আমার প্রিয় পোস্ট

মাইকলের মায়া

২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:১৯

শেয়ারঃ
0 0 0




মিউজিক ব্যাপারটা অনেক গভীরভাবে মানুষকে প্রভাবিত করে। এটা খুবই শক্তিশালী যা দেশ-কাল-ভাষা সকল কিছু অতিক্রম করতে পারে। মাইকল জ্যাকসান তার বাস্তব উদাহরন।
তার মহাপ্রস্থানের কথা শুনে চরম শোকাচ্ছন্ন হলাম, যেন সে আমাদের আত্নার অংশ। আসলে আমাদের জেনারেশনের বেড়ে উঠার সাথে মাইকলের মিউজিক ওতপ্রোতভাবে জড়িত। সেই ছোটকালে যখন বাসায় প্রথম মিউজিকপ্লেয়ার আসলো আমার প্রিয় ইংরেজী গান ছিলো সব থ্রিলার এলবামের গান! ক্লাস থ্রি/ফোরে হয়তও পড়ি তখন, কোন এক বন্ধুর বাসায় বন্ধুরা মিলে মাইকলের মত ব্রেক ড্যান্স দেওয়ার চেস্টা, মেঝেতে পাউডার ছিটিয়ে। সেই ব্যাডের পোস্টার যা রুমের দরজায় লাগানো থাকতো।
ওহ, সেই ফেনোমেনাল মুনওয়াক। কিছু বন্ধু আরো পরে অনেক ভালো ব্রেক শিখেগেলো।
গেম বের হলো মাইকল জ্যাকসন আর মুনওয়াকার।
তার গানের এলবামের সাথের মিউজিক ভিডিও, বছরের পর বছর মুগ্ধ করে রেখেছিলো। বাংলাদেশে জন্ম ও বেড়ে উঠেও আসলে মাইকলের মিউজিকের বিশ্বজয়ী প্রভাব থেকে আমরা কোনভাবেই বিচ্ছিন্ন ছিলাম না। জীবনযাত্রারই একটা অংশে পরিনত হয়েছিলো। আর এখন সেটা হয়েগেছে জীবন স্মৃতি। মিউজিক স্মৃতিচারনের ক্ষেত্রে এমনই গুরুত্বপুর্ন যে প্রতি পুরোনো গান একটানে নিয়ে যায় সেই সময়কার জগতে। মুহুর্তের মধ্যেই তৈরী করে ফেলে অতীতের হু হু করা চলচিত্র। তখন আর কোন কষ্টই করতে হয়না পুরোনো দিনের আর বন্ধুদের ঘটনা মনে করতে।
মাইকলের অনেক মিউজিকের সাথেই এভাবে জড়িত আমার ও বন্ধুদের স্মৃতি। তাই মাইকল ভিন্নভাষার সংগীত শিল্পী হলেও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংগ হয়েগেছিলো। তার চলে যাওয়ায় তাই সেরকমই বেদনার।
যদিও এদের মাধ্যমেই আমেরিকান কালচারাল সমগ্র পৃথিবীকে গ্রাস করেছিলো তারপরেও মাইকল একজন লিজেন্ড। তারসাথে মায়ার সম্পর্ক। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।


নোট:
আমার জীবনের অন্যতম বড় ইচ্ছা ছিলো মাইকল জ্যাকসানের আর গানস এন রোজেস ব্যান্ডের লাইভ শোতে ক্রেজী পার্টিসিপেইট করা। কোনটাই আর হলো না..:(

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাইকল জ্যাকসানমাইকল জ্যাকসান ;
প্রকাশ করা হয়েছে: ইত্যাদি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:২৪
ইমন জুবায়ের বলেছেন: মুনওয়াক বইটি নাড়াচাড়া করলেও কখনও পড়া হয়নি।
আজ তার মৃত্যুর সংবাদ পেয়ে অত্যন্ত বিষন্ন বোধ করছি।
২. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: Ki je kharap lagche ta asole vasay prokash kora jabe na, ami ekhon bandarban e, r ekhane pouchtei bon phone e khoborta dilo. Amar bises michel fasination er jonnoi. Ei exilent entertainer er virgo howa ek somoy ki je khusi korto. Ek mohanaoyker mrittu te ami stobdho.
৩. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৪
না বলা কথা বলেছেন: মাইকেল, কাঁদিয়ে গেলে। দি কিংগ অফ পপের চির প্রস্থান।
৪. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৫
খলিল মাহ্‌মুদ বলেছেন: আমি স্তব্ধ হয়ে গেলাম। বিবিসিতে ফিচার দেখানো হচ্ছে।
৫. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৯:০২
আশরাফ মাহমুদ বলেছেন: এভাবে কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়
বুকে নিয়ে পৃথক প্লাবন

(হেলাল হাফিজ)
৬. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৯:১৯
এ. এস. এম. রাহাত খান বলেছেন: নোট:
আমার জীবনের অন্যতম বড় ইচ্ছা ছিলো মাইকল জ্যাকসানের আর গানস এন রোজেস ব্যান্ডের লাইভ শোতে ক্রেজী পার্টিসিপেইট করা। কোনটাই আর হলো না..:(



আফসুস কইরেন না ।আমারো খারাপি লাগতেছে।
৭. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৯:২৪
অদৃশ্য বলেছেন: সেই ছোট থেকে এখন পর্যন্ত মইকেলকে ভালোবেসে আসছি, খবটা শুনে মনটা অনেক খারাপ হলো.........

মাইকেলের আত্মার শান্তি কামনা করছি......

শুভকামনা.........
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: আপনে সালামকে ডাকেন কেন? কি সমস্যা আমারে কন। :)

 

মোট সময় লেগেছে ১.০৩৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম থেকেই দৌড়ের উপর আছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ