শেষরাত্রির শেষে
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং,জোর কদিন ধরে
রাত্রি খানিক গভীর হলে
ইচ্ছেরা খুব বেড়িয়ে পড়ে
এপাড়া,ওপাড়া,অপাড়ায়।
ছাদের কার্নিশ ঘেষেঁ
মাঝসমুদ্র যখন
যে কোনো আকাশের
ছবি আঁকে
কালো ক্যানভাসে-
ফুটফুটে তারাদের মতন,
তখন ইচ্ছেরা,
শিশির ইচ্ছেরা আমার,
চৌকো বাক্সের অমলিন ঘেরাটোপে
নিয়মিত অতলান্তিক ঘোরাঘুরি করে
বৈশ্বিক জালের খোপ থেকে খোপে।
অত:পর,
রাত্রি শেষ রাত্রি শেষ-কোনো
রাত্রির শেষ ভাগে,
পরিচিত টুংটাং শব্দের ভেতর
পরিমিত সূর্যের উঠবার আগে,
সকালের রোদঘুম
ডাক দিলে-পর,
গুমোট ঘরের মাঝে
স্থির ছবি হয়ে থাকে
আমার স্বপ্নে আঁকা
রাতের শহর।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন