বাবা! একটু তাকাও না বাবা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবাকে আমি ডাকি। বাবা, ওঠোনা বাবা!! ১১ দিন ধরে ঘুমাচ্ছ। আর কত ঘুম লাগে তোমার। কোনদিন তো তোমার এমন গভীর ঘুম ছিলও না। কোন দিন তোমার ঘরের দরজা আটকাতে না তুমি যদি আমরা ডাকি আর তুমি শুনতে না পাও।এখন যে এতো ডাকি। ঘণ্টার পর ঘণ্টা ডেকে যাই কেন ওঠোনা তুমি।এতো কেন ঘুম তোমার বাবা। কি হয় একটু চোখ মেলে তোমার বড়কে দেখলে। কি হয় একটু কথা বললে?? কত দিন তোমার কথায় বিরক্ত হয়ে বকা দিয়েছি। আর এখন এত্ত বলি তাও তো কিচ্ছু বোলো না। কথা না বলো, একটু শব্দ তো করতেই পারো। তাও কেন করো না! যখন হটাত হঠাত চোখ মেলে তাকাও, এত্ত ভালো লাগে। আমি ঠিক বুঝতে পারি তুমি আমাকে চেনো। কিন্তু ডাক্তার এসব কি বলে! কেন ডাক্তার বলে তুমি আমাদের কাউকে চেনোনা, তুমি শুধু শব্দটা শুনে তাকাও। আমাদের খুব কষ্ট হচ্ছে বাবা! কোন দিন তোমাকে ছাড়া এভাবে থাকিনি। কোন দিন এতো লম্বা সময় তোমার সাথে কথা না বলে থাকি নি। তুমি কেন কথা বোলো না!! কেন একটু উঠে বস না। বাসা ভরতি কত মানুষ তারপরেও বাসাটা এতো খালি লাগে! বাবা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না! তুমি একটুও চিন্তা করো না। ডাক্তারদের যা ইচ্ছা বলুক, আমি জানি, উপরে আল্লাহ আছেন। উনি তোমাকে একদম ঠিক করে দেবেন। একদম আগের মত। তখন আবার তোমার সাথে বিকেলের চা নিয়ে ঝগড়া হবে। রাতে একটু পর পর এসে দেখবে আমি ল্যাপটপ এ কার সাথে গুতগুতি করছি।বৃষ্টির বিকেলে আমরা এক সাথে আবার গ্রিলের পানি ফেলব। মন খারাপ হলে সংসদের ফুচকা খেতে যাবো। একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাও বাবা। তুমি না আমার সুপার হিরো। আমি জানি আমাদেরকে ছাড়া তোমারও খুব কষ্ট হচ্ছে। চিন্তা করো না। অল্প কটা দিন, তুমি যখন বাসায় চলে আসবে আবার সব আগের মত হয়ে যাবে। দেখো তুমি। আল্লাহ আছেন, সব ঠিক করে ফেলবেন আল্লাহ!
ঈদ এর পরের দিন আমার বাবার স্ট্রোক করে। ৫ দিন কোমায় ছিলেন। এখন আলহামদুলিল্লাহ বাবার কিছুটা সেন্স এসেছে। কিন্তু বিপদ কাটেনি এখনও। আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই। আমার বাবাটা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন