somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী!!!

০৫ ই জুন, ২০০৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯ মে থেকে সোমবার পর্যন্ত কয়েক দফা জিজ্ঞাসাবাদে আবদুল জলিল ও শেখ সেলিম শেখ হাসিনা সম্পর্কে যেসব অজানা তথ্য ফাঁস করেছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ সামহোয়্যারের কৌতুহলী পাঠকদের জন্য উপস্থাপন করা হলো--



শেখ হাসিনা এক হাজার কোটি টাকার মালিক!

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের শীর্ষ ধনীদের অন্যতম। তিনি এক হাজার কোটি টাকার মালিক। এ টাকার সামান্য অংশ দেশে। বাকি অর্থ জমা রাখা হয়েছে আমেরিকা ও বৃটেনের বিভিন্ন ব্যাংকে। ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার নামে বিদেশী ব্যাংকে এসব টাকা জমা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে গণভবনে বসে তিনি উৎকোচ গ্রহণ করতেন। বিভিন্ন কাজে তার উৎকোচের পরিমাণ ছিল নির্ধারিত। উৎকোচ নিয়ে দর কষাকষি করলেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকল্প থেকে মাইনাস করতেন।

এককোটি টাকার ওজন ২৭ কেজি!

পাঁচশ’ টাকার নোটে এক কোটি টাকার ওজন সাড়ে ২৭ কেজি। শেখ হাসিনা নিজেই এক ঘর থেকে অন্য ঘরে ওই টাকা বহন করতেন। জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা আরো জানতে পেরেছে, শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমান। অনেক ঘটনারই তিনি কোনো প্রমাণ রাখতেন না। চেকের মাধ্যমে টাকা নিলে সমস্যা হতে পারে বলে তিনি ব্যাগ, বস্তা কিংবা সুটকেসে করে টাকা দিতে বলতেন। তাকে ওভাবেই টাকা দিতে হতো। ক্ষমতা ছেড়ে দেয়ার পর তিনি সুধাসদনে বসে টাকা গ্রহণ করতেন।

ক্ষমতার লোভে হাসিনা ঘর সংসার থেকে দূরে সরে যান!

ওয়াজেদ মিয়া ঘুষ নেয়া পছন্দ করতেন না। তিনি বেশ কয়েকবার হাসিনাকে হুঁশিয়ার করে দেন। ঘর ভাঙলে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে ভেবে ওয়াজেদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন শেখ হাসিনা। আবদুল জলিল বলেছেন, ওয়াজেদ মিয়ার মাথা গরম। তিনি অন্যায় সহ্য করতে পারতেন না। মাঝে মাঝে কেমন জানি হয়ে যান। শেখ হাসিনাকে তিনি একজন সাধারণ স্ত্রীর মতো করেই চেয়েছিলেন। কিন্তু রাজনীতিতে আসার পর শেখ হাসিনা বদলে যেতে থাকেন। ক্ষমতার লোভে তিনি ঘর সংসার থেকে দূরে সরে যান।

হাসিনা-ওয়াজেদ এক ঘরে ঘুমান না!

স্বামী হলেও ওয়াজেদ মিয়া শেখ হাসিনার অবহেলার মানুষ। শেখ সেলিম শেখ হাসিনার অশান্ত পারিবারিক জীবনের উপাখ্যান প্রকাশ করে জানান, স্বামী-স্ত্রী বেশ কয়েক বছর ধরে এক ঘরে ঘুমান না। এক টেবিলে খেতেও বসেন না।

অতি লোভে গনভবন দখল!

জনাব জলিল ও শেখ সেলিম আরো জানান, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই শেখ হাসিনা বদলে যান। তিনি এতটাই লোভী হয়ে ওঠেন যে, গণভবন পর্যন্ত দখল করে নেন। তাকে নিজের নামে গণভবন লিখে নিতে বারণ করা হলেও তিনি কথা শোনেননি। তিনি ভেবেছিলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট মতায় আসতে পারবে না। আবার তিনিই প্রধানমন্ত্রী হবেন। এ কারণে তার ভেতরে কোনো ভয় কাজ করেনি। আর এ অতি আত্মবিশ্বাসই তার পতন ডেকে এনেছে।

আমার ভাগ কোথায়?

জলিল আরো বলেন, আওয়ামী লীগ আমলে প্রতিটি ব্যাংকের অনুমোদন দেয়ার জন্য শেখ হাসিনাকে ৩ কোটি করে টাকা দিতে হতো। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহি এক্সিম ব্যাংকের অনুমোদনের জন্য শেখ হাসিনাকে ৩ কোটি টাকা উৎকোচ দিয়েছিলেন। ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠ ডা. এইচবিএম ইকবালকেও ব্যাংকের অনুমোদন নিতে টাকা দিতে হয়েছে। ওই সময়ের সব নতুন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক মিলে তাকে টাকা দিতেন। শুধু টাকা দেননি ব্র্র্যাকের কর্ণধার ফজলে হোসান আবেদ। ব্র্যাক ব্যাংকের অনুমোদন পাবার পর জনাব আবেদের সঙ্গে হাসিনার দেখা হয়েছিল। তখন হাসিনা হাসতে হাসতে তাকে বলেছিলেন, আমার ভাগ কোথায়?

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৭ রাত ২:২৩
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×