somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেষ কথা - ১২

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা সেদিন খালাকে বলছে- আমার রাজীব টার ধৈর্য সহ্য একেবারে নাই । অল্পতেই অস্থির হয়ে পড়ে । আসলেই আমার অল্পতেই মাথা গরম হয়ে যায় । আর মাথা গরম হবে না কেন, একের পর এক এলোমেলো ব্যাপার ঘটেই চলেছে । সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে দেখি- আমার ব্রাশ নয় ছোট ভাইয়ের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেছি । গোছল করতে গিয়ে সাবান মাখার পর দেখব কলে পানি নেই । আচ্ছা, ভালো কথা মটর ছাড়ার পর দেখা যাবে কারেন্ট চলে গেছে । জামা পড়তে গিয়ে জামা খুঁজে পাবো না, মোজা খুঁজে পাবো না । তাড়াহুড়া করে বাইরে যাওয়ার পর দেখব- মোবাইল বাসায় রেখে গেছি । একটা রিকশা পাবো না । অনেকক্ষন দাঁড়িয়ে থাকার পর যা-ও একটা রিকশা পাবো- রিকশাওয়ালা ২০ টাকার ভাড়া বলবে ৬০ টাকা । রিকশায় কিছু দূর যাওয়ার পর দেখব রাস্তায় ভয়ানক জ্যাম ।

একটা লেখা শেষ করে অনেক রাতে ঘুমিয়েছি । ভেবে রেখেছি সকাল ১২ টার আগে ঘুম থেকে উঠব না । কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে হলো সকাল ৭ টায় । একটা ভিক্ষুক দরজা নক করছে তো করছেই । ভিক্ষুকটার ধৈর্য রর্বাট ব্রুস এর চাইতেও বেশী । দরজা খুলে ভিক্ষুকটা্কে ভেবেছিলাম কঠিন দুই একটা কথা বলব । ভিক্ষুকটাকে দেখে মায়া লাগল, কিছুই বললাম না । শুধু বললাম- ভিক্ষাবৃত্তি আমাদের নবীজী পছন্দ করতেন না, কাজেই আমি আপনাকে ভিক্ষা দিবো না । দরজা বন্ধ করে ঝাপ দিলাম বিছানায় । তখন শুরু হলো পাশের বাড়ির ডাম ডাম শব্দ । তিল তলার কাজ চলছে । মোবাইল বাঝলো- ধরলাম । নাম্বার চিনি না, অপরিচিত একজন মেয়ে বলল- আপনি একজন বাজে লোক । খুব বাজে বলেই ফোন রেখে দিলো । গতকাল একজন অপরিচিত নাম্বার থেকে ফোন করে বলল- রাজীব নূর আপনি একজন অসাধারন মানূষ । আপনার তুলনা হয় ।আপনাকে ভালোবাসতে ইচ্ছা করে শ্রদ্ধা করতে ইচ্ছা করে- এইটুকু বলেই ফোন রেখে দিলো । এখন আমি এইসব নিয়ে মাথা ঘামাই না । কে আমাকে ভালো বলল- কে আমাকে বাজে বলল। সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি রকম ।

যাবো প্রাইম ব্যাংকে চলে যাই ব্র্যাক ব্যাংকে । আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মনে হয়- আমি এই ব্যাংকে কেন ? গতকাল মধ্যরাত্রে ইচ্ছা করলো নিজের গালে নিজে চড় দেই । দুইটা থাপ্পড় দেই । খুব বড় ধরনের একটা ভুল করেছি । গত এক বছরে এই ধরনের ভুল করি নাই । রাত এক টায় ড্রয়ারে হাত দিয়ে দেখি সিগারেট নাই ! আমার মাথা তো পুরাই নষ্ট । এই ভুলটা কিভাবে হলো বুঝতে পারলাম না । রাগ করে নিজেকে নিজেই দুইটা বাজে বকাও দিয়েছি । যাই হোক, আচ্ছা কেউ কি বলতে পারেন শীত কালে এত বিয়ে হয় কেন ? গত এক মাসে আমাদের ১৭ টা বিয়ের অনুষ্ঠানে যেতে হয়েছে । আমি একটা তে গিয়েছি, মা একটা গিয়েছে । অসহ্য । তোরা বিয়ে করবি কর আমাদের যেতে হবে কেন ? বিয়েটা হচ্ছে একান্তই দুইজনের ব্যাপার । সারা শহরের মানূষ নিয়ে DJ পার্টি করার দরকার কি ?

আমি জানি, আমি যেমন ভালো লেখালেখি করতে পারি না আবার ভালো ছবিও তুলতে জানি না । তারপরও অনেক শখ হয় কিছু লিখি কিছু ছবি তুলি । আমার লেখালেখিতে আর ছবি তোলাতে কারো উপকার না হোক সমস্যা তো হয় না । অনেক শখ করে ফেসবুকে একটা ফোটোগ্রাফী গ্রুপ খুলেছি যার নাম 'আমার ফোটোগ্রাফী' । আমাকে বলা হয়েছে ফোটোগ্রাফী গ্রুপটা বন্ধ করে দিতে । আমি ফোটোগ্রাফী নামে ধারাবাহিক ভাবে একটা লেখা লিখছি ছয় মাসে মাত্র তিন পর্ব লিখেছি । আজ আমাকে মানা করে দেওয়া হয়েছে যেন ফোটোগ্রাফী নিয়ে আর না লিখি । আমাকে যে মানা করেছে সে আমার বন্ধু । আমার বন্ধু ভালো লেখে ভালো ছবি তোলে । বন্ধুর কাছ থেকে আমি অনেক শিখেছি । বন্ধু বলল- ফোটোগ্রাফী নিয়ে লেখার ক্ষমতা আমার নেই । আমি নাকি ক্যামেরা ধরতেই জানি না । ( মাঝে মাঝে আমার এই রকমই মনে হয় ) ফোকাস এর কাজ কিছুই জানি না । ( আসলেই মাঝে মাঝে চোখে ধান্ধা হয় ) আমি মানি আমি ক্যামেরার কিছুই বুঝি না । আজ থেকে ১০ বছর পরেও আমি বলল আমি ক্যামেরার কিছুই বুঝি না জানি না । যদি ২/৩ টা পুরস্কারও পেয়ে যাই তবুও বলব আমি ফোটোগ্রাফী'র কিছুই জানি না । কোনো কিছুরই জানার শেষ নেই ।

আমার বন্ধু জ্ঞানী মানূষ । অবশ্যই আমার চেয়ে হাজার গুন না লক্ষ গুন বেশী বুঝে । আমার ভালোই জন্যই হয়তো আমাকে লিখতে মানা করছে । আমি গাধা দেখে বুঝতে পারছি না । তাই আমি আমার জ্ঞানী বন্ধুর সাথে কোনো তর্কে যাই না । আমি আমার বন্ধুর সব সময় মঙ্গল কামনা করি । যখন বন্ধুর কোনো সা্ফল্যের খবর পাই অনেক আনন্দ হয় । কিছু কিছু ব্যাপারে আমার ঘাড়ের রগ তেরা । এতই তেরা যে কুকুরের সাথে জিদ করে মাটিতে ভাত খাই । দাবা খেলাটা আমার অনেক ভালো লাগে । বিশেষ করে যখন মন্ত্রী চেক দেয় রাজা কে । রাজার আর বের হওয়ার কোনো উপায় থাকে না ছোটবেলায় দেখেছি কচ্ছপ একবার যা কামড়ে ধরে তা আর ছাড়ে না । যাই হোক, সকালে সিদ্ধান্ত নিবো ফোটোগ্রাফী গ্রুপ আর ফোটোগ্রাফী নিয়ে লেখাটা বন্ধ করবো কিনা ।

অনেকদিন আগে একটা কবিতা পড়েছিলাম- হুমায়ুন আজাদের । কবিতার নাম 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে' । আমার খুব পছন্দের একটা কবিতা । কিছু কিছু লাইন আজও মনে আছে- 'আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে ।/ চ'লে যাবে শহর বন্দর গ্রাম ধানক্ষেত/ মন্দির মসজিদ গির্জা নির্জন প্যাগোডা/ সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে ।/ রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না.... কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে ।' যতটুকু মনে আছে লিখলাম ভুল হতে পারে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×