ইন্ডয়িার স্কাই র্মাশাল আমাদরে জন্য কতটা নরিাপদ
২৫ শে মে, ২০১০ রাত ৮:৫৭
গত এক সপ্তাহে কয়েকটি জাতীয় দৈনিক থেমে থেমে ভারতীয় বিমানের নিরপত্তায় সে দেশীয় স্কাই মার্শাল নামে একটি টিম নামানোর কথা শোনা যাচ্ছে। কেবল শোনা গেছে বললেও ভুল হবে, কেননা তাদের আগমনের কিছু আলামত আমার হাতেও এসে পৌঁছেছে। এরপর বিষয়টি নিয়ে সরকারের একটি গোয়েন্দা সংস্থার উর্ধ্বতণ এক কর্মকর্তার সাথে কথাও বলেছি। তবে তার ভাব দেখে মনে হলো, তারা বিষয়টি স্বাগত জানাতে চান। কেন তারা এমনটা চাচ্ছে সেটি এখনো আমার বোধগম্য নয়।
তবে আমি যা বুঝি তা হলো- এই চর্চাটা শুভ কোন লক্ষণ না। এখন ভারতকে দিচ্ছি ভবিষ্যতে অন্যরাও চাইবে। তখন সেটিও দিতে হবে, অন্যথায় অনেকের সাথে সম্পর্কের অবনতি ঘটার আশংকা রয়েই যাচ্ছে। আর যদি সেক্ষেত্রে আমার রাজিই হয়ে যাই, তবে অবস্থাটা সে ধরনেই হবে যখন কোন প্রতিষ্ঠানে শেয়ার বেড়ে যায়। সিংহভাগ শেয়ার আমার হাতে থাকবে এটাও মানছি কিন্তু অপরাপর শেয়ার হোল্ডারদের তখন টাকা ফিরিয়ে দিতে গিয়ে সমস্যা বাধবে বই কমবে না। তাছাড়া ভারতের সাথে আমাদের ফারাক্কা বাঁধার পূর্ব অভিজ্ঞতাতো রয়েছেই।
কি হয়েছিলো ফারাক্কা নিয়ে এতো চটজলদি ভূলে গেলে কি হবে ? মনে নেই ইন্দিরা গান্দি ফারাক্কার জঙ্গিপুর ক্যানেল দিয়ে পানি সরানোর জন্য ৪১ দিনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার কথা বলে পরবর্তীতে সেটিকেই স্থায়ি করে নিলো। এখন যান না সেটি ভাঙতে, দেখেন কেমন রাইফেলের বাট দিয়ে পিঠের ছাল তুলে দেয়।
স্কাই মার্শাল-এর ক্ষেত্রেও আমার সহজ যুক্তি ভাই। এখন তারা তাদের নিরাপত্তায় জন্য সশস্ত্র এই বাহিনীর সদস্য রাখতে চাচ্ছে। যাদের কাজ হবে নাকি শুধু ইন্ডিয়ান বিমান পাহারা দেয়া। কিন্তু ভষিষ্যতে যে তারাও বিট্রা করবে না তার কি গ্যারান্টি আমাদের কাছে আছে ?
আর একটা হিসাব কষে দেখতে পারেন, তা হলো- আমাদের দেশ থেকে বিমান ছিনতাইয়ের কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে কেন ভারত এই আশংকা করছে। যদি সে ধরনের কোন পরিস্থিতি থেকেও থাকে সেক্ষেত্রে অন্যান্য দেশও তাদের বিমানের নিরাপত্তায় নিজস্ব বাহিনীর কথা বলতো। কেননা তাদের বিমান ভারতের বিমানের মতো মুড়ির টিন মার্কা না।
তার মানে আমাদের ধরে নিতে হবে, ভারত নিজেই বাংলাদেশে সমস্যা তৈরী করে রেখেছে। মনে নেই কয়েক মাস ধরেই আমাদের দেশে লস্কর-ই তয়িব্যার এদেশীয় প্রধানরা ধরা পড়তে ছিলো। আরে বাবা নাটক সাজাবি তো ভিন্ন স্কিপ্ট নে। তা না এক স্ক্রিপ্ট নিয়েই সব নাটক। একটা দলে কয়টা সেকেন্ড ইন কমান্ডের পদ থাকে ? শালা হাদারামের দল।
যাক আসল প্রসঙ্গে আসি, আমার কথা হচ্ছে ,ভাই ইন্ডিয়া নিজের সমস্যা মোকাবেলায় আবারো আমাকে ব্যবহার করতে চাচ্ছে। আমরা কেন সুযোগ দেবো।
অনেকেই আবার বলেন, সহায়তা না করলে আমরা না খেয়ে মরবো। মোটেই সঠিক না। কেননা আমরা ইন্ডিয়া থেকে যা আনি কিনে আনি। তাও আন্তর্জাতিক বাজার দরে। এক পয়সাও কমে না। একই টাকা দিয়ে আমরা অন্য জায়গা থেকেও কিনে আনতে পারবো। তাছাড়া আমরা না কিনলে ইন্ডিয়াও বা বেচবে কার কাছে ? তাই এখন আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্কটা হওয়া উচিত বিনিময়ের। এক তরফা না।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খান ফেরদৌস বলেছেন:
ভাইজান সত্যি আমরা হাদারাম । না হলে আমরা দাদা বাবুদের কাছে পেন্ট খুলে দেই ।ওরা কোন্দিন আমাদের ভাল চায়নি চাবেও না ।আমরা হাদারাম রা বুঝতেছি না অরা আস্তে আস্তে আমাদের সবকিছু অদের হাতে নিতে চায়ছে এটা আমরা বুঝতেছি না ।
তাইপোনেশন বলেছেন:
শালারা আমাগোরে শেষ করতে চায়.....
রাজুহামিদ৭১ বলেছেন:
সবাই বুঝলো ভাই কিন্তু চোদনারা বুঝলো না। বড় আফসোস.....
ব্ল্যাকমেটাল বলেছেন:
আর একটা হিসাব কষে দেখতে পারেন, তা হলো- আমাদের দেশ থেকে বিমান ছিনতাইয়ের কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে কেন ভারত এই আশংকা করছে[sb]আমার যতদূর মনে পড়ে জাপানী ফ্যানাটিক্রা আএবার দেশের একটি বিমান ছিন্তাই করে এবং প্লেন থেকে লাফিয়ে পড়ে এক বিদেশী নাগরিক মারা যায়। এতা কত সালের ঘটনা তা মনে নেই। তবে অনেকেই এই ঘটনা জানেন।
ব্ল্যাকমেটাল বলেছেন:
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: --------
যেইটারেই ধরে হেইটাই না-কী সেকেন্ড ইন কমান্ড......!!!!!!!!
তো ফাষ্ট-ইন-কমান্ড কুনু দিনই ধরা পরবো না.......
ব্ল্যাকমেটাল বলেছেন:
অনেকেই আবার বলেন, সহায়তা না করলে আমরা না খেয়ে মরবো। মোটেই সঠিক না। কেননা আমরা ইন্ডিয়া থেকে যা আনি কিনে আনি। তাও আন্তর্জাতিক বাজার দরে। এক পয়সাও কমে না। একই টাকা দিয়ে আমরা অন্য জায়গা থেকেও কিনে আনতে পারবো।[/sbসম্পূর্ণ সহমত। দুঃখের বিষয় আমরা এই ব্যাপারটা বুঝি না। যারা বুঝে (আমি নই!) তাদের রাজাকার বানিয়ে দেয়া হয়। আমার জনৈক শিক্ষক বলেছিলেন, "ইন্ডিয়া খাওয়ায় দেখে বাংলাদেশের মানুষ বেঁচে আছে। ইন্ডীয়া চাইলে কি তারা বাংলাদেশক হজম কইরা ফেলতে পারত না? ইন্ডিয়া নিজে না খাইয়া আমাদের খাওয়ায়...ইন্ডিয়া হেন, ইন্ডিয়া তেন... আমার শিক্ষক একজন ছিলেন একজন বোধহীন ব্যক্তি... তিনি ইন্ডিয়া-ইন্ডিয়া করেন দেইখাই ইন্ডিয়ার চে' জাতের হইতে পারেন নাই... ইন্ডিয়ার লোকজনের দেশপ্রেম আছে দেইখাই ওরা থার্ড ওয়ার্ল্ড থেকে জাতে উঠতেছে... আমরা সেইটা কখনো পারব না...।
ধীবর বলেছেন:
ব্লাকমেটাল, আপনার সেই শিক্ষকের প্রতি পুর্ণ অশ্রদ্ধা রেখেই বলতে চাই যে, এই ধরণের নতজানু চরিত্রের বংশবদদের শিক্ষকের পদে রাখা উচিত না। যে ব্যাটার নিজেরই মেরুদন্ডের ঠিক নেই, সে কি করে ছাত্রদের আত্মসম্মানবোধ এবং দেশপ্রেমের শিক্ষা দেবে। আমার মনে হয় শিক্ষাঙ্গনে এধরনের ক্লীব চরিত্রের লোকজন খুব বেশি হয়ে গিয়েছে। কমানো দরকার। @লেখকের সাথে একমত। ইন্ডিয়ান সরকার এমন জঘন্য বাটপার চরিত্রের যে ওদের এক পয়সা দিয়েও বিশ্বাস করা যায় না। তবে ওদের চেয়ে বেশি দোষ আমাদের দেশের কিছু দালালদের। খাবে বাংলাদেশের ঘুণ গাইবে আর স্বার্থোদ্ধার করবে ইন্ডিয়ার। বাংলাদেশের বুক থেকে এই দালালদের নিঃশ্চিহ্ন না করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এরা হুমকি হয়ে দাড়াবে। +
রিয়াজুল ইস্লাম বলেছেন:
পুরোপুরি একমত।
রাজীব বলেছেন:
ব্যাপারি ভয়ংকর। একসময় হয়ত মার্শলরাও মানুষ ধরে নিয়ে মেরে ফেলবে। পরে বলবে জংগি ছিল।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)

-------- যেইটারেই ধরে হেইটাই না-কী সেকেন্ড ইন কমান্ড......!!!!!!!! তো ফাষ্ট-ইন-কমান্ড কুনু দিনই ধরা পরবো না.......