somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজনীতি
২০০৬ এর ২৮ অক্টোবর ঢাকার রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।২২৮ অক্টোবর রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।

জুলুমবাজি পুলিশ রিমান্ড বাতিল হওয়া প্রয়োজন..............................

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর কুখ্যাত হানাদার অসভ্য বৃটিশ বেনিয়ারা এক সময় সারা জাহানকে হানা দিয়ে জবরদখলে সচেতন নাগরিকদের স্বাধীনতার আন্দোলন দমনে কথায় কথায় বন্দী করে পুলিশ রিমান্ডে বৃটিশ পক্ষপাতদুষ্ট পুলিশরা অতি উৎসাহে, আনন্দে দেশের স্বাধীনতা প্রেমিক নিরাপরাধ অসহায় বন্দীকে অমানুষিক মারপিটে, অত্যাচারে সরকারের তথা পুলিশের টারগেটকৃত কথা, তথ্য বের করত।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়ে বর্তমানে ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিনবদলের চর্চা হলেও স্বাধীন গণতান্ত্রিক দেশের সম্মানিত নাগরিকদের প্রজাতন্ত্রের জালিম পুলিশদের অমানবিক জুলুম-অত্যাচার বন্ধ করতে নির্বাচিত সম্মানিত এমপি-মন্ত্রী সাহেবগণ একটিবারও পুলিশ রিমান্ড বিষয়ে আলোচনায় দিনবদলের পালা দেখান না কেন? আপনাদের উপর কি জনসাধারণ, জনকল্যাণ ও জনস্বার্থমূলক কাজকর্মের আশা করতে পারে না? স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনজীবী। সম্মানিত আইন মন্ত্রী সাহেব একজন স্বনামধন্য প্রবীণ আইনজীবী। তিনি জনগণের দুঃখ-দুর্দশা জানেন। তিনি তো জুলুমবাজী পুলিশ রিমান্ড বাতিলের জন্য কেবিনেট মিটিংয়ের বিবিধ এজেন্ডায় বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করে ধন্যবাদ ও অভিনন্দনের পাত্র হতে পারেন।
ফৌজদারি মামলায় পুলিশরা কোর্টে বন্দীকে পুলিশের ইচ্ছামত ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করে থাকে। বন্দীদের মধ্যে দুর্ভাগ্যবশত পরিস্থিতির শিকার সম্মানিত আয়করদাতা, উচ্চশিক্ষিত ভদ্রলোক, আলেম ওলামা, বিশ্ববিখ্যাত প্রফেসর, প্রাক্তন মন্ত্রী প্রমুখ সম্মানিত নিরপরাধ ব্যক্তিরা থাকেন, যাদেরকে সম্মান করার মতো জ্ঞান ও ভদ্রতা পুলিশের নেই। কোর্ট পুলিশ রিমান্ড মঞ্জুর করলে পুলিশদের খুশীর সীমা থাকে না, যেন একটা শিকার পেয়ে গেল। পুলিশ মানুষকে যে রকম মারপিট করে, তা একটা পাগলা কুত্তাকেও করে না। একজন বন্দী প্রজাতন্ত্রের পুলিশ কর্মচারীর নিকট কি কুত্তার চেয়েও অধম? এটা কি হৃদয়বিদারক বিচিত্র কাহিনী নয়? এটাই কি সম্মানিত মুক্তিযোদ্ধা তথা ৩০ লাখ মুক্তি পাগল মানুষের রক্ত জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল?
রিমান্ড শেষে পুলিশ বন্দীকে কোর্টে হাজির করলে, ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করেন। আইন অনুযায়ী এটাই গ্রহণযোগ্য এবং বিচারের বিষয়বস্তু। পৃথিবীর সভ্যদেশে কোর্টে বাদী-বিবাদীর উকিল সাহেবদের জেরায় বন্দীর মুখ থেকে সঠিক তথ্য বের হয়ে আসে। সুতরাং বন্দীকে অনর্থক কুকুর-শিয়ালের মতো মারপিটের প্রয়োজন হয় না। পর্যবেক্ষণে দেখা যায় যে, পুলিশ রিমান্ডের অধিকাংশ বন্দী বিচারে বেকসুর খালাস হয়ে যায়। যে সব মামলায় বন্দী খালাস হয়, সেইসব মামলায় সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে ৫/৬ বার পুলিশ রিমান্ড নিয়ে মারপিট করলে পুলিশ রিমান্ডের অতি উৎসাহ, আনন্দ ও স্বাদ মিটে যাবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×