ওমা! অমন তেড়ে কেনো এই পোস্টে ঢুকলেন? এটা কি আমার কথা নাকি? আজকের প্রথম আলো দেখেন নি বুঝি। সব কিছু বদলে দেবার ধ্বজাধারী আজ আমাদের ঈদের কেনাকাটা বদলে দেবার প্রয়াসে নেমেছেন।
সকালে ঘুম ভেঙ্গে পেপারটা হাতে নিয়ে ১০ নম্বর পাতায় চোখ দিতেই চোক্ষু চড়কগাছ। পুরোটা পাতা জুড়ে বিশাল এক বিজ্ঞাপন। না! কোন মোবাইল অপারেটরের বিজ্ঞাপন নয়। ঈদ উপলক্ষে নামি দামি কোন ফ্যাশন হাউজের বিজ্ঞাপন ও নয়। বিজ্ঞাপনটা sreeleathers বলে কোন এক ভারতীয় জুতার দোকানের। জী হ্যাঁ! ঠিক ই পড়েছেন। ওরা কিন্তু বাংলাদেশে নতুন কোন শাখা খুলেনি। কোন ছাড় ও দিচ্ছে না। শুধুই ওদের কলকাতার ঠিকানাটার বিজ্ঞাপন দিয়েছে। ওরা তো ধরেই নিয়েছে এই গরিব দেশের ধনিদের ঈদের শপিং ভারতে হবে না তো কোথায় হবে। তাই উনারা আমাদের ভালর কথা ভেবে এত্ত বড় করে নিজেদের ঠিকানাটা দিয়ে দিয়েছেন।
ভাবছেন যেখানে ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো প্রচার করা হয় না। বাংলায় লেখা বই বা ম্যাগাজিনগুলো যেতে পারে না। সেই ভারতের এক জুতার দোকান কি করে বাংলাদেশের 'সরবাধিক প্রচারিত দৈনিকে' নিজেদের এত্ত বড় বিজ্ঞাপন দেয়? আরে ভাই, আপনার ভাবনা চিন্তা আপনার কাছেই রাখুন। এতো সব ভাবলে কি আর পেপার চালানো যায়? নাকি সরকারের উমেদার হওয়া যায়? দেশ গোল্লায় যাচ্ছে তো কি হলো? আমাদের প্রথম আলো ধিরে ধিরে আমাদের ব্রেইন ওয়াশ করতে থাকবে। এক সময় আমরা নিজেদেরকে ভারতের প্রদেশ ভাবা শুরু করবো। বাংলার পাশাপাশি কে জানে হয়তো তখন প্রথম আলো বাংলাদেশিদের জন্যই হিন্দি সংস্করণ বের করবে। কারন ভারত তো আর পাগল হয়ে যায়নি যে বাংলাদেশি পত্রিকাকে তাদের দেশে ঢোকার অবাধ স্বাধীনতা দেবে।
ঈদ আমাদের বলা চলে একটা জাতীয় উৎসব। সেই উতসবে কই আমরা আমাদের দেশের তাতিদের কাপড় পরে তাদের চাকা সচল রাখবো, আমাদের ফ্যাশন হাউজগুলোকে আমরা প্রমোট করবো। তা না আমরা আমাদের দ্বার খুলে দিচ্ছি ভারতীয় দের জন্য। ওদের পুজা পারবনে তো একটা বাংলাদেশি পণ্য আমরা তাদের কাছে বেচতে পারিনা। ওদের উৎসবে ও ওরা বেবসা করে। আর আমাদের ঈদ ও ওদের কাছে মুনাফা নিয়ে আসে। আমাদের লাভটা তবেঁ কখন করবো আমরা? আমাদের জাতীয় সত্তা বলে কি কিছুই থাকবে না। আমরা কি ভুলে যাবো কিছু দিন আগে মাত্র দেখা ফেলানির লাশের কথা! বিবেকটাকে কি আমরা কবর চাপা দিয়ে দিয়েছি?
কে জানে, এভাবেই হয়তো আমরা আরও 'গ্লোবাল পিপল' হব। globalization এর জুগে আমি হয়তো অনেক খ্যাতের মত কথা বলছি। তাইনা! হবে হয়তো। আমি কিন্তু আজিবন এমন খ্যাতই থাকতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



