আপনার জানা দরকার যে আপনার মোবাইল ফোনটি ছিনতাই হলে ফেরত পেতে পারেন। আইনশৃঙ্খলা রাকারী বাহীনীর সহায়তায় আপনি পেতে পারেন আপনার চুরি যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি। সাথে সাথে চোরও ধরা পড়তে পারে। আরো জানা থাকা দরকার যে, চুরি হওয়া কোন মোবাইল সেট কেউ ক্রয় করলে চোর হিসেবেও সাবস্ত হতে পারেন।
আমার বন্ধু সাংবাদিক কাফি কামাল মলমপাটির খপ্পরে পড়ে ল্যাপটপ, মোবাইল, টাকা ও মূল্যবান অনেক কিছু খোয়াবার পর আমার এ ব্যাপারে বাস্তবিক কিছু শেখা হয়েছে। আপনি ছিনতাইকারীর কবলে পড়লে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী আপনাকে সহায়তা দিলে আপনি অবশ্যই আপনার চুরি যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। তবে আমাদের ব্যবহৃত মোবাইল ফোনের সীম কার্ড প্রায়ঃশই রেজিস্টার্ড না থাকায় পুলিশ এ েেত্র সমস্যায় পড়ে। দেখা যায় যে, ব্যবহৃত বাংলা লিংক বা গ্রামীন বা এয়ারটেল বা রবি সীমটি যে নামে রেজিস্টার সেটি প্রকৃত ব্যক্তি ও ঠিকানা নয়। এটি একটি বড় সমস্যা। এ ছদ্মবেশী আবরণের কারণে ছিনতাইকারীরা কিছু সমস্যায় ফেললেও তাদের কললিস্ট চেক করে তাদের ফাদে ফেলা সম্ভব বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর আইনশৃঙ্লারাকারী বাহিনীর সদস্যরা আমাদের সহায়তা দিতেও আধুনিক যন্ত্রপাতি দেশে আমদানী করে তা ব্যবহার করছে চোরদের ধরতে। চোরদের ধরতে যে কোন ছল বল বা কলা কৌশল প্রয়োগ করতেও পুলিশ সদা প্রস্তুত। এমন সুবিধা আমাদের অনেক বন্ধুরাও পেয়েছেন পুলিশের কাছ থেকে। তাই দেরী না করে ছিনতাই হওয়া মোবাইল সেটটি ফেরৎ পেতে পুলিশের সহায়তা নেন। এবং ছিনতাইকারী দের প্রতিরোধ ও ধরিয়ে দিতে কাজ করুন। ছিনতাই হওয়ার পরই বিষটিকে সাধারন ডায়েরী না করে মামলাকারে লিপিবদ্ধ করুন। প্রয়োজনে ডিবি পুলিশের সহায়তা নিন।
আর এ সমাজকে আমাদের সন্তানদের বসবাস উপযোগী করতে আমাদের কাজ করতেই হবে। জঞ্জাল মুক্ত করতে হবে। অধিকার আদায় করে নিতে হবে। সুস্থ সমাজ গঠনে কাজ করতে হবে। ভয় পেলে চলবে না কিন্তু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


