somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দী মুভি বাংলা রিভিউ – “My Name is Khan”

১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মুভিতে অর্থস্বার্থকে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় শিল্প এবং মানবতাকে। সেরকমই একটি মুভি “My Name is Khan” । শাহরুখ খান প্রমাণ করে ছাড়লেন যে যে কোন চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা তার কাছে কোনই ব্যাপার না। সে জন্যই তিনি “কিং খান”।
“Rizvan Khan “ (Shah Rukh Khan) একজন Asperger’s Syndrome এ আক্রান্ত একজন ভয়ানক বুদ্ধিমান এক যুবক। রোগটি Autism এর একরুপ যেখানে মানুষ অন্য মানুষের সাথে কথা বলতে ভীত হয়। উজ্জ্বল রং বিশেষ করে হলুদ রংকে সহ্য করতে পারে না। উচ্চস্বরের আওয়াজ মানসিক সমস্যার সৃষ্টি করে। সবচেয়ে বড় বিষয় এদের আবেগ-মমতা থাকে না। কিন্তু Rizvan কে তার মা (Zarina Wahab) এমনভাবে বড় করেছে যে ভালোবাসা তাকে স্পর্শ করতে পারে। মায়ের মৃত্যুর পর Rizvan তার ছোট ভাই Zakir ( Jimmy Shergil) এর সাথে থাকতে San Francisco চলে আসে। Zakir এর মনোবিজ্ঞানী স্ত্রী Haseena ( Sonya Jehan) , Rizvan এর রোগটি বুঝতে পারে এবং তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে সাধারণ এক জীবনের জন্য সাহায্য করে। এরই মাঝে Rizvan এর সাথে পরিচয় হয় Mandira ( Kajol) এর সাথে। Mandira একজন Hair Stylist । সে তার এক সন্তান Sam ( Yuvan Makaar) কে নিয়ে একাকী থাকে। তার স্বামী অনেকদিন আগে তাদেরকে একা ছেড়ে Australia পালিয়ে গেছে। অদ্ভূত এক অনুভূতি পেতে থাকে Rizvan। ধীরে ধীরে প্রেমে পড়ে যায় Mandira’র। Mandira ভাবে আজব ছেলেটা ছেলেমানুষি করছে। কিন্তু Rizvan ঠিকই Mandira কে রাজী করাতে সক্ষম হয়। সুখে থাকতে শুরু করে Rizvan, Mandira এবং Sam। কিন্তু 9/11 এর পর মুসলমানদের উপর সাধারণের মানুষের ঘৃণা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং একটি ঘটনা ছাড়খার করে দেয় Rizvan ও Mandira’র সুখী জীবনকে। Mandira , Rizvan কে বাসা ছাড়তে বাধ্য করে। Rizvan প্রশ্ন করে আমি কখন ফিরে আসবো?? Mandiraঘৃণার সুরে বলে America’র প্রেসিডেন্টকে যদি বলে আসতে পারো:”My Name is Khan and I’m not a terrorist” তখন ফিরে এসো। বেড়িয়ে পরে Rizvan। মাঝে মাঝে তার ছোট্ট Diary তে লিখে রাখে Mandira’র প্রতি তার অদ্ভুত ভালোবাসার কথা। “Khan” চলতে থাকে তার অসম্ভব সফরের উদ্দেশ্যে ।
মুভিটিতে Shah Rukh Khan যে অভিনয় করেছে তা অসাধারণ বললে কম বলা হয়। প্রথমে দেখে Forrest Gump, I am Sam এবং Rain Man এর সাথে সাদৃশ্যপূর্ণ মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় যে কিরকম অমর এক চরিত্রের জন্ম দিয়েছে Shah Rukh Khan। এক দৃশ্যে গুলির শব্দ শুনে ভীত Rizvan যখন কিছুটা কাঁপতে কাঁপতে বলে উঠে : “My Name is Khan and I’m not a terrorist.” মনে হয় যেন বিশ্বের সমগ্র নিরীহ মুসলিমরা তার সাথেএকাই সুরে সেই কথাই বলছে। মুভিটিতে ইসলামকে বড় দেখানো হলেও এটি কোন ধার্মিক মুভি নয়। মুভিটি মূলত প্রেম এবং মানবজাতির সেই অসম্ভবকে সম্ভব করার পুরোনো অভ্যাসের কাহিনী।
তবে আমি বলতে বাধ্য হচ্ছি যে My Name is Khan আমার দেখা সেরা মুভি নয়। কিছু কিছু ক্ষেত্রে Karan Johar অহেতুক কিছু দৃশ্য দেখিয়ে মুভিটির মানদন্ডকে অসাধারণ থেকে কিছুটা কমিয়ে দিয়েছে। তবে Karan Johar যতটুকু করেছে সেটা অনেক ছিল কিন্তু তার প্রতি প্রত্যাশা একটু বেশি হতেই পারে। সংগীতে শুধু “Noor –e-Khuda” টাই দারুন। মুভিটিতে বিদেশীদের অভিনয় আমার কাছে একবারেই ভালো মনে হয়নি। এছাড়া দুর্ঘটনাটিকে কোন মুসলিমের প্রতি আক্রোশ না বলে দুর্ঘটনা বলেই মনে হয়েছে। এক দৃশ্যে Villain দ্বারা নায়ককে আক্রমণ সত্যিই মেজাজ বিগড়িয়ে দেয়। Kajol কিছু কিছু দৃশ্যে অসাধারণ অভিনয় করেছে। সবমিলিয়ে আমার মনে মুভিটির সমাপ্তি আরো শক্তিশালী হতে পারতো। তবুও Shah Rukh Khan এবং Karan Johar কে এরকম একটি মুভি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
রেটিং – ৩.৫ / ৫
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৫
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×