somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজাইরা পোষ্ট ( হাতে ফালতু সময় থাকলে পড়তে পারেন।)

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা জাগানো একটি ছবি। এ ছবিটি একটি ছোট মেয়ের, যে কিনা ক্যান্সারে আক্রান্ত ছিল। কেমোথেরাপির কারণে তার মাথার চুল সব পড়ে যায়। আয়নাতে কি মেয়েটি তার মনের ইচ্ছাটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করছিল? মেয়েটি এখনো বেঁচে আছে কিনা জানা নেই। ছবিটি কে তুলেছেন তার নাম সংগ্রহ করতে পারি নাই।

# "এক দাদা আর এক দাদী চিন্তা করল.....
যে তারা তাদের যৌবনকালের সময়কে আবার ফিরিয়ে আনবে। তাই তারা সিদ্ধান্ত নিলো যে তারা আবার নদীর কিনারায় দেখা করবে। পরেরদিন সকালে দাদা ঘুম থেকে উঠে সেজেগুজে গোলাপ ফুল নিয়ে নদীর কিনারায় গেলো কিন্তু দাদী নেই।
অনেক্ষন অপেক্ষা করে দাদা রাগ হয়ে বাড়িতে চলে আসল। এসে রাগ হয়ে দাদীকে বলল তুমি নদীর কিনারায় আসলানা কেনো? দাদী লজ্জা পেয়ে হাসলো এবং বললো মা যেতে দেয়নি "....।

# এক বৃদ্ধ লোক একটা ইয়াং মেয়ের সাথে ধাক্কা খেলো...
বৃদ্ধ: সরি!
মেয়ে: স্টুপিড!
ঠিক তখনি ঐ মেয়েটা আরেকটা ইয়াং ছেলের সাথে ধাক্কা খেলো...
ছেলে: সরি!
মেয়ে: ইট'স ওকে
বৃদ্ধ: তাইলে আমার সরির বানান টা কি ভুল ছিলো!!!

# এক সাহিত্যিক ভদ্রলোক একটা স্কুল দেখতে গেছেন। সেখানে ক্লাস ফাইভের ছেলে-মেয়েরা তাকে ধরে বসলো, কি করে ছোট গল্প লেখা যায় তা শিখিয়ে দিতে হবে। সাহিত্যিক ভদ্রলোক রাজি হয়ে বললেন, "গল্প লেখা খুব সহজ কাজ। গল্পের প্রথমে একটা আধ্যাত্মিক ভাব থাকবে। তারপরেই একটু অভিজাত পরিবারের কথা মেশাতে হবে। এবার কিছুটা সামাজিক, গার্হস্থ্য জীবনের বিবরণ দিয়ে শেষে একটু রহস্য দিলেই সুন্দর একটা ছোট গল্প তৈরি হয়ে যাবে।" এই বলে সাহিত্যিক ভদ্রলোক স্যারদের সাথে গল্প-গুজব শুরু করলেন।
৫ মিনিট পরে একটি মেয়ে উঠে বললো, "আমার গল্প তৈরি হয়ে গেছে।"
সাহিত্যিক ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, "তাই নাকি? পড়ে শোনাও দেখি।" মেয়োটি তার গল্প পড়ে শোনাল: 'হায় আল্লাহ !' (আধ্যাত্মিক ভাব) সৈয়দ বংশীয়া চেচিয়ে উঠলেন (অভিজাত পরিবার), 'আমার একটি বাচ্চা হয়েছে, (গার্হস্থ্য জীবন) কিন্তু আমি জানি না এর বাবা কে?' (রহস্য) ।

# একবার এক মেষ শাবক পানি পান করতে এক জলাশয় এর ধারে গেলো। সেই সময় এক নেকড়ে সেখানে উপস্থিত। সে মেষ শাবক কে দেখে বলল, গতকাল তুই আমার পানি ঘোলা করেছিস। মেষ শাবক বলল, না আমি তো করিনি! আমার জন্মই তো আজ। নেকড়ে বলল, তাহলে তোর মা করেছে। এই বলে সে শাবকটিকে খেয়ে ফেললো। অসহায় মা যখন জানতে পারলো যে নেকড়ে তার শাবক কে খেয়ে ফেলেছে তখন সে শিং দিয়ে প্রতিবাদ করতে গেলো। আর তখনি নেকড়ে বলল দেখ সন্ত্রাসী ,দেখ সন্ত্রাসী।

# এক লোক মরুভূমিতে হারিয়ে গেছে। পথ চলতে চলতে ক্লান্ত, হঠাৎ খুঁজে পেলো এক চেরাগ। তুলে ঘষা দিতেই বেরিয়ে এলো দৈত্য। যে কোন হুকুম তামিল করবে সে। লোকটা বললো, আমি বাড়ি ফিরে যেতে চাই। দৈত্য বললো, তথাস্তু, আমার পিছু পিছু আসুন। এই বলে বালির ওপর হাঁটা ধরলো সে। কিছুদূর হেঁটে চটেমটে লোকটা বললো, আমি আরো জলদি জলদি বাড়ি ফিরতে চাই। দৈত্য বালির ওপর দৌড় শুরু করে বললো, তথাস্তু, আমার পিছু পিছু দৌড়ান।
যাঁরা এই গল্প পড়ে হাসলেন, তাদের এবার জিজ্ঞেস করি, কেন হাসলেন? কোন জায়গায় এসে হাসলেন? যাঁরা হাসেননি, তাঁদেরও বলি, কেন হাসলেন না?

৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×