আমাকে কেউ গ্রেফতার করতে পারবে না বিজয়ের মাসে এমন উদ্ধ্যত ভঙ্গীতে একথা বললেন স্বাধীনতা বিরোধী র্শীষ জামায়াত নেতা গোলাম আযম। তিনি সরাসরি একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরোধীতা করে বলেন,২০০১ সালের নির্বাচনের আগে যুদ্ধাপরাধী আমাদের কেউ বলেনি। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের যে পরাজয় তার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা জামায়াতকে যুদ্ধাপরাধী বলা শুরু করেছে। তারা জানে,আওয়ামী লীগের প্রতিহিংসার প্রতিশোধ গোলাম আযমকে ঘায়েল না করলে ,বিএনপি জামায়াত এক থাকলে তারা জিতবে না। জামায়াতকে ঘায়েল করতে পারলে বিএনপি একলা কিছু করতে পারবে না। তিনি আরোও বলেন, আমি বাংলাদেশী এবং রাজনীতি করছি বহুদিন থেকে । জামায়াতকে রাজনীতি থেকে সরিয়ে না দিতে পারলে আওয়ামী লীগের ভব্যিষৎ অন্ধকার। তিনি বলেন,সারা বিশ্ব থেকে এই ট্রাইব্যুনালের সমালোচনা হয়েছে। তাদেরকে আন্তর্জাতিক মানে নেওয়ার জন্য বহুবার পরামর্শ দিয়েছে। কিন্তু সে পরামর্শ তারা নিচ্ছে না। তিনি জানালেন,তাকে গ্রেফতার করা অতো সহজ নয়। প্রায়ই মন্ত্রীরা তো বলেন আমি শিগগিরি গ্রেফতার হবো । আমি বলতে চাই জীবনে বহুবার গ্রেফতার হয়েছি আবার গ্রেফতার হলে কোন সমস্যা নেই । উল্লেখ্য, মগবাজার কাজী অফিসের গলির ১১৯ নং বাড়িতে অনেকটা অবসর জীবন যাপন করছেন জামায়াত নেতা গোলাম আযম। ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতীকি যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনার পর তিনি রাজনৈতিক তৎপরতা থেকে কিছুটা লোক চক্ষুর আড়ালে চলে যান। তবে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালে যে চেতনা তিনি ধারণ করতেন তার খুব একটা নড়চড় হয়নি বলে মনে করেন তিনি।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

