somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি আমেরিকা যাবো

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেষ কথা হলো সেই একটাই- স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকা হলো স্বপ্নপূরণের দেশ। ছোটবেলা থেকেই আমি আমার অতি-অল্প জ্ঞান নিয়েই এবং কোন কারণ ছাড়াই সব বিষয়েই আমেরিকার পক্ষে। যদি আমেরিকা না যেতে পারি তাহলে মরেও শান্তি পাবো না। ঠিক করেছি, তিন মাসের ট্যুরিষ্ট ভিসা নিয়ে আমেরিকা যাবো। এছাড়া অন্য আর কোনো উপায় নেই। আমি একা না, সাথে সুরভি অবশ্যই থাকবে। ওয়াশিংটন এয়ারপোর্টে বা জেএফকেনেডি বিমান বন্দরে ইমিগ্রেশনে হয়তো জিজ্ঞেস করবে- তুমি যে তিন মাস আমেরিকা থাকতে চাও, তিন মাসের খরচের টাকা আছে তো? আমি হেসে জবাব দিবো, অবশ্যই আছে স্যার। আমেরিকা যাওয়ার আগে বুদ্ধি করে ইন্ডিয়া, মালোশিয়া আর ইন্দোনেশিয়া ঘুরে আসবো। তাতে পাসপোর্ট টা ভারি হবে। আর আমেরিকান পুলিশ সন্দেহের চোখে তাকাবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।

তিন মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে প্রয়োজনে পালিয়ে পালিয়ে বেড়াবো। অথবা পুলিশকে বলল আমাকে আরও ছয় মাসের ভিসা দেন। নানান তালবাহানা করে থেকেই যাবো। আমার বুদ্ধি আছে, আশা করি কোথাও আটকাবো না। যেভাবেই হোক আমাকে আমেরিকায়'ই থাকতে হবে। আমেরিকানদের সৌজন্যবোধ এবং তাদের ফান লাভিং অ্যাটিচ্যুড এক কথায় অসাধারন। নিউ ইয়র্কের মাটির নীচ দিয়ে বটগাছের শাখা-প্রশাখার মতো রেল লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। খরচ কম বলে আমি রেলেই যাতায়াত করবো। শুনেছি সেন্টার পার্ক খুব সুন্দর নাকি! আহা!! জামাইকা ও জ্যাকসন হাইটস এলাকায় বাংলাদেশী লোকদের বসবাস। দোকানপাঠ প্রায় সবই বাংলাদেশী মালিকানাধিন এবং সব দোকানের সাইনবোর্ডেই বলতে গেলে বাংলা লেখার ছড়াছড়ি। এত এত বাঙ্গালী আছে, কাজেই আমার কোনো ভয় নেই। হয়তো প্রথম কয়েক বছর কষ্ট হবে। তারপর আমার নিজের বাড়ি হবে, গাড়ি হবে। সুরভিকে নিয়ে সারা আমেরিকা ঘুরে বেড়াবো। অবশ্য মাঝে মাঝে দেশে বেড়াতে আসবো।

সামুর কত ব্লগার আছে, তাদের সাথেও দেখা হয়ে যাবে। আহ কি আনন্দই না হবে! আমেরিকা গিয়ে যা দেখব তাই নিয়েই নতুন নতুন ব্লগ লিখব। আহারে কি ভুল করেছি! আমেরিকা থেকে এক লোক (আব্বার বন্ধু) আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। একমাস ছিলেন। তিনি বলেছেন- তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে তোমাকে আমেরিকা নিয়ে যাবো। ছোট ছিলাম, আবেগ বেশি ছিল তাই যাইনি। এখন খুব আফসোস হয়।
সবচেয়ে ভালো হতো যদি ওপি ওয়ান ভিসায় নব্বই এর দশকে যেতে পারতাম। অবশ্য তখন আমি পোলাপান ছিলাম। জ্ঞান বুদ্ধি ছিল না। আমি আমেরিকা গিয়েই কোনো বাঙালি মালিকানাধীন গ্রোসারিতে কাজ নিয়ে নিব। বড় অফিস আদালতে তো আর কাজ পাবো না। বাঙ্গালীরা দেশে একজন আরেকজনকে সাহায্য না করলেও বিদেশের মাটিতে ঠিকই সাহায্য করে। অনর্গল ইংরেজি না বলতে পারলেও কাজ চালিয়ে নেওয়ার মতো ইংরেজি আমি পারব। তাছাড়া আমেরিকাতে চার পাঁচ জন পরিচিত লোক আছেন আমার। এরা তো আর আমাকে ফেলে দিবে না। একেবারে খালি হাতে তো আর দূরদেশে যেতে পারি না তাই বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিবো।

ছোটবেলা থেকেই আমার সবচেয়ে প্রিয় দেশ আমেরিকা। কত মুভি দেখেছি, কত বই পড়েছি। আর মনে মনে ভেবেছি আমাকে যেতেই হবে। আমি আমেরিকা সম্পর্কে যতটুকু জানি, অন্য কোনো দেশ সম্পর্কে এত জানি না। আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। আমেরিকার অনেক শহরের নামের শেষেই ‘ডিসি’ বলা হয়। যেমন- ওয়াশিংটন ডিসি। এই ডিসি মানে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। ১৭৭৪ সালে আমেরিকা ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীন হয়। আমেরিকা নিয়ে কে না লিখেছেন- হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, মুহাম্মদ জাফর ইকবাল, শীরষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার আরও অনেকে। তাদের লেখা পড়ে পড়ে আমিও যেন আমেরিকার সব কিছু চিনি, জানি এবং বুঝি।
আমেরিকা গিয়ে আমি আমার দেশকে অবশ্যই ভুলে যাব না। যতটুকু পারি দেশের মানূষকে সাহায্য সহযোগিতা করবো। ত্রিশ বছর কবেই পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বাঁচবো? বাকি জীবনটা স্বপ্নের দেশেই পার করে দিব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। খুব শ্রীঘ'ই যেন কোনো ঝামেলা ছাড়া যেন ভিসা পেয়ে যাই। আমার বিশ্বাস আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইবেন। পাপ তো খুব বেশি করি নাই।

আমাদের পাশের বাসায় একজন বিশ বছর ধরে আমেরিকা থাকেন। তিনি তিন/চার বছর পরপর দেশে আসেন। তার কাছ থেকে অনেক গল্প শুনেছি আমেরিকার। লোকটা মূর্খ, নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারে না। তার বাবা মা মারা গেছে। কিন্তু মারা যাবার আগে তিনি তার বাবা মাকে আমেরিকা ঘুরিয়ে এনেছেন। আমি যেটা বুঝি- আমেরিকা হলো স্বপ্নপূরণের দেশ। ছুটির দিনে সুরভিকে সাথে নিয়ে ম্যানহাটনের টাইম স্কয়ারের আশপাশে ঘুরবো। জ্যাকসন হাইটসে গিয়ে বিরানি খাবো। সিলিকন ভ্যালীতে যাবো। লস এন্জেলেস যাবোই। ফ্লোরিডা, মিশিগান, আটলান্টা, ক্যালিফোর্নিয়া, টেস্কাস সব জাগায়ই যাবো। ভাবতেই ভালো লাগে সুরভি আর আমি ম্যানহাটনের রাস্তা দিয়ে হাটছি। গাড়ি চালিয়ে যাচ্ছি সান ফ্রান্সিসকো। গাড়িতে রবীন্দ্র সংগীত বাজবে- ''গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে ...বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে''।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
২১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×