somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দী মুভি বাংলা রিভিউ – “Paa”

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মুভি হয় যাকে আমরা খুব অসাধারণ বলবো না কিন্তু কেন জানি মাঝে মাঝে কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠে । পলকেই মনে হয়, দারুন তো! সেরকমই একটি মুভি “Paa” । এ মুভির মাধ্যমেই পুনরায় প্রমাণিত হলো শতাব্দীর সেরা অভিনেতাকে কোনভাবেই তার যোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমার দেখা Amitabh Bachchan এর সেরা অভিনয় এটি।
কাহিনী জানা যাক। জনপ্রিয় রাজনীতিবিদ এবং এম.পি. Amol Arte (Abhishek Bachchan) আসেন এক স্কুলের Project Fair এ । চমৎকার সব Project এর মাঝে তার চোখ পরে যায় একটি সাদা Globe এর দিকে। কে বানালো এ অদ্ভুত বস্তুটি। কোন শিশুর এত সুন্দর একটি পৃথিবী যেখানে নেই কোন বিভেদ?? সব কিছু এক হয়ে একটি সাদা পৃথিবী। প্রথম পুরস্কার এটাকেই দেয়া হয়। কে বানিয়েছে এটি?? ভেসে আসে এক নাম, Auro (Amitabh Bachchan)।
কিন্তু দুর্ভাগ্য বশতঃ সে Progeria নামক এক রোগে আক্রান্ত। যে রোগের কারণে তার দৈহিক বয়স ৫-৬ গুণ দ্রুততার সাথে বাড়ছে। ১২ বছরের এক শিশু যেন ৭০ বছরের বুড়ো। কিন্তু Auro কোন বুড়ো ভাম নয়। সে যেন রবীন্দ্রনাথের ছুটির “ফটিক”। যাকে বলে “পাকনা পোলা”। সব ধরণের দুষ্টুমি ও বন্ধুদের সাথে উঠবস যেন সবই একেবারে সাধারণ। সে থাকে তার মা Vidya (Vidya Balan) এর সাথে । কিন্তু Amol এবং Auro যে রক্তের সম্পর্কে বাধা। কারণ Auro , Amol এরই ছেলে। কিভাবে সেটা সম্ভব হলো?? কিভাবে তাদের মধ্যে ভাব হলো সেটাই জানার জন্য দেখতে হবে মুভিটি।
অনেকেই হয়তো মুভিটি The Curious Case of Benjamin Button এর অনুকরণ মনে করেছেন। যেটা সম্পূর্ণরূপে ভুল। Auro চরিত্রের মতো কঠিন চরিত্র হয়তো হয় না যেটাকে Amitabh Bachchan একে সহজেই করে ফেলেছেন। Auro ‘র প্রত্যেকটি দৃশ্য তালি মারার উপযোগী। Amitabh এর অভিনয়কে অসাধারণ বললে কম বলা হয়। Vidya Balan অনেকদিন পর একটি সুন্দর চরিত্র পেয়েছেন। মুভিটিতে Paa হচ্ছে Abhishek কিন্তু বলতেই হবে যে তার গুরুত্ব বেশ কম। R. Balki ‘র পরিচালনা নিঃসন্দেহে দারুন তবে কিছু ক্ষেত্রে চিত্রনাট্য বেশ দুর্বল। বলতে গেলে Amitabh হীন বেশির ভাগ দৃশ্যই বেশ নিচু মানের। তবে Auro চরিত্রটিকে তৈরি করার জন্য ধন্যবাদ দিতেই হয়। শেষ দৃশ্যে আমি নিজেই চোখের পানি আটকাতে পারিনি। সংগীত বেশ ভালো তবে Amitabh এর কন্ঠে “Mere Paa” গানটি শুনে চমৎকৃত হয়েছি। সত্যি অসাধারণ। তবে অহেতুক কিছু দৃশ্য যেমন Abhishek এর একটি Media Show এর দৃশ্যটি ছিল বস্তাপচা । তবে Amitabh এর অভিনয় দেখে Brad Pitt এর আক্ষেপ বাড়বে এবং বুঝতে পারবে যে কেন “ The Curious Case … “ এর জন্য Oscar টা পেলাম না। সব মিলিয়ে সবাইকে মুভিটি অন্ততঃ একবার দেখার জন্য অনুরোধ করছি।

রেটিং – ৩/৫
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×