somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবি ক্যাম্পাসে বাড়ছে ভাসমান মানুষের সংখ্যা : বিঘœ হচ্ছে শিক্ষার পরিবেশ বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের এলাকায় ক্রমেই বাড়ছে ভাসমান মানুষের সংখ্যা। কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ, বাংলা একাডেমীর সামনে, বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনের রাস্তায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে, টিএসসি এলাকায়, রোকেয়া হলের পাশে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে, কলাভবনের সামনের রাস্তার দুই পাশে, জগন্নাথ হলের সামনের রাস্তার দুপাশ দিয়ে ছোট-বড় প্রায় ৭০ থেকে ৮০টি ভাসমান পরিবার বাস করে। যাদের থাকার মতো জায়গা নেই, নেই কোনো ঘরবাড়ি, নেই কোনো নির্ধারিত টয়লেট বা গোসল করার নির্ধারিত স্থান। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পেছনে, যাত্রী ছাউনির পেছনে, উদ্যানের ভেতর বা রাস্তার ওপর তারা কোনোমতে প্রাকৃতিক কাজ সমাধা করে থাকে। এতে যেমন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষিত হচ্ছে তেমনি নানা রকমের রোগজীবাণুও ছড়াচ্ছে।

তিন নেতার মাজারের পাশে চার ছেলেমেয়ে নিয়ে প্রায় দশ বছর ধরে বাস করছে মোহাম্মদ গফুরের পরিবার। গফুর সিগারেট বিক্রি করে আর তার স্ত্রী ছোট ছেলেমেয়েদের দিয়ে ফুল বিক্রি করান। এভাবেই সোহরাওয়ার্দী উদ্যানে কেটে গেছে তাদের জীবনের দশটি বছর।

গফুরের স্ত্রী রুবিয়া জানান, ফুটপাতে যারা বাস করছে তাদের অনেকেই গাজা, ফেনসিডিল ও প্যাথেডিনসহ নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং বিক্রিও করে থাকে। বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাদের কাছ থেকে এসব নেশাজাতীয় দ্রব্য ক্রয় করে থাকে। সেখানে অনেক মহিলা আছে যারা দেহব্যবসা করে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী রুবি জানান, কোথাও বসলেই ছোট ছেলেমেয়েরা ঘিরে ধরে চকলেট বা ফুল কেনার জন্য। কেউ আসে ভিক্ষার জন্য। তারা শুধু ক্যাম্পাসেই ভিক্ষা করো ক্ষ্যান্ত হয় না। ক্লাসেও তারা খুব বিরক্ত করে। যে কোনো সময় তারা ক্লাসে প্রবেশ করে ভিক্ষা চায়, যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং পড়াশোনারও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ রকম পরিবেশ কাম্য নয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. এ কে এম সাইফুল ইসলাম খান জানান, আমরা সব সময় চাই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশ পথে সিকিউরিটি গার্ড না থাকায় এ সমস্যা সমাধান করতে পারছি না। তবে এছাড়া কিছু মানবীয় কারণেও আমরা তাদেরকে এখান থেকে সরাতে পারছি না। তবে এ সমস্যা সমাধানের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি পেশ করেছি। এছাড়া প্রায় রাতেই প্রোক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ক্যাম্পাস পরিষ্কার রাখার চেষ্টা করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×