somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা স্কুল এবং একজন শিক্ষক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল ছাড়ার সতর বছর পার হয়ে গেল। তবু মনে হয় জীবনের সব’চে ভাল সময় ছিল সেটি। এক স্যার কিংবা আপা' দের কাছে মার খাওয়ার দুশ্চিন্তা ছাড়া অন্য কোন বিশেষ চিন্তা সেসময় ছিলনা। বিশ্বাস করুন, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর যে একটা অনুভূতি হত সেটি আর কখনো সেভাবে পাইনি। আমার স্কুলটির নাম চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়। নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস সহ আরো অনেক গুনী ব্যক্তির শিক্ষা প্রতিষ্ঠান এটি।

এই স্কুলের একজন শিক্ষকের কথা আজ খুব লিখতে ইচ্ছে করছে। স্যারের নাম অজিত কান্তি ধর। স্যারের মাথা দুলিয়ে পড়ানোর ব্যাপারটা আজো আমার কাছে একটা শৈল্পিক ব্যাপার হয়ে আছে। উনার পড়ানোর আলাদা একটা স্টাইল ছিল। একটা উদাহরন দেই। একবার ক্লাস শেষে উনি একটু ভয় দেখিয়ে বললেন “কাল যদি পড়া না পারো তাহলে তোমাদের মারতে মারতে হা-ঘা-ব।"একজন শ্রদ্ধেয় শিক্ষক ‘হা-ঘা-ব’ র মতন একটা শব্দ উচ্চারন করাতে একটু কষ্ট পেয়েছিলাম। একটু পরেই আবার বললেন “তোমাদের আজ যা পড়ালাম হা-ঘা-ব এর মধ্যেই পুরোটা আছে।” আমরা তো সবাই অবাক! “হাল্কা (হা) মাধ্যম থেকে আলো ঘন (ঘ) মাধ্যমে গেলে আপাতন (আ কার) কোন বড় (ব) হয়।” এতদিন পরেও থিওরিটা সেভাবেই মনে আছে। স্কুলে আমাদের ব্যাচের এক ছাত্র পলিটিক্স এ প্রায় যুক্ত হয়ে গিয়েছিল। স্যার একদিন বললেন “দেখ বাবারা, তোমরা এখনো দুইটা মাত্র পাতা দিয়ে তৈরী একটি কুড়ি মাত্র। তোমাদের ঐ দুটো পাতা যদি কেও ছিঁড়ে ফেলে তাহলে কিন্ত পুরো গাছটাই মরে যেতে পারে। যেদিন তোমরা অনেক বড় হবে, অনেক পাতা সমৃদ্ধ বৃক্ষে পরিনত হবে, তখন দুটো পাতা ছিড়ে নিলে তোমার কিছুই হবেনা। কাজেই এখন তোমাদের প্রধান কাজ পড়াশোনা করে বড় বৃক্ষে পরিনত হওয়া।” ছাত্রদের পলিটিক্স থেকে দূরে রাখার এত সুন্দর ব্যাখ্যা আমি আজো খুব বেশী পাইনি।

শিক্ষক দের হাতে বেত আমার কখনো ভাল লাগত না। আমার কাছে মনে হয় ব্যক্তিত্ব, স্নেহপরায়নতা আর পড়ানোর ক্ষমতা এ তিনের যে কোনো দুটা থাকলেই স্টুডেন্ট দের শাস্তি দেয়ার প্রয়োজন হয়না। অজিত স্যারের মধ্যে তিনটি গুন ই ছিল। এ জন্যে তিনি ক্লাসে ঢুকলে রুমে বিরাজ করতো পিন পতন নিরবতা। সবাই নিজেদের আগ্রহেই শুনতো উনার লেকচার। এমন একজন শিক্ষক পাওয়া আসলেই এক ভাগ্যের ব্যাপার।

স্যারের জন্যে রইল আমার শ্রদ্ধা আর ভালবাসা।।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×