তারা বিয়ে করিয়া দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়া এদেশের মাথা উচু করে ধরিবে !
এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার কর্মকর্তারা কূটনৈতিক পদে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিদেশীকে বিয়ে করতে পারবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করা হয়। জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্খায়ী প্রতিনিধি ইসমত জাহান নেদারল্যান্ডের নাগরিককে বিয়ে করার জন্য সরকারের অনুমতি চাওয়ার পর সৃষ্ট বিতর্ক নিরসনে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ইসমত জাহানের বিয়ের জন্য ১৯৭৬ সালের আইনের সংশোধনী আনতে হলো। ওই আইনে প্রজাতন্ত্রের কর্মচারীরা অর্থাৎ ক্যাডার কর্মকর্তারা কোনো বিদেশী নাগরিককে বিয়ে করতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সুযোগ পেতেন না। কূটনৈতিক পদে দায়িত্ব পালনকালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সংশ্লিষ্টতার কারণে তাদের ক্ষেত্রে বিদেশী নাগরিককে বিয়ে করার ওপর বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এর আগে আরো দুটি ক্ষেত্রে দুজন কূটনীতিককে বিদেশী নাগরিককে বিয়ে করার অনুমতি দেয়া হয়। সম্প্রতি জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্খায়ী প্রতিনিধি ইসমত জাহান নেদারল্যান্ডের এক নাগরিকের প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য সরকারের কাছে অনুমতি চান। কিন্তু বিদ্যমান আইনের আওতায় না পড়ার কারণে বিষয়টি উপদেষ্টা পরিষদে উথাপন করা হয়। ইসমত জাহানের বয়স প্রায় পঞ্চাশ। কিন্তু ক্যারিয়ারের জন্য এত দিন তিনি বিয়ের দিকে মনোনিবেশ করতে পারেননি। এখন বিদেশী নাগরিককে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার পর আইনি জটিলতায় পড়েন। সরকার বিদ্যমান আইন সংশোধন করে এই জটিলতা স্খায়ীভাবে দূর করার উদ্যোগ নিয়েছে।
কিন্তু দুর্ভাগ্য হলো এদেশের । এরা বাইরের নাগরিকদের বিয়ে করে নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিজ ভুমির মাথা নীচু করে তুলে ধরবে। এখানে দেশের সার্বভৌমত্ব প্রশ্ন বিদ্ধ হবে।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।