somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকল্প বা আজমেরী পরিবহনে মলমপার্টির খপ্পর : সাংবাদিক হলে পরিনতি ভয়াবহ হতে পারে !

২১ শে মার্চ, ২০১১ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার কাফি কামাল (কামালউদ্দিন) মলমপার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে আজ সকালে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। ২০মার্চ দিবাগত রাতে তিনি অফিসের কাজ শেষে সাড়ে ১২টায় কারওয়ান বাজার থেকে বিকল্প বাস সার্ভিস যোগে বাড়ী ফিরছিলেন। এসময় ওই বাসে থাকা যাত্রীবেশী মলমপার্টির সদস্যরা কাফি কামালের ল্যাপটপ, মোবাইল ফোন, হাত ঘড়ি, মানিব্যাগসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।
কাফি কামাল জানান, আমার শালীর বিয়ে ২৫ মার্চ। আমি তাদেরকে ১৫০০০ টাকা পাঠাতে ব্যাংক থেকে টাকাটা তুলেছিলাম। সেটাও নিয়ে গেছে। ফুজিৎসু ব্রান্ডের সাদা ল্যাপটপে আমার মূল্যবান লেখা-জোকা ছিল। মোবাইল ফোনে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বর সংরক্ষিত ছিল, সবই হারালাম। এদিকে বাস থেকে আমাকে নামিয়ে দেবার সময় আমার চোথে তারা এক দফা মরিচের গুড়া দেয়। এরপর আবার বিষাক্ত মলম দেয়। এক পর্যায়ে রাস্তায় আমাকে নিয়ে বাসটি এলোমেলো ঘুরতে থাকে। মলম পার্টিস সদস্যরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। আমি আমার ২ বছর বয়সী মেয়ের দোয়াই দিয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে হাইকোর্টের সামনে এসে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় আমার আর্তচিৎকারে পথচারী এবং রিক্সাওয়ালারা এগিয়ে আসে। তারাই আমাকে উদ্ধার করে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যায়। এতে বাসের কন্ডাক্টর ও ড্রাইভার জড়িত বলেও কাফি কামাল অভিযোগ করেন। মলমপার্টির ৮-১০ জন সদস্য বাসে ছিল। অন্যদিকে যাত্রী ছিল মাত্র ৩-৪ জন, জানায় সিনিয়র রিপোর্টার কাফি কামাল।
এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। এফআইআর-এর একটি কপি ডিবি পুলিশকেও দেয়া হয়েছে। ডিবি পুলিশের ডিসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে। আশা করছি শিগগিরই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে ডিবির এসি সানোয়ারের নেতৃত্বে একটি টিম ও এসি আহাদের নেতৃত্বে অপর একটি টিম অপরাধীদের ধরতে কাজ করছেন বলেও জানা গেছে।
কাফি কামালের ওপর মলম পার্টির হামলার ঘটনাটি ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন সরকারের দৃষ্টি আকর্ষনের উদ্যোগ নিয়েছেন এবং এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। ক্রাইম রিপোর্টার ইউনিটিও এ ব্যাপারে স্বারষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকষর্নে তৎপরতা চালিয়েছে। এদিকে বিএনপি বিটের সাংবাদিকরাও কাফি কামাল আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এর কিছু দিন আগে যায় যায় দিনের সাংবাদিক হাসান মোল্লা, বনানীর বাবলু মলমপাটির খপ্পরে পড়ে মারাত্নক অসুস্থ হয়ে পড়েন। প্রিত দিনই মলম পাটির খপ্পরে পড়ছে মানুষ। সাধারণ জনগন সর্বস্ন্ত হচ্ছে। কিন্তু এ খবর শান্তি শৃঙ্খলা বাহিনীর লোকেরা জানলেও কিছুই করতে পারছে না। চোরাই মোবাইল বা চোরাই ল্যাপটপ কেনাবেচা বন্ধ করা কি তাদের দায়িত্বে পড়ে না?
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×