ভারত, জয় ও রাষ্ট্রদূত ওয়ালিউরের বক্তব্য একসূত্রে গাঁথা
২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৫ ভাগ মাদ্রাসা ছাত্র রয়েছে বলে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান সম্প্রতি যে গবেষণা (!) প্রতিবেদন দাখিল করেছেন তাতে নতুন কোন চমক নেই।
Click This Link ভারত অনেক আগেই এ ব্যাপারে দাবি জানিয়ে আসছে। হাসিনা তনয় সজিব ওয়াজেদ জয় তা মার্কিন বন্ধুকে নিয়ে নির্বাচনের আগে যে থিসিসটা প্রকাশ করেছেন তাতেও একই কথা বলা হয়েছিল। এমনকি বোরকার ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এইখানে একটি প্রশ্ন করে রাখি-আচ্ছা, বোরকার ব্যবহার বেড়ে গেলে তো মুসলমানদের খুশী হওয়ার কথা। তাহলে জয় কেন খুশী না হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ?
যা হোক সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সেনাবাহিনীতে মাদ্রাসা ছাত্রদের কথিত অনুপ্রবেশ সম্পকে তার প্রতিক্রিয়ায় বলেছেন,মাদ্রাসার ছাত্র হলেই জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হবে এমন কোন কথা নেই। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা এদেশেরই সন্তান। এদেশের সাধারণ মানুষ জঙ্গীবাদের বিরোধী। তা ছাড়া সেনাবাহিনী সুশৃংখল একটি বাহিনী। এখানে জঙ্গীবাদের প্রভাবের কোন সুযোগ নেই। জেনারেল ইব্রাহিম বলেন, সেনাবাহিনীর সাথে এদেশের ভাবমুর্তি ও গৌরব মিশে আছে। এই বাহিনী সম্পর্কে যে কোন মন্তব্য করার আগে সবার উচিত সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সঠিক তথ্য তুলে ধরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন