somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডাতে বক্সিং ডে'র বিশেষ মুল্যহ্রাস !!!!

২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর আবার লিখতে বসলাম। যারা ক্রিকেট খেলা দেখেন তারা নিশ্চই বক্সিং টেস্ট ম্যাচের কথা শুনে থাকবেন। ক্রিসমাসের পরদিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর যে টেস্ট খেলা শুরু হয় সেটি বক্সিং টেস্ট ম্যাচ বলে পরিচিত।বক্সিং ডে’র ব্যাপারে অনেক রকম মতবাদ প্রচলিত আছে। সম্ভবত ক্রিসমাসের পরদিন “ক্রিসমাস বক্স” করে গিফট দেয়ার ব্যাপারটি থেকে এর নামকরন বক্সিং ডে হয়েছে বলে ধারনা করা হয়।

আমাদের দেশে যেমন কোন কিছু কিনতে গেলে ৫০ দোকান ঘুরে দাম যাচাই করে কিছু কিনতে হয়, কানাডাতে আপনি ইন্টারনেটেই সব দাম পাবেন। আর সেজন্যে আপনাকে ৫০ টি দোকানের ওয়েব সাইটে ঢুকতে হবেনা। ২/৩ টা দোকানের খবর রাখলেই চলে। কারন এই দেশে বেশীর ভাগ ক্ষেত্রেই “মনোপলি” ব্যাবসা। যেমন ধরুন আপনি কোন ইলেকট্রনিক্সের জিনিস (ল্যাপটপ কিংবা ক্যামেরা) কিনবেন। সেজন্য প্রায় পুরো কানাডা জুড়ে ২ টি দোকান – “Future Shop” আর “Best Buy” ই ব্যাবসা করে যাচ্ছে। কাজেই এই ২ দোকানের সাইটে ঢুকে দেখুন আপনার পছন্দের সামগ্রীর দাম কত। এরপর যে দোকানে দাম কম চলে যান সেই দোকানে। তেমনি ভাবে কাচা বাজার এর জন্যে আছে এরকম ৪/৫ টি দোকান (Nofrills, Price Chopper, Metro, কিংবা Food Basics) । আপনারা হয়ত “Wall Mart” এর নাম শুনেছেন। এই দোকানে আপনার যা প্রয়োজন তার সবই পাবেন । ল্যাপটপ থেকে শুরু করে সবজি। কিন্তু বেছে নেয়ার অপশন টা থাকে কম। তাই স্পেশাল কিছুর জন্যে সে জিনিসের স্পেশাল দোকানে যাওয়াই ভাল। এতে আপনার পছন্দের সামগ্রী বেছে নেয়ার সুযোগ অনেক বেশী।

সে যাই হোক, এবার আসি মূল প্রসংগে - “বক্সিং ডে সেল”। এই দিন উপলক্ষে প্রায় দোকান গুলো দেয় বিশেষ মুল্যহ্রাস। আর এই মুল্যহ্রাসের বিজ্ঞাপন ২/৩ দিন আগ থেকেই ওদের ওয়েব সাইট গুলোতে পাওয়া যায়। আজকে সকালে একটু ঢু দিলাম ২/১ টি দোকানের সাইটে। ৪মাস আগে SX210IS canon এর একটা ক্যামেরা কিনেছিলাম ২৯৯ ডলার দিয়ে। বক্সিং ডে তে এটি পাওয়া যাবে ২২৯ ডলারে। দেখে কিছুটা আফসোস হল ! কিছু কম্পিউটার কিংবা ক্যামেরা তে দেখলাম ২০০ থেকে ৩০০ ডলার কিংবা তারো বেশী ছাড় ! এরকম অনেক কিছুতেই……! অনেকে সেজন্যে সারা বছর ধরে এই দিনটির জন্যে অপেক্ষা করে। তবে আইটেম গুলোর সংখ্যা থাকে নির্দিষ্ট । যেমন ধরুন আপনি চাইছেন ১৬ গিগার একটি ম্যামরী কার্ড কিনতে। এরদাম বক্সিং ডে তে পরবে ৩০ ডলার। কিন্তু Future Shop হয়ত ওদের প্রতি স্টোরে ছেড়েছে মাত্র ১০ টি করে। কাজেই কেবল প্রথম ১০ ক্রেতাই ওই দামে কিনতে পারবেন ! এরকম ব্যাপার প্রায় সব আইটেমে। এইজন্যে হট আইটেম গুলোর ক্ষেত্রে ক্রেতা্দের অনেকেই দোকনের সামনে সকাল থেকে লাইন ধরতে শুরু করেন। অনেক সময় আমার কাছে মনে হয়েছে ২০/৩০ ডলার বাচানোর চাইতে এক ধরনের উম্মাদনা কাজ করে সবার মধ্যে! বক্সিং ডে তে দোকান গুলো খুলবে ভোর ৬ টায়। অনেকে ভোর ৫ টা কিংবা তার আগে চলে আসবে্ন লাইন ধরতে…ভীষন ঠান্ডার মধ্যে…পাছে তার পছন্দের জিনিস টা না পান - সে ভয়ে ! অনেকে আবার অন লাইনে কেনার জন্যে হুমড়ি খেয়ে পড়েন। ওদের ক্রিসমাসের মূল আনন্দটাই মনে হয় বক্সিং ডে তে !!!!!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×