somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা মুভি বাংলা রিভিউ- “২২ শে শ্রাবণ”

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন ভারতীয় বাংলা মুভির অনুকরণে হিন্দী মুভি তৈরি করা হতো। ভারতে বাংলা মুভির যে কত গৌরব সেটি তাদের জাতীয় পুরস্কারের তালিকা দেখলেই বোঝা যায়। বাংলাদেশের বাংলা সিনেমাও এক সময় পায়ে পা মিলিয়ে চলছিল কিন্তু হঠাৎ করেই পতন। ভারতীয় বাংলা মুভির মান কমার সাথে সাথেই কে যেন বাংলাদেশের মুভিতে অশ্লীলতা ঢুকিয়ে দিলো ভেজালটা লাগায়ে। কিন্তু একদিন সুদিন ঠিকই আসে। ভারতীয় বাংলা মুভি আবার মাথা উঁচু করে উঠছে। বাংলাদেশের সিনেমাকেও বলবো জেগে উঠেছে শুধু একটু ধাক্কার প্রয়োজন। বাংলা মুভির জাগরণের নতুন সংযোজন “২২ শে শ্রাবণ”। বাংলা পদ্য সাহিত্যের ধনভাণ্ডার থেকে বেরিয়ে আসা একটা অসাধারণ মানের সাইকোলজিক্যাল থ্রিলার।
কাহিনী বেশি বলা ঠিক হবে না। কারণ কাহিনী এক কথায় টাশকি। তবুও কিছুটা বলি। গত কয়েক মাসে কলকাতার পুরা ব্যাড়াছ্যাড়া অবস্থা । কয়েক মাসের মধ্য ৪ টা খুন। তাও আবার যে সে খুন না । সিরিয়াল কিলিং!! সিরিয়াল কিলিং এর এক বিশেষ ধরণের নিয়ম কিংবা ছাঁচ থাকে। এই বারের খুনি আবার কবি। প্রত্যেকটি খুনের পর তার লাশের পাশে থাকে এক বিখ্যাত কবির কবিতা এবং কবিতার সাথে থাকে খুনের বর্ণনার মিল। অনেকদিন ধরে এই কেসে থাকা অভিজিৎ ( পরমব্রত চট্টোপাধ্যায় ) কোন কূল-কিনারা করতে পারছেনা। কোন উপায় না দেখে শেষমেশ পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়া প্রবীর রায় চৌধুরী ( প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) এর সাহায্য চায় সকলে। প্রসেনজিৎ এক আজব কিসিমের পাবলিক। চান্স পাইলেই গালাগালি। পরমব্রত ভাবে এই পাগলার গালি খাওয়ার থেইক্কা গুলিস্তানে বইসা পাগলা মলম বিক্রি করা অনেক ভালো। কিন্তু সিরিয়াল কিলিংএর খাউজানির ওষুধ পাগলা মলম দিয়া হয়না। এর লেইগ্গা ইস্পিশাল পাবলিক লাগে। পুনরায় পুলিশে যোগদান করে প্রসেনজিৎ। কেইসটি হঠাৎই অসাধারণ এক গতি পায়। প্রসেনজিৎ এবার খুনির আরেক রূপ বের করে। খুনি যেদিন খুন করে এবং যার কবিতা লাশের পাশে রেখে যায় সেদিন ঐ কবির মৃত্যুদিন। এদিকে পরমব্রতর প্রেমিকা একজন সাংবাদিক, নাম অমৃতা ( রাইমা সেন) । সে তার টিভির এক অনুষ্ঠানের জন্য এক কবির সাক্ষাৎকার নেয়। নাম নিবারণ ( গৌতম ঘোষ)। লোকটি কেমন জানি। রবীন্দ্রনাথের সাথে ফোনে কথা বলে। রাতের বেলা হঠাৎ বের হয়ে যায়। Hungryalist এর কথা বলে। এই সে লোক না তো? কিন্তু তার পরবর্তী শিকার কে হবে ? তাকে কি থামাতে পারবে অভিজিৎ ও প্রবীর?
পুরো মুভি জুড়েই রয়েছে কবিতা। বাংলা সাহিত্য যে কত প্রাচুর্যপূর্ণ সেটি এই চলচ্চিত্র দেখলে পুনরায় মনে পড়ে। বোঝায় যায় যে মুভিটি করতে বেশ খাটনি খাটতে হয়েছে।শ্রীজিৎ মুখোপাধ্যায় এর পরিচালনা একেবারে দুর্দান্ত। মুভিটির প্রত্যেকটি দৃশ্য দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
অভিনয়ের দিক দিয়ে সবাই ফাটিয়ে অভিনয় করেছে। পরমব্রত, গৌতম ঘোষ প্রত্যেকেই দারুণ করেছে। রাইমাকে মোটেও ভালো লাগেনি। কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছে প্রসেনজিৎ। অসাধারণ অভিনয়। প্রত্যেকটি সংলাপের পর তালি দিতে ইচ্ছে করে।
মুভিটির সংগীতের কথা না বললেই নয়। “একবার বল নেই ... ” এবং “গভীরে যাও ... “ দুটিই দুর্দান্ত। “আমাকে আমার মতো থাকতে দাও ...” খ্যাত অনুপম রায় আবার মাত করলেন।
মুভিটির খারাপ দিক বলতে গেলে বলতে হবে সম্পাদনা। মুভিটির চিত্রনাট্য আরো একটু দ্রুতগতির হতে পারতো। এছাড়া যারা কবিতা পছন্দ করেন না তাদের জন্য মুভিটি বেশ বিরক্তকর লাগতে পারে।
সব মিলিয়ে এই চলচ্চিত্র থেকে বাংলা সিনেমার জয়যাত্রা শুরু হলো। আমি আশা করি বাংলাদেশের চলচ্চিত্রও একদিন পিছু নিয়ে পরবর্তীতে এগিয়ে যাবে। সেদিন বলবো “২২ শে শ্রাবণ” এর মত অগ্রজদের ধন্যবাদ।
এক কথায় দারুণ মুভি।
রেটিং – ৪.৫ / ৫
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৯
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×