ঘুষ দিতেই হয় । এছাড়া অন্য কোনো উপায় নেই । নোংরা পরিবেশ । অফিসের লোকদের নোংরা ব্যবহার । এবং কাজের ক্ষেত্রে আধুনিক নিয়ম পালন করা হয় না । বিশেষ করে সরকারী হাসপাতাল গুলোর চিকিৎসা সেবা দেখলে বমি আসে । ডাক্তার নার্সদের ব্যবহারে রোগী আরো অসুস্থ হয়ে পড়ে যদি কোনো সরকারী হাসপাতালে প্রধানমন্ত্রীকে একটা দিন রাখতে পারতাম ! তাহলে প্রধানমন্ত্রী বুঝতে দেশের চিকিৎসা সেবা কতটা উন্নত । প্রতিটা রাজনীতিবিদের শাস্তি হওয়া উচিত । কারন তারা নিজের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করেন নি । তারা কয় দিন পরপর বউ পোলা-পান নিয়ে বিদেশে যান মোজ মাস্তি করেন দেশের টাকায় ।
আমাদের দেশের খেলোয়াড়'রা বিদেশে খেলতে গিয়ে হেরে আসেন । দেশে এসে বলেন- আবহাওয়া এবং খাবার ভালো ছিল না । অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ভালো খেলতে পারি নি । এয়ারপোর্ট দেখা যায়- তাদের লাগেজ ভর্তি মালামাল । তারা খেলতে যায়নি, শপিং করতে গিয়েছিল ? ওই গাধা গুলো যখন নিজের দেশের মাটিতে খেলে- তখনও কি আবহাওয়া- খাবার সমস্যা করে ? ওই গাধাদের চেয়ে বড় দোষ হচ্ছে- নির্বাচক মন্ডলীর । খেলা'র মধ্যে হার জিত থাকবেই । কিন্তু তার জন্য গরু হারা হারতে হবে ? তারপরও আমি স্বপ্ন দেখি- স্বপ্ন দেখতে আমার ভালোই লাগে । আর অপেক্ষা করি । একদিন সব ঠিক হয়ে যাবে । আমরা মাথা উঁচু করে দাড়াবো । কেউ আমাদের দেখে হাসবে না । গত ৪০ বছরে আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো- স্বাধীনতা ।
( চলবে)
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।