আমার প্রিয় পোস্ট

সচেতন থাকা জরুরী

০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১:৩৬

শেয়ারঃ
0 0 0

প্রথম যেমন ভেবেছিলাম যে এটা একটা স্বতঃস্ফুর্ত বিদ্রোহ তা আসলে নয়। কারন এভাবে ম্যসমার্ডার আর ধ্বংস যজ্ঞের পিছনে অবশ্যই শক্তিশালী হাত আছে। এবং এদের যা উদ্দেশ্য ছিলো তা পুরনের জন্য এখনো তারা তৎপরতা চালাচ্ছে।

আমার ধারনা, এই ঘটনার পিছনের কুশিলবদের উদ্দেশ্য ছিলো এমন একটি ঘটনা ঘটানো যাতে আর্মিকে খেপিয়া তোলা যায় সরকারের বিরুদ্ধে। সেজন্যই তারা এই ম্যাস কিলিং করিয়েছে। আর এখন যখন বিডিআর ব্যাপারটা সরকার সামাল দিতে ব্যস্ত তখন আবার আর্মিকে খেপিয়ে তোলার চেস্টা করা হচ্ছে। বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এভাবে ঘোলা জলে মৎস শিকার করতে কারা চাইতে পারে সেটাও তো ধারনা করা যায়।

এমন একটি সময়কে আসলেই জাতীয় সংকটকাল বলা যায়। এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরী। সবাই মিলে যার যা খুশি না ভেবে বা করে বরং জনগন যাদের ভোট দিয়েছে তাদের উপরে আস্থা রাখতে হবে যাতে সংকট কাটিয়ে উঠা যায়। আর না হয় দেখা যাবে ষড়যন্ত্রকারীরা আরো বড় কোন ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমরা চাইনা গনতন্ত্র ব্যাহত হোক, আরো কোন হত্যা হোক। সবাই সবার সীমানার মাঝে থাকি আর ধৈর্য ধারন করি যাতে এই নৃশংস ঘটনার পেছনে কারা ছিলো সে রহস্য উদঘাটিত হয়। ৭১ এর ১৫ আগস্ট থেকে ৭ ই নভেম্বর পর্যন্ত এমনভাবে ঘটনা ঘটেছিলো যে জনগন ছিলো বিভ্রান্ত যে কি হচ্ছে। আমাদের এখন বিভ্রান্ত না হয়ে সচেতন থাকা জরুরী না হয় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যেতে পারে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআর ;
প্রকাশ করা হয়েছে: আমার ভাবনারা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
রাফা বলেছেন: দেশকে সংকটে ফেলে একটি শ্রেণী ফায়দা লুটতে চাইছে।দেশনেত্রীও চেয়েছিলেন আর্মি এবং বি ডি আরের মধ্যে যুদ্ধ লেগে যাক এবং ঘন বসতি পুর্ণ এলাকাটি রক্তের প্লাবনে ভেসে যাক।
ধন্যবাদ পোষ্টের বক্তব্যের জন্য।
২. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:২০
সোনা১ বলেছেন: আহা , সুন্দর একটা সুযোগ হাত ছাড়া হই গেলোগা, বহু দিনের ইচ্ছা আছিল সাধের পাকিস্তানকে আবার সুপার গুলু দিয়া এক করার, আহা কিচ্ছু অইলো না, যত রাজাকার আলবদরের বাচ্চাগো আর্মি বিডিআর পুলিশ সবজাগায় সিসটেমে বসাইয়া, পাকিস্তানী নরম-গরম অনুভব চাইছিল পরানডা, আহারে সাধের পা পা পা পা কি কি .... . . .. . .. .
৩. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৩৪
তর্পন বলেছেন: ঠিক!

ক. কারা এতে লাভবান হবে সরাসরি? সবগুলো কারণ ধরে নেই
১. সৈনিকদের বেশ কিছু সংখ্যকের মাথা থেকে এসেছে , হয়তো নিজেরা শুরু করেছে । বন্দুক এমনই নেশা একবার খুন করার পর হয়তো ১০০ টি খুন করা সমান সহজ হয়ে যায় । বিডিআর এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে । বুদ্ধিটি তাদের কারো কাছ থেকে আসতে পারে । পরে যখন এরা বুঝতে পেরেছে তখন মাটি চাপা দিয়ে, লুটপাট করে পালানোর বুদ্ধি করে । ২০% সম্ভাবনা কারণ ইনটেলিজেন্স কে ফাকি দিয়ে এমন নিখুত প্ল্যানিং অর্ধশিক্ষিত সৈনিকদের জন্য প্রায় অসম্ভব ।

২. জামাতের লোকজন করিয়েছে । এদের লেজে আগুন । কারণ সংসদে হাত নেই । জনরোষ প্রবল হচ্ছে যুদ্ধাপরাধী নেতাদের শাস্তির জন্য । এখন দরকার মানুষ কে অন্যদিকে নেয়া । সুতরাং যেটা করতে পারে প্রচুর টাকা দিয়ে বিডিআর এর কিছু সৈনিক কে ট্রেনিংদিয়েছে । প্ল্যানিং করিয়েছে প্রফেশনাল লোক দিয়ে দীর্ঘ সময় ধরে । গোলাম আজমের ছেলে সহ জামাত পন্হী আর্মী অফিসার রা কখন কী হবে আগেই জানার কথা । একটি প্রশ্ন এখানে কি একটিও জামাত পন্হী আর্মী অফিসার মারা গেছে? যদি না যায় তবে এটার সম্ভাবনা ৫০%

৩. আর্মীর একটি গোষ্ঠি নিজেদের পদোন্নতি তথা কোন স্বার্থে এটা করেছে । এটি নিয়ে বিশ্লেষনের অপেক্ষা আছে । কিন্তু এটা অসম্ভব ।

৪. চোরাচালান এবং মাফিয়া চক্রের প্রয়োজন উন্মুক্ত সীমান্ত । বি্ডিআর বিক্ষোভের সুযোগ তৈরী করে এরা হয়তো কয়েক হাজার কোটি টাকার মাদক দ্রব্য বাংলাদেশে ঢুকিয়েছে । উড়িয়ে দেয়া যায়না , যদি ৫০০ কোটি টাকার মাদক ঢোকো, ৫ কোটি টাকা বিডিআরে ছড়ালে কী আসে যায়? ৩০% সম্ভাবনা ।

৫. মার্কিন তেল গ্যাসের লুটেরা গোষ্ঠি হয়তো এই সুযোগে সামরিক বাহিনীর হাতে দেশকে ফেরত দেয়ার পায়তারা করছিল । এটা ৩. নং কারণের সাথে সংশ্লিষ্ট হতে পারে । ৫০% সম্ভাবনা ।

এমন হতে পারে উদ্দেশ্য ছিল অস্ত্র দিয়ে শেখ হাসিনার জীবন নাশ । কিন্তু বিফল হবার পর স্ট্র্যাটেজী পালটেছে ।
৬. কেউ বলছে ভারতীয় কুচক্রী মহল যদিও সম্ভাবনা ২০% এর বেশী না আমার মতে ।


 

মোট সময় লেগেছে ০.৯৮৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম থেকেই দৌড়ের উপর আছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ