আজ কি কোনো বিশেষ দিন? কি সুন্দর তারিখ- এগারো বারো তেরো! দেশের অবস্থা ভালো না, হরতাল অবরোধ চলছে। জাতিসংঘ থেকে তারানকো এসেও হরতাল-অবরোধ বন্ধ করতে পারলেন না। লোকটা গত পাঁচদিন ধরে সব দলের লোকদের সাথে অনেক মিটিং করলেন। খুবই পরিশ্রমী মানুষ। মাথার চুল গুলোও সব সময় আচড়ে রাখেন সুন্দর করে। কথা বলার সময় মুখে অল্প বিস্তর হাসি থাকে।আজ ১১-১২-১৩ ই রোজ বুধবার। এমন একটা অন্যরকম, দিনে সবাইকে জানাই, অনেক শুভেচ্ছা।
আজ কসাই কাদেরের ফাসি হওয়ার কথা ছিল না। কিন্তু হলো না! কাদেরমোল্লার বউ এর ভি চিহ্ন এর মানে কি ?ফাঁসীর দেড় ঘণ্টা আগে রায় কার্যকরী না করার বিচারিক নির্দেশ বেশ রহস্যময়। আমি এই ধরনের ঘটনা সিনেমাতে দেখেছি । এত সহজে কসাই কাদের পার পেলে চলবে? সত্যিই বিচিত্র এ দেশ ! সেলুকাস! কাদের মোল্লার মত নরপশু যেন বাংলাদেশে আর জন্ম গ্রহন না করে।
আর কয়দিন পর মহান বিজয় দিবস।বিএনপি বা আওয়ামী কে সমর্থন কর। কেননা এরা চোর হলেও মানুষ।কিন্তু কোনভাবেই জামায়াতকে সমর্থন নয়। কারণ এরা নির্লজ্জ পশু। জামাত শিবিরের জন্যই দেশটা অনেক পিছিয়ে আছে। প্রতিদিন হরতাল অবরোধে এই জামাত শিবির গাড়ি বাসে আগুন দিচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে।
কবে যে দেশে শান্তি ফিরে আসবে ! আমার ভাবতে ভালো লাগে- আমাদের দেশটা হবে খুব আনন্দময়। কোথাও অশান্তি থাকবে না। সারা দেশে কেউ না খেয়ে থাকবে না। কোনো দুর্নীতিবাজ থাকবে না। চোর, ছিনতাইকারী থাকবে না। কোনো মা এবং শিশু অপুষ্টিতে ভুগবে না। কেউ না খেয়ে থাকবে না। দেশের সব রাজনীতিবিদরা সৎ হবেন।
আমার বিশ্বাস করতে ভালো লাগে- অল্প কিছু দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যাবে। সব পরীক্ষা সুন্দর ভাবে শেষ হবে। সেশন জটে পড়বে না ছাত্রছাত্রীরা। আর একটা বাসে আগুন লাগবে না। কেউ হরতাল দিবে না, কেউ অবরোধ দিবে না। সুন্দর সুষ্ঠভাবে নির্বাচন হয়ে যাবে।
আমাদের ধৈর্য হারালে চলবে না। সুন্দর সুন্দর স্বপ্ন দেখে যেতে হবে। তারপর একদিন সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। আমি আশাবাদী মানুষ। সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে হয়- আমি অপেক্ষায় আছি। বুঝতে পারি সময় খুব দ্রুত যাচ্ছে।ফাঁসী না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে।
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি — এই নদী নক্ষত্রের তলে
সেদিনো দেখিবে স্বপ্ন–সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
আমি চ’লে যাব ব’লে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! (জীবনানন্দ)
আলোচিত ব্লগ
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
সর্ব্বহারা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।