আমার প্রিয় পোস্ট

খাবনামা

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:০২

শেয়ারঃ
0 0 0

উড়ন্ত ঝাঁটা নিয়ে
ক্রমশ-অপরিচিততর
নাগরিক সরণির সমান্তরালে,
কখনো কালো কালো সুনিদ্রিত ভবনের
পাশ দিয়ে সাঁই-সাঁই,উড়েছেন কি,
রাত্রি পরিমিত গভীর হলে?
কিংবা জানেন কি
কেমন লাগে খেতে কুমিরের রোস্ট,
নিয়মিত ফ্রাইড রাইসের সাথে
সাই-ফাই হোটেলের হাজার তলায়?
পিরামিডের উপত্যকায় উদ্দাম নৃত্য দেখে
আপনি কি ঘুমিয়েছেন স্ফিংসের নিচে?
ফারাও এর রমণী সমেত
হয়েছেন কি ভেগাসের জুয়াড়ী?
ক্যারিবিয়ানে কোমল চন্দ্রাস্তের পর
ভূমধ্যসাগরের অবকাশ বায়ুতে
রাত্রি কাটানোর সুযোগ পেতে পারেন
আপনিও তবে,যে কোন শুক্লা অষ্টাদশীর সাথে।
নিশ্চিত থাকুন কোনো কৃষ্ণাঙ্গ
জাদুর ফাঁদে পড়তে হবে না,
এসবই, আরও উত্তেজক সহ
ইচ্ছেরাও চূড়ান্ত বাস্তব হবে, তত্ক্ষণাৎ,
শুধু, ঘনরাত্রি শেষ হবার আগেই
যদি উঠে বসতে পারেন ফ্রয়েডের পিঠে।

 

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:৪০
অমিতাভ অধিকারী বলেছেন: স্বপ্নেরা বড় চমৎকার চিত্রকল্প তৈরী করছে বলে মনে হচ্ছে। চলুক আপনার স্বপ্নাভিযান(আসলে পড়তে হবে কবিতাভিযান!)।

শুভকামনা রইল।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: প্রতি "শুভকামনা।"

 

মোট সময় লেগেছে ০.৯৩০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনিয়মিতির চূড়ান্ত রূপ আমাদের প্রাত্যহিক পরিমিতির ভেতরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই