রাজিন রিভিউ: Whiplash
২০১৪ সালের অন্যতম সেরা চলচ্চিত্র Whiplash দেখে আমার মত সবারই এরকমই কোন স্মৃতির কথা মনে পড়ে যাবে। দৃশ্যগুলি দেখে মনে পড়ে হয়তো বলেও উঠবেন: “আররে ... এইডা তো আমাগো সেই জাউড়া টিচার!”
কাহিনী জানা যাক। Andrew ( Miles Teller) এর স্বপ্ন Jazz Music এর ড্রামার হওয়া। পরিবারের বিভিন্ন সদস্য থেকে যথারীতি তাচ্ছিল্যের সুরে কথাবার্তা শুনতে হয়। “ হুমম... সংগীতশিল্পী হবা? যা গিয়া আগে ট্রাক চালানো শিইখা আয়, বালি টানতে কামে দিবো”। এন্ড্রু ভর্তি হয় এক সংগীত কলেজে। সেখানে আছেন জ্যাজ মিউজিকের বিখ্যাত শিক্ষক Fletcher ( J. K. Simmons) । কোন মতে ঐ টাকলুর ক্লাসে একবার ঢুকতে পারলে হইসে কাম। এন্ড্রু তার প্রতিভা দেখিয়েই ঢুকে পড়ে ফ্লেচারের ক্লাসে। তারপর শুরু হয় জাহান্নামের জীবন। জীন্দেগী ছাড়-খাড় করে দেয় ফ্লেচার। কিন্তু হার মানবার মানুষ এন্ড্রু নয়।
মুভিটি চরমভাবে তৈরী করা হয়েছে। একেবারে সাধারণ কাহিনীর মাধ্যমে কতটা অসাধারণভাবে দাঁত কামড়ানো রোমাঞ্চ সৃষ্টি করা সম্ভব সেটা এই মুভি না দেখে বোঝা যাবে না। মুভির নির্দেশক – লেখক Damien Chazelle আসলেই চরম এক ট্যালেন্ট। এত ট্যালেন্ট নিয়া ঘুমায় ক্যামনে?
অভিনয় দিয়ে যুদ্ধ দেখে সেরকম লেগেছে। Miles Teller এবং J.K. Simmons ,উভয়েরই সেরা অভিনয়। গালাগালি, ড্রাম বাজাতে বাজাতে রক্তারক্তি, চেয়ার ছুড়ে বকা এবং বকা খেয়ে কান্না সবকিছু দিয়েই পুরা বাজিমাত।
Jazz সংগীত সম্পর্কে আমার কোন ধরণের ধারণা ছিল না। কিন্তু এই মুভির প্রত্যেকটি সংগীত-সুর অত্যন্ত শ্রুতিমধুর লেগেছে। সংগীতগুলিকে পছন্দ করতে কোন রকমের Jazz ভক্ত হবার প্রয়োজন নেই।
মুভির খারাপ কোন দিক নেই। একেবারেই শূন্য। তবে প্রথমে আমার মনে হয়েছিল মুভিটি কি তাহলে “গাধা পিটায়ে মানুষ” করাকে সমর্থন করেছে? কিন্তু এই “গাধা পিটায়ে মানুষ” করার যুক্তিকে আমি মনে প্রাণে ঘৃণা করি। শিক্ষকের অতিরিক্ত শাসন কেবল ছাত্রকে অগ্রবর্তী হবার থেকে আটকিয়ে রাখে। যে মেধাবী সে তার পরিশ্রম দিয়ে সফল হয়। কারও বকা-ঝকা দিয়ে নয়। পরে ভেবে দেখলাম আরে মুভিটা আসলে তো সেটাই বলেছে! নাকি বলেনি? এই জায়গাটিতে মুভিটি সামান্য খটকা রেখে যায় যেটা আমার মতে রাখা উচিত নয়।
এছাড়া বিখ্যাত Jazz শিল্পী চার্লি পার্কার বিষয়ক একটি ঘটনার বর্ণনা করা হয়েছে যার মধ্য সত্যতা কিছুটা কম ছিল।
মুভিটি খুব বেশী গতিশীল না হলেও খুব বেশী বোরিং নয়। সব দৃশ্যে এক অন্য রকমের রোমাঞ্চ। শেষ দৃশ্য তো পুরাই বাজিমাত।
সবশেষে আমি আমার সবচেয়ে পছন্দের রিভিউয়ারদের ধন্যবাদ দিতে চাই যাদের সেরা তালিকা থেকে এই মুভির নাম জানতে পারি। তারা হলেন Chris Stuckmann, Jeremy Jahns এবং John Flickster। খুবই অদ্ভুত লেগেছে যে Golden Globes এ মাত্র একটি নমিনেশান পেয়েছে মুভিটি যেখানে নিঃসন্দেহে অস্কারের সেরা চলচ্চিত্রের দাবিদার।
সব মিলিয়ে অসাধারণ।
রেটিং – ৪.৫ /৫
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।