ভারতে বাংলাদেশ হাইকমিশনের স্লোগান এখন : ‘জয় বাংলা, জয় হিন্দ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ভারত সফর উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন একটি বিশেষ স্মরণিকা বের করে। ‘বাংলাদেশ : হেরাল্ডিং এ নিউ এরা অব ফ্রেন্ডশিপ’ নামের স্মরণিকায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিমের পৃষ্ঠাজুড়ে বিরাট এক বাণী রয়েছে। বাংলাদেশের হাইকমিশনার তার বাণী শেষ করেছেন ‘জয় বাংলা, জয় হিন্দ’ স্লোগান দিয়ে।
গত ১০ থেকে ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এই স্মরণিকা বিভিন্ন মহলে বিতরণ করা হয়। স্মরণিকায় হাইকমিশনারের বাণীতে জয় হিন্দ স্লোগান দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। সাংবাদিকসহ বিভিন্ন মহলে আলোচনা হয়েছে হাইকমিশনারের এই নতুন স্লোগান নিয়ে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের হাইকমিশনারের কণ্ঠে এই স্লোগান এলো কীভাবে? দিল্লিতে বসে তিনি আসলে কার স্বার্থ রক্ষা করছেন, এমন প্রশ্ন এখন অনেকের মনে। একজন কূটনীতিক হিসেবে তিনি কোনো রাজনৈতিক স্লোগানই দিতে পারেন না। আর সেখানে তিনি ভারতের স্লোগান কণ্ঠে ধারণ করেছেন। এটা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য চরম অবমাননাকর।
সাবেক কূটনীতিক তারিক এ করিমকে রাজনৈতিক বিবেচনায় বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চুক্তিভিত্তিতে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। কথিত আছে ভারতের পছন্দেই তাকে সে দেশে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্মরণিকায় প্রচ্ছদজুড়ে ছাপানো হয়েছে শেখ হাসিনা এবং ড. মনমোহন সিংয়ের ছবি। বাংলাদেশের হাইকমিশনার তার বাণীতে বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হবে বন্ধুত্বের নতুন ধাপ। দু’দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক ছিল তা আবার জোড়া লাগবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

