আমাদের দূরত্ব সাড়ে চারশ’ কিলোমিটার -১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গল্পের শুরুটা ছিলো বিংশ শতাব্দীর মাঝামাঝিতে। যতদুর মনে পড়ে, সোিদন বন্ধু দিবস ছিলো। প্রকৃতি ছিলো রৌদ্রজ্জ্বল হাসিমাখা। আজকের মতো গোমারা মুখে ছিলো না।
দাড়াও গল্পটা শুরুর আগে একবার হেঁসে নেই। সত্যি বলছি। না না তিন সত্যি বলছি। এখনো আমার হাসি চাপে, সেদিনের কথা মনে করে। কিছু একটা বলতে চেয়েছিলো ও। কিন্তু লজ্জা। কেবলই লজ্জা। যাহোক বিকেল যখন পড়ন্ত ঠিক তার কিছুক্ষণ আগে ছেলেটি লুকিয়ে রাখা একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলো তার স্বপ্নের রাজকন্যাকে। আগেই বলেছি ‘লজ্জা’। হ্যা এবারো তাই ঘটেছে। শুভেচ্ছা জানানোর পর আর বেশিক্ষন দাড়াতে পারেনি ছেলেটি। না পরবর্তী দিবসগুলোতে আর লজ্জা না, একসঙ্গে ঘুরে বেড়িয়েছে, খেয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। বলা যায় পরের দিনগুলো তার ভালোই কেটেছিলো। দুজন দুজনার দোস্তি। যতদুর মনে হয়েছে ‘দুজন দৃজনাকে মিস করতো’। আগস্টের প্রতি রোববার না ওরা বন্ধু দিবস পালন করতো ৬ আগষ্ট। যেন দুজন অপেক্ষায় থাকতো। নাহ একটু বোধয় ভুল বকলাম। ওদের কাছে প্রতিটি দিনই ছিলো আলাদা। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না।
বন্ধু দিবসের না বলা কথাটা বলাটাই যেন ছেলেটার জীবনের বড় ভুল ছিলো। বড্ড বড় ভুল। না বিচ্ছেদ হয়নি তাদের সম্পর্ক। এখনো আছে। কিন্তু তাদের মধ্যে এখন সাড়ে চার শ’ কিলোমিটারের দূরত্ব। যদিও এটা বাসের রাস্তার দূরত্ব। কিন্তু তাদের মনের দূরত্ব সাড়ে চার কোটি কিলোমিটারও হতে পারে। আর এ কারনেই হয়ত মেয়েটা ভুলে গেছে পুরনো দিনের সেসব অনুভুতি। সে ভুলে গেছে ‘তার শুভেচ্ছা শোনার জন্য সাড়ে চার হাজার কিলোমিটার দুরে এখনো কেউ অপেক্ষা করছে।’ আবার হয়ত ভুলেও নাই, অনেক অভিমান থেকে ইচ্ছেকরে ভুলে থাকা। কিন্তু অপর প্রান্তের ছেলেটা এখনো আগের মতোই অপেক্ষায় থাকে। মিস করে দিনগুলোকে। ছেলেটা তার প্রিয় বন্ধুর জন্য এখনো ছোট ছোট অক্ষর গেথে লিখে ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে’।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।