বাঙালী বা বাংলাদেশী হিসেবে বৈশাখের মত দিনকে নিজের ইতিহাস ও ঐতিহ্য কে স্মরণ করার দিন ১লা বৈশাখ। কিন্তু দিন দিন আমাদের এই উৎসব কি অসভ্যতার দিকে যাচ্ছে?
কি করে হারানো ঐতিহ্যকে ফিরে পেতে পারি তার কি চেষ্টা আছে আমাদের? বৈশাখ মানে ইলিশ আর পান্তার আয়োজন নয়। আমাদের এই দিবস পালন কি শেখাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে? আজ ঢাকার প্রানকেন্দ্র প্রায় অচল।আর এই দেশের প্রানকেন্দ্র অচল সরকারের সুহৃদ চেষ্টায় মানুষের ভোগান্তির মাত্রা যেন আরো বেড়েছে। রাস্তা গুলোতে গাড়ী সহ সকল যানবাহন বন্ধ। এটা যদি কোন রাজনৈতিক দলের মিটিং আর মিছিলের কারনে হত! তবে অবশ্যই ওই দলটিকে গালির তোড়ে পড়তে হত। কিন্তু আজ এই ঢাকাকে অচল হল কেন?
আর এই উল্কি, সাজগোজ, অর্থ খরচ, কনসার্ট, আর বিশাল রাস্তা পায়ে হেটে পান্তা খেতে যাওয়া একটু ব্যায়ামের উপকার ছাড়া কি ই বা করতে পারে? আরেকটু চিন্তা করুন- শাহবাগের মোড়ে বাংলাদের গুরুত্বপূর্ন হাসপাতাল অবস্থিত। পিজি এবং বারডেম মিলে রোগী আছে প্রায় আনুমানিক ৫ হাজার। এই রোগীদের এ্যাটেনডেন্ট দের খাবার নিয়ে হাসপাতালে যাবার পথে কি ধরনের সীমাহীন বিরম্বনার শিকার হতে হয়? তা কি সরকার একবার ভেবেছে? না ভাববার দরকার নেই।
আর যে কারনে রোগী পরিবহন কারী গাড়ী যেতে দিচ্ছে না তা হল নিরাপত্তা। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখলে হাসি ছাড়া কি ই বা করার আছে?
কেউ যদি নাশকতা করতে চায় তাহলে এই নিরাপত্তা কে নিরাপত্তা বলা যাবেনা। কোন ব্যাগ চেকিং, মেটাল ডিটেক্টর এর চিহ্ন ও নেই। আমার সামনেই পুরান ঢাকার এক রোগীকে এই যানবাহন না থাকার কারনে পথিমধ্যেই রিকশায় বারডেম হাসপাতালের জরুরী বিভাগে মারা যায়। আর রাস্তায় পুলিশের ব্যবহার কেমন করেছে ! তা বলার আর প্রয়োজন মনে করছিনা। তাহলে আমাদের এই ঐতিহ্যের বৈশাখ কি শেখাল আমাদের? দিনে দিনে এক অসভ্য ও বর্বর জাতির পরিচায়কের দিকেই কি ধাবিত হচ্ছি আমরা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



