আমার তরফে সামুর সবাই ঈদ মুবারাক লও, মনের পশুকে কুরবানি দিয়ে ন্যায়ের সাধক হও।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ মুবারাক। হৃদয়
নিংড়ানো শুভেচ্ছা রইলো। বন্ধুদের এই
ঈদে নিচের কবিতাটি উৎসর্গ করলাম।
অমর ত্যাগের মহিমা বিলিয়ে
এল কুরবানি ঈদ,
জানো কি তাঁর সুমহান কাহিনী
জানো কি এর তাকীদ??
খোদার রাসুল শোনেন স্বপনে {ইব্রাহীম
(আঃ)}
আল্লাহ্র আহ্বান,
নিজেরই হাতে কুরবানি কর
প্রিয়তম সন্তান।
খোদার আদেশে ছেলেকে শুয়ায়ে
নয়ন বন্ধ করি,
সজল দু'চোখে কম্পিত হাতে
চালান গলায় ছুরি।
দেখেন চমকে আঁখি দুটি মেলে
খোদার মেহেরবানী,
ছেলের বদলে পড়ে আছে পশু
হয়ে গেছে কুরবানি।
ত্যাগের এরূপ মহান নমুনা
রবে ভাস্বর হয়ে,
স্মৃতির মিনারে অমর হয়েছে
যাবে না তা কভূ ক্ষয়ে।
খোদার নবীর অমর এ ত্যাগ
হয়ে গেছে চির গাঁথা,
যুগে যুগে মানুষে প্রেরণা যোগাতে
এল কুরবানি প্রথা।
আমার তরফে তোমরা সবাই
ঈদ মুবারাক লও,
মনের পশুকে কুরবানি দিয়ে
ন্যায়ের সাধক হও।
দমন কর হে মনের রিয়াকে
নিয়তের হবে জয়,
আসমানে যাবে পুন্য তোমার
রক্ত-মাংস নয় ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন